fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ইরানের হামলায় আহত মার্কিন সেনারা ইসরাইলে চিকিৎসা নিচ্ছে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে ২২৪ মার্কিন সেনা ইসরাইলে চিকিৎসা নিচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে তেহরান ভিত্তিক সংবাদমাধ্যম। ইসরাইলি সূত্রের বরাতে বৃহস্পতিবার ওই প্রতিবেদন প্রকাশ করেছে রেডিও তেহরান। প্রতিবেদনে বলা হয়, বুধবার ইরাক থেকে ২২৪ আহত মার্কিন সেনাকে চিকিৎসার উদ্দেশে ইসরাইলের রাজধানী তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে। এসব সেনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়। ইরানের...বিস্তারিত

যুদ্ধ চায়না ডোনাল্ড ট্রাম্প

জাতির উদ্দেশে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয় শান্তি চাই । ট্রাম্প বলেন, ইরাকে সামরিক ঘাঁটিতে হামলার পর বোঝা যাচ্ছে যে, ইরান তার অবস্থান থেকে সরে আসছে। ইরানের হামলায় কোনো মার্কিনি হতাহত হয়নি বলেও জানান তিনি। ভাষণে আরও বলেন, এটা বোঝা ‌যাচ্ছে যে ইরান তার অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছে। আর তাই ওয়াশিংটন...বিস্তারিত

৮০ সেনা নিহতের খবর অস্বীকার করলো ট্রাম্প

ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন সৈন্যও মারা যায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি। এসময় ট্রাম্প বলেন, ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার ভোর রাতে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। পরে ইরান দাবি করে হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে। ট্রাম্প এ হামলার প্রতিবাদে...বিস্তারিত

ইরাকে মার্কিন দূতাবাসের সামনে আবারো রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে আবারো রকেট হামলার খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে, বুধবার গভীর রাতে দুটি রকেট ইরাকের রাজধানীর গ্রিন জোনে এসে বিস্ফোরিত হয়। মূলত ওই এলাকাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস অবস্থিত। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে তেহরানের হামলার ঠিক একদিনের মাথায় এ হামলার ঘটনা ঘটেছে। যদিও এ হামলা কারা করেছে সে ব্যাপারে...বিস্তারিত

সংবাদ সম্মেলনে যা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ভালো ভবিষ্যত আশা করে যুক্তরাষ্ট্র। তাই তাদের সঙ্গে যুদ্ধ নয়, এক হয়ে পথ চলার আহ্বান জানাচ্ছি। ৮ জানুয়ারি স্থানীয় সময় সকালে হোয়াইট হাউজে দেয়া এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইরানের ছোড়া মিসাইলের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানি মিসাইল হামলায় কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়নি। কারণ পূর্বেই...বিস্তারিত

ইরান না যুক্তরাষ্ট্র…শক্তি কার বেশি ?

ইরানের জেনারেল সোলাইমানিকে হত্যার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে । একদিকে হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা ইরানের, অন্যদিকে যুক্তরাষ্ট্রও যুদ্ধের জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। আর বিশেষজ্ঞরা অনুমান করছেন তৃতীয় বিশ্বযুদ্ধের । যদিও সামরিক শক্তিতে ইরানের অবস্থান ১৪তম। দুই দেশের উল্লেখযোগ্য কিছু সামরিক শক্তির দিক যেমন- সেনাবাহিনী: বর্তমানে ইরানের সক্রিয় সেনা ৫ লাখ...বিস্তারিত

এবার দুবাইয়ে হামলা করবে ইরান

ইরাকে মার্কিন সামরিক স্থাপনায় হামলার জেরে যদি পাল্টা কোনো হামলা হয় তাহলে এবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই ও ইসরাইলে হামলা করবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসি তাদের টেলিগ্রাম চ্যানেলে এমন হুমকি দিয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। ইরানের বার্তা সংস্থা তাসনিমকে উদ্ধৃত করে জেরুজালেম পোস্ট জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী ইরানের...বিস্তারিত

সোলাইমানিকে দাফনের আগেই প্রতিশোধ নিল ইরান

আজ ভোরে ইরাকে অবস্থিত  দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অন্তত ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। এদিকে, এই হামলার ঘণ্টা খানেক পরে কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানির দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। কাসেম সোলাইমানিকে দাফনের আগেই ইরাকে মার্কিন ঘাঁটিতে ​হামলার ঘটনা ইরানের প্রতিশোধ হিসেবেই মনে করা হচ্ছে। জানা গেছে, আজ বুধবার নিজ...বিস্তারিত

৫২টি সামরিক যুদ্ধবিমানের মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিমানের মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পশ্চিমাঞ্চলীয় উতাহ ঘাঁটিতে একসঙ্গে ৫২টি সামরিক অস্ত্রে সজ্জিত যুদ্ধবিমানের মহড়া চালাচ্ছে। এফ-৩৫ মডেলের এ যুদ্ধবিমান অত্যন্ত দক্ষ ও শক্তিশালী। যুদ্ধের মুখোমুখি হতে হবে শক্র বিমান এ বিষয়টি বোঝার আগেই সেটিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই বিমানের। এর গতি শব্দের গতির চেয়ে বেশি এবং এগুলো রাডারকে ফাঁকি দিতে সক্ষম।...বিস্তারিত

আমেরিকার গালে চপেটাঘাত করেছি: আয়াতুল্লাহ খামেনি

ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর এক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এ হামলার মাধ্যমে আমরা আমেরিকার ‘গালে চপেটাঘাত’ করেছি। ১৯৭৮ সালের কোম বিক্ষোভের স্মরণে আয়োজিত রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার আয়াতুল্লাহ খামেনি এ কথা বলেন। এ সময় উপস্থিত জনতা ‘আমেরিকা নিপাত যাক বলে শ্লোগান’ দেন। বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলাইমানিকে...বিস্তারিত

ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার

ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জেরে ইরাকে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। বুধবার (৮ জানুয়ারি) দু’টি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় ২২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি বাহিনী। এ ঘটনার বিশ্বের বিভিন্ন দেশ প্রতিক্রিয়া দেখিয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান ও আরব আমিরাতসহ অনেক দেশ। এদিকে যেসব দেশ এ...বিস্তারিত

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কাজে আসেনি

ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার (৮ জানুয়ারি) ভোরে এ হামলা চালায় তারা। এদিকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট, ইরানের নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রও মোকাবিলা করতে পারেনি বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসির দাবি, প্রতিটি ক্ষেপণাস্ত্রই মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। তারা আরও জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ মার্কিন...বিস্তারিত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ মার্কিন সেনা নিহত

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ৮০ সেনা নিহত হয়েছে বলে দাবি ইরানের । আজ দুটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান । যেখানে প্রায় ১ ডজন ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরান। সেই মিসাইল হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করছে ইরান । দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, মার্কিন দুই সেনা ঘাঁটিতে ১২টি মিসাইল ছোঁড়া হয়েছে।...বিস্তারিত

যুদ্ধের ভার বহন করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই: পেলোসি

ইরাকে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর পর তিনি এ কথা বলেন। এ সময়  ন্যান্সি পেলোসি বলেছেন, আমরা বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইরাকে আমাদের সেনা মোতায়েন রয়েছে, আমরা অবশ্যই তাদের নিরাপত্তা...বিস্তারিত

ইউক্রেনের বিধ্বস্ত বিমানের ১৮০ আরোহী সবাই নিহত

ইরানের রাজধানী তেহরানে ১৮০ আরোহী নিয়ে বিধ্বস্ত | বিমানের ১৮০ আরোহী সবাই নিহত | বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই ইউক্রেন এয়ারলাইন্সের ওই বিমানটি বিধ্বস্ত হয়।

ট্রাম্পের সঙ্গে কাজ করতে চান মোদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আশ্বাস দিলেন, আগের মতোই একসঙ্গে কাজ করতে চান তিনি। দুই দেশ একসঙ্গে পাশাপাশি থেকে কাজ করবে। খবর ইন্ডিয়া টুডের মঙ্গলবার সকালে ভারত সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প এবং তার পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন...বিস্তারিত

দুবাই ও ইসরায়েলের ওপর হামলার ঘোষণা ইরানের

এবার আরব আমিরাতের দুবাই ও ইসরায়েলের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড। আজ সিএনএনের লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে ইরান। সংস্থাটির নিজস্ব চ্যানেল টেলিগ্রামে বলেছে, ইরানে বোমা হামলার ঘটনা ঘটলে তাদের প্রতিশোধ হিসেবে হামলার তৃতীয় লক্ষ্য থাকবে দুবাই ও হাইফা শহর। ইতিমধ্যে ইরাকে দুই মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।  এমনকি ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা...বিস্তারিত

ইরানের পক্ষে থাকবে তুরস্ক

ইরানের জেনারেল সোলাইমানি হত্যার জবাব দেয়ার পক্ষে মত প্রকাশ করেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিএনএন টার্ককে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তুরস্ক জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের বিষয়টিকে উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তবে আমি মনে করি, যেকোনো দেশের উচ্চ পর্যায়ের কমান্ডারকে হত্যার ঘটনাকে বিনা জবাবে ছেড়ে দেয়া ঠিক হবে না। তিনি বলেন, সোলাইমানি হত্যার বিষয়টি তাদের...বিস্তারিত

ইরানের ১৮০ যাত্রী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত

ইরানের ইমাম খামেনি এয়ারপোর্ট থেকে ১৮০ যাত্রী এবং ক্রু নিয়ে উড্ডয়নের পর ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার ফার্স নিউজ এজেন্সি টুইটারে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িং-৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটি ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের। তবে এ ঘটনার এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। সূত্রঃ এনডিটিভি

মার্কিন বিমান ঘাঁটিতে এক ডজন মিসাইল ছুঁড়েছে ইরান

ইরাকের দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা । প্রায় ১ ডজন ব্যালিস্টিক মিসাইল মার্কিন ঘাঁটিতে ছুঁড়েছে ইরান । পেন্টাগন বলছে, ইরবিল ও আল আসাদে যুক্তরাষ্ট্রের অন্তত দুটি স্থাপনা আক্রান্ত হয়েছে। তবে হতাহতের কোনো তথ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর দেয়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে কুদস বাহিনীর কামান্ডার কাসেম...বিস্তারিত