fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

সোলাইমানির দাফন অনুষ্ঠানে ৩৫ জন নিহত

কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানির দাফন অনুষ্ঠানে পদদলিত হয়ে ৩৫ জন নিহত হওয়ার খবর মিলেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে । ইরানের টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার এ ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে মঙ্গলবার তার নিজের শহর কেরমানে দাফন করা হয়। তার জানাজায় যোগ দিতে রাস্তায় লাখো মানুষের ঢল নামে। এ...বিস্তারিত

মার্কিন পেন্টাগনকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে আইন পাশ

ইরানের পার্লামেন্টে মার্কিন সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে আইন পাশ করা হয়েছে। ফলে, ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি হত্যাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যকার উত্তেজনা আরও বেড়ে যাবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, শুধু পেন্টাগন নয়, এর সাথে সম্পর্কিত প্রত্যেকটি ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছে...বিস্তারিত

নাইজেরিয়ায় বোমা হামলায় ৩০ জন নিহত

নাইজেরিয়ার বোর্নো রাজ্যের একটি সেতুতে বোমা হামলায় ৩০ জন নিহত। আহত কমপক্ষে ৩৫ জন। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের গামবোরু  শহরের একটি সেতুতে বোমা হামলার ফলে এই হতাহতের ঘটনাটি ঘটে। জঙ্গি সংগঠন বোকো হারামের সঙ্গে লড়াই করতে গঠিত বেসামরিক টাস্ক ফোর্সের দুইটি সোর্স হামলার এই বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে...বিস্তারিত

ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের একটি বৈঠকে অংশ নিতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। ৯ জানুয়ারি ওই বৈঠক অনুষ্ঠিত হবে। ১৯৪৭ সালের জাতিসংঘের প্রধান কার্যালয় চুক্তি অনুসারে, বিদেশি কূটনীতিকদের জাতিসংঘের কর্মসূচিতে অংশ নিতে অনুমোদন দিতে বাধ্য থাকবে যুক্তরাষ্ট্র। কিন্তু ওয়াশিংটন বলছে, নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও পররাষ্ট্রনীতির কারণে তারা ভিসা প্রত্যাখ্যান করতে পারবে। এ ব্যাপারে মার্কিন...বিস্তারিত

‘ইরাক থেকে সেনা প্রত্যাহারের কোন পরিকল্পনা নেই’

ইরাক থেকে সেনা প্রত্যাহারের কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে একজন মার্কিন জেনারেলের চিঠি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির জবাবে সোমবার সাংবাদিকদের এমনটি জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ইরাকের পার্লামেন্টে সেনা প্রত্যাহারের বিল পাস হওয়ার পর সম্প্রতি এক মার্কিন জেনারেলের চিঠি প্রকাশিত হয়। প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, ইরাকি...বিস্তারিত

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

শুক্রবার (৩ ডিসেম্বর) ইরাকে মার্কিন বাহিনীর হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহতের ঘটনার প্রভাব পড়েছে বিশ্ববাজারে । জ্বালানী তেলের বাজারে ৫ শতাংশ থেকে বেড়ে ব্যারেল প্রতি দাম গিয়ে ঠেকে ৭০ ডলারেরও বেশি। ইরানের এলিট ফোর্স হিসেবে পরিচিত বিপ্লবী গার্ড করপোরেশনের ‘কুদস বাহিনী’র প্রধান জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর এক ধাক্কায় তেলের দাম বেড়ে যায় ৩...বিস্তারিত

‘আমেরিকা নিপাত যাক’…প্রতিশোধের হুমকি

কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ ধাপে ধাপে নেওয়ার হুশিয়ারি দিয়ে আল-কুদুস ফোর্সের নতুন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কিয়ানি বলেন, ‘শহীদ সোলাইমানির বদলা নেওয়া আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি। আল্লাহ স্বয়ং পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী।’ সোমবার তেহরানে সোলাইমানির জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি এবং ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগানের মধ্যে ইসমাইল কিয়ানি নতুন করে প্রতিশোধ নেওয়ার ওই অঙ্গীকার করেন। তিনি বলেন,...বিস্তারিত

মার্কিন সেনাদের কফিন যাবে আমেরিকায়: হিজবুল্লাহ

ইরানের ক্ষমতাধর জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যে অবস্থান করা মার্কিন সেনা সদস্যদের কফিনে ভরে যুক্তরাষ্ট্রে নিতে হবে বলে হুমকি দিয়েছেন সংগঠনটির প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। রোববার লেবাননে স্থানীয় সময় সন্ধ্যায় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন। নাসরুল্লাহ বলেন, জেনারেল কাসেম সোলাইমানির হত্যার বদলা নেওয়ার দায় কেবল ইরানের...বিস্তারিত

স্বস্তি পেল অস্ট্রেলিয়াবাসী

সাময়িক স্বস্তি পেল অস্ট্রেলিয়াবাসী। প্রায় ১ মাস ধরে দাউ দাউ করে জ্বলছে দেশের জঙ্গল। আগুনের বলয়ে আটকে পড়েছেন নিরাশ্রয় মানুষ। মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ২৪ জনের। তাপমাত্রা সময়ে সময়ে অসহনীয় হয়ে পড়েছে। অবশেষে দেখা মিলল বৃষ্টির। আবহাওয়াবিদদের ধারণা, এর ফলে দাবানলও কমবে। নিভবে আগুন। যদিও আবহাওয়া দফতর আরও একটি সতর্কবার্তা দিয়ে রেখেছে। বলা হয়েছে, বৃষ্টি...বিস্তারিত

যুক্তরাষ্ট্র কালো দিন দেখবে: সোলাইমানির মেয়ে

ইরানের কুদস ফোর্সের প্রধান কমান্ডার,  নিহত কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি বলেছেন, এই হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র “কালো দিন” দেখবে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরাইল ‘অন্ধকার দিনের’ মুখোমুখি হবে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার তেহরান বিশ্ববিদ্যালয়ে তার পিতা সোলাইমানির নামাজে জানাজা ও তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় সোলাইমানির মেয়ে জয়নব সোলাইমানি রাষ্ট্রীয় টেলিভিশনে...বিস্তারিত

কাসেম সোলাইমানির জানাজা অনুষ্ঠিত

ইরানের রাজধানী তেহরানে মার্কিন ড্রোন হামলায় নিহত লেঃ জেনারেল কাসেম সোলাইমানির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার তেহরানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। এ সময়  ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনী জানাযার নামাজে ইমামতি করেন। ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়,  এ সময় খামেনীর চোখে পানি দেখা যায়। এর আগে নামাজে জানাযায় অংশ নিতে ভোররাত থেকে  লাখ লাখ...বিস্তারিত

ছাত্র বিক্ষোভে উত্তাল ভারত

ভারতের রাজধানী দিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে মুখোশধারীদের হামলার প্রতিবাদে ফের ফুঁসে উঠেছে দেশটির বিভিন্ন ছাত্র সংগঠন । রোববারের ওই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিভিন্ন রাজ্যে আন্দোলন করেছে ভারতের ছাত্রসংগঠনগুলো। রোববার রাতেই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে জড়ো হন শত শত শিক্ষার্থী। তারা এই সময় হামলার প্রতিবাদে নানা রকম স্লোগান দেন। এই...বিস্তারিত

মার্কিন সেনাদের ইরাক ছাড়তে হবে: পার্লামেন্টে প্রস্তাব পাস

সার্বভৈৗমত্বের প্রশ্নে ইরাকের পার্লামেন্ট ব্যবস্থা নিচ্ছে। ইরাকে কোনো বিদেশি সেনা থাকতে পারবেন না। রোববার দেশটির পার্লামেন্টে এ–সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। ইরাকের পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাবে দেশটি থেকে সব বিদেশি সেনাকে ফিরিয়ে নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের আনুষ্ঠানিক অভিযোগ জাতিসংঘে তোলার সিদ্ধান্ত নিয়েছে ইরাকি পার্লামেন্ট। ইরাকের আইনপ্রণেতারা মনে করেন,...বিস্তারিত

কেনিয়ায় বোমা হামলায় ৩ আমেরিকান নিহত

কেনিয়ার রাজধানী নাইরোবির একটি সামরিক ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে আল শাবাব মিলিশিয়া বাহিনী। এতে তিন আমেরিকান নিহত হয়েছেন। এদের মধ্যে একজন মার্কিন সরকারী কর্মকর্তা ও বাকি দু’জন সামরিকবাহিনীর ঠিকাদার হিসেবে কাজ করতেন। রোববার (০৫ জানুয়ারি) কেনিয়া ও মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত এক সামরিক ঘাটিতে ওই হামলার ঘটনা ঘটে। মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য...বিস্তারিত

পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা ইরানের

মার্কিন ড্রোন হামলায় ইরানের কমান্ডার কাসেম সোলাইমানির নিহতের ঘটনার জেরে এবার ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। রোববার রাজধানী তেহরানে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকের পর রাতে এ ঘোষণা দেওয়া হয়। পরে দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে- ২০১৫ সালের পরমাণু চুক্তির মাধ্যমে তাদের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা...বিস্তারিত

বাগদাদের গ্রিন জোনে আবারো রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে আবারো রকেট হামলা চালানো হয়েছে। ছয়টি কাতিউশা মডেলের রকেট দিয়ে এ হামলা চালানো হয়। স্থানীয় সময় ৫ জানুয়ারি দিনগত রাতে এ হামলা চালানো হয়। ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এর মধ্যে তিনটি রাজধানীর গ্রিন জোনের সরকারি ভবন ও বিদেশি মিশনে আঘাত হেনেছে। বাকি তিনটি রকেট কাছাকাছি জাদরিয়া এলাকায় আঘাত হানে।  পুলিশ জানিয়েছে,...বিস্তারিত

ট্রাম্পের মাথা চায় ইরান

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মাথার জন্য ৮০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে ইরান। জেলারেল কাসেম সোলেইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার ঘটনার পর ইরান থেকে এই ঘোষণা এলো। রবিবার কাসেম সোলেইমানির জানাজা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সম্প্রচার করা হয়। এসময় সেখানে বলা হয়, প্রত্যক ইরানি এক ডলার করে দান করবে, যার পুরো অর্থ সেই ব্যক্তিকে দেওয়া হবে যিনি মার্কিন...বিস্তারিত

কেনিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে হামলা

কেনিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। রোববার সকালে কেনিয়ার উওর উপকূলে অবস্থিত কেনিয়া ও মার্কিন বাহিনীর যৌথ এ সেনা ঘাঁটিতে হামলা চালায় আল শাবাব। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষ চলছে। দেশটির সামরিক এক কর্মকর্তা জানায়, আল শাবাব সদস্যরা ভারী অস্ত্রসস্ত্র নিয়ে ভোর ৫.৩০টার দিকে হামলা চালায়। এ ঘাঁটিতে কেনিয়া ও মার্কিনি সেনাসহ বেশ...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী বিক্ষোভ

“নো জাস্টিস, নো পিস; যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সরে যাও” এমন শ্লোগানে মুখরিত এখন ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজ । শনিবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে কয়েকশ বিক্ষোভকারী যুদ্ধবিরোধী শ্লোগান দেওয়ার পর কয়েক ব্লক দূরে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে মিছিল নিয়ে যায়। পাশাপাশি নিউইয়র্ক, শিকাগোসহ দেশটির অন্যান্য কয়েকটি শহরেও যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে এবং আজও তা চলমান আছে...বিস্তারিত

ট্রাম্পের বিকৃত ছবি ভাইরাল

ইতিমধ্যে কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের ঘটনায় জবাব দিতে শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট হ্যাক করে তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিকৃত ছবি ঝুলিয়ে দিয়েছেন ইরানি হ্যাকাররা। শনিবার (৪ ডিসেম্বর) ফেডারেল ডিপোজিটরি লাইব্রেরি প্রোগ্রামের ওয়েবসাইট (fdlp.gov) হ্যাক করে সেখানে ট্রাম্পের রক্তাক্ত মুখের ছবি পোস্ট করা হয়। এতে দেখা যায়, কেউ একজন ট্রাম্পের মুখে সজোরে ঘুষি মারছেন।...বিস্তারিত