হোম আন্তর্জাতিক দুবাই ও ইসরায়েলের ওপর হামলার ঘোষণা ইরানের
দুবাই ও ইসরায়েলের ওপর হামলার ঘোষণা ইরানের

দুবাই ও ইসরায়েলের ওপর হামলার ঘোষণা ইরানের

223
0

এবার আরব আমিরাতের দুবাই ও ইসরায়েলের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড।

আজ সিএনএনের লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে ইরান। সংস্থাটির নিজস্ব চ্যানেল টেলিগ্রামে বলেছে, ইরানে বোমা হামলার ঘটনা ঘটলে তাদের প্রতিশোধ হিসেবে হামলার তৃতীয় লক্ষ্য থাকবে দুবাই ও হাইফা শহর।

ইতিমধ্যে ইরাকে দুই মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।  এমনকি ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিলে এবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান।

সিএনএন জানিয়েছে, হামলার ঘটনায় এ মুহূর্তে নতুন কোনো বিবৃতি দেবে না হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামলার ব্যাপারে এখন কোনো বক্তব্য দেবেন না। এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম এক বিবৃতিতে বলেছেন, ইরাকে মার্কিন স্থাপনায় হামলা হওয়ার বিষয়টি আমরা জেনেছি। প্রেসিডেন্টকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

(223)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *