হোম জাতীয় রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয়
রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয়

রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয়

0
0
2

রাজধানীতে কোরবানির ঈদ ও শোকাবহ আগস্টকে সামনে রেখে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সব কটি ইউনিট।

পুলিশ সদর দফতরের আগাম সতর্কবার্তা অনুযায়ী আজ শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা কার্যক্রম শুরু করেছে র‍্যাব ও পুলিশ। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাসহ সব জায়গাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

জঙ্গি হামলার আশঙ্কায় ইতোমধ্যে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ কারণেই রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (৩১ জুলাই) থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

(0)

2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *