fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

বাগদাদের মার্কিন ঘাঁটিতে আবারও চালানো হলো রকেট হামলা। তবে এ হামলায় কারও মৃত্যুর খবর নিশ্চিত না হলেও আহত হয়েছেন ৪ ইরাকি সেনা। স্থানীয় সময় রোববার রাতে ‘আল বালাদ’ ঘাঁটি লক্ষ্য করে কমপক্ষে ছয়টি রকেট ছোঁড়া হয়েছে। যাতে ৩ ইরাকি নিরাপত্তারক্ষী এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। এই ঘাঁটিতে মার্কিন প্রশিক্ষক, উপদেষ্টা এবং যুদ্ধবিমান ‘এফ-সিক্সটিন’র...বিস্তারিত

নাইজারে জঙ্গি হামলায় নিহত ৮৯

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯জনে দাঁড়িয়েছে । চারটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রবিবার এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলায় নিহত ৮৯ জনকে শনিবার নাইজারের রাজধানী নিয়ামেতে দাফন করা হয়। বৃহস্পতিবার মালি সীমান্তের কাছে চিনাগোদরার এলাকার সেনাবাহিনীর একটি টহল চৌকিতে এ হামলা...বিস্তারিত

কাশ্মীর ইস্যুতে ফের উত্তপ্ত পাকিস্তান-ভারত

কাশ্মীর ইস্যুতে আবারও উত্তপ্ত ভারত-পাকিস্তান। পার্লামেন্ট অনুমোদন দিলে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর দখলের ঘোষণা দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। তবে আজাদ কাশ্মীরে ভারতের যে কোন আগ্রাসন প্রতিরোধে পাকিস্তানি বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। এরমধ্যেই, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ স্থানীয়দের। এদিকে, অবরুদ্ধ জম্মু কাশ্মীর নিয়ে...বিস্তারিত

তালেবানদের হামলায় আফগানিস্তানে দুই মার্কিন সেনা নিহত

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে মার্কিন সামরিক বহরের ওপর তালেবানদের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। কান্দাহার প্রদেশের দান্দ এলাকায় শনিবার রাস্তার পাশে পেতে রাখা বোমা দিয়ে মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলা করে তালেবানরা। খবর আলজাজিরার। মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সামরিক জোটের একজন মুখপাত্রও এ তথ্য...বিস্তারিত

ইরানে ব্যাপক বিক্ষোভ,খামেনির পদত্যাগ দাবি

১৭৬ আরোহীসহ ইউক্রেনের যাত্রীবাহী বিমান সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত হওয়ার কথা স্বীকারের পর ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা নজিরবিহীনভাবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আমির কবির বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা ‘সর্বাধিনায়কের পদত্যাগ, পদত্যাগ’ স্লোগান দেন। বিক্ষোভকারীরা প্রশ্ন তুলেছেন, চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যাত্রীবাহী বিমানটিকে কেনো উড্ডয়নের অনুমতি দেয়া...বিস্তারিত

বন্যার কারণে দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত

ভারি বৃষ্টির পর বন্যার কারণে দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।শনিবার (১১ জানুয়ারি) এক টুইট বার্তায় একথা জানিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের ঢুকে পড়েছে বন্যার পানি। তাই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে সব ফ্লাইটের সময়সূচি স্থগিত করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের রানওয়ে বন্যার পানিতে...বিস্তারিত

ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত আটক

ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ারকে আটক করার পর আবার ছেড়ে দিয়েছে ইরান। শনিবার (১১ জানুয়ারি) তাকে কয়েক ঘণ্টার জন্য আটক করা হয় বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে। তারা জানায়, ইরানের রাজধানী তেহরানের কাছে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে শনিবার বিকেলে তেহরানের আমিরকাবির বিশ্ববিদ্যালয়ের সামনে একটি সভা...বিস্তারিত

শান্তিতে নোবেল পুরস্কার পাবেন ট্রাম্প !

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার ওহাইওর টলেডোতে সমর্থকদের এক সমাবেশে বলেছেন, শান্তিতে আমিই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। সেইসঙ্গে তিনি গতবারের নোবেল পুরস্কার নিয়েও সমালোচনা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, আমি আপনাদের নোবেল শান্তি পুরস্কার নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি আপনাদের ঐ বিষয় নিয়ে বলবো। ট্রাম্প বলেন, আমি একটি চুক্তি করলাম। একটি দেশকে রক্ষা...বিস্তারিত

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত ইউক্রেনের বিমান

ইরানের ভুলবশত ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের ১৭৬ আরোহীবাহী যাত্রীবাহী বিমান বলে স্বীকার করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি বলেন, এটা ‘মানবীয় ভুল’ এতে গভীর অনুশোচনা, ক্ষমা ও শোকপ্রকাশ করেছে তার দেশ। এক টুইটবার্তায় তিনি বলেন, এটি একটি বেদনাদায়ক দিন। যুক্তরাষ্ট্রের হঠকারিতায় ডেকে আনা বিপর্যয়ের কারণেই মানবীয় ভুলে এই সঙ্কট তৈরি হয়েছে। আমাদের জনগণ,...বিস্তারিত

ওমানের সুলতানের রহস্যময় খামে কি আছে !

ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় মারা গেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় সুলতানের মৃত্যুর খবর। সুলতান কাবুসের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ওমানে। ১৯৭০ সালে ওমানের মসনদে বসেন কাবুস বিন সাঈদ। অবিবাহিত হওয়ায় কোনো...বিস্তারিত

ইরাক থেকে সেনা প্রত্যাহার করছেনা যুক্তরাষ্ট্র

ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারে বাগদাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ইরানি প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি যুক্তরাষ্ট্রের গুপ্তহত্যার শিকার হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এদিকে ইরানের ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রতিবেশী ইরান ও মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সহিংসতার কেন্দ্রভূমি হওয়ার আশঙ্কা করছে ইরাক। গত সপ্তাহে পার্লামেন্টের ভোট মোতাবেক মার্কিন...বিস্তারিত

ইসরায়েলের হামলায় হাশদ আশ-শাবির ৮ জন নিহত

ইরাক সীমান্তের কাছে ইসরায়েলের কয়েক দফা বিমান হামলায় ইরাকের হাশদ আশ-শাবির ৮ জন সদস্য নিহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস‌ জানায়, শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে বেশকিছু ট্রাক ও অস্ত্র গুদামে অজ্ঞাতপরিচয় বিমান হামলা চালানো হয়। কিন্তু লেবানিজ গণমাধ্যম আল-মায়াদিনের দাবি, এই হামলা ইসরায়েলি বিমানই করেছে। অজ্ঞাত এ বিমান হামলায় হাশদ আশ-শাবির ৮...বিস্তারিত

অষ্ট্রেলিয়ায় ১০ হাজার উট মেরে ফেলার সিদ্ধান্ত

অতিরিক্ত পানি ও খাদ্য সাবাড় করার কারণে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের ১০ হাজারেরও বেশি উটকে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত বাস্তবায়ন করা শুরু হয়েছে। ওই হত্যাযজ্ঞের প্রথমদিনে বৃহস্পতিবার দেড় হাজার উটকে প্রশিক্ষিত স্নাইপার দিয়ে আকাশ থেকে (হেলিকপ্টার থেকে) গুলি করে মারা হয়েছে। আদিবাসীদেরকে বাঁচাতে উটগুলোকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক আদিবাসী নেতার কাছ থেকে এ বিষয়ে...বিস্তারিত

ভয়াবহ রুপ নিচ্ছে অষ্ট্রেলিয়ার দাবানল

অস্ট্রেলিয়ায় দাবানল আরও ভয়াবহ রুপ নিচ্ছে । বাতাসের গতি অনেক বেশি থাকায় পূর্ব উপকূলীয় রাজ্যগুলোয় ছড়িয়ে পড়ছে দাবানল, জারি করা রয়েছে সতর্কতা। নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায় নতুন করে আগুন ছড়িয়েছে কয়েকটি এলাকায়। কেবল নিউ সাউথ ওয়েলসেই শতাধিক স্থানে জ্বলছে আগুন। স্থানীয়দের দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। উদ্ধারে কাজ করছে নিরাপত্তা বাহিনী। প্রধানমন্ত্রী স্কট...বিস্তারিত

ট্রাম্পের লাগাম টানলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে অভিযান পরিচালনার ক্ষমতায় লাগাম টানলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষে ২২৪-১৯৪ ভোটে পাস হয় রেজ্যুলেশনটি। তবে, রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে সেটা আটকে যাওয়ার শঙ্কাও রয়েছে। বিরোধী দলীয় প্রস্তাবে বলা হয়, ইরানের সাথে কোন সংঘাতে জড়াতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে। অবশ্য, মার্কিনবিরোধী কোন অনিবার্য হামলা ঠেকাতে তার প্রয়োজন হবে না। সংবিধান অনুসারে,...বিস্তারিত

মার্কিন হামলায় তালেবান কমান্ডারসহ নিহত ৬০

আফগানে মার্কিন বিমান হামলায় তালেবান কমান্ডারসহ ৬০ জন নিহত । জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের শিন্দান্দ জেলায় এ হামলা চালানো হয়। ইতোমধ্যেই স্থানীয় প্রশাসন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের তালেবান স্প্লিন্টার গ্রুপের শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে মার্কিনিরা এই হামলা চালায়। তবে এতে বেসামরিক...বিস্তারিত

ইরাক-ইরান ফ্লাইট বাতিল তুরস্কের

তুরস্কের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স তার্কিশ ও পেগাসাস এয়ারলাইন্স ইরাক ও ইরানে নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে। বুধবার দেশটির পক্ষ থেকে ফ্লাইট বাতিলের এ তথ্য দেয়া হয়। তার্কিশ এয়ারলাইন্সের বরাত দিয়ে আনাদালুর এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত ইরাক ও ইরানে সব ফ্লাইট বাতিল করা...বিস্তারিত

বোমা বিস্ফোরণে সিরিয়ায় তুরস্কের ৪ সেনা নিহত

একটি গাড়ি বোমা বিস্ফোরণে উত্তরপূর্ব সিরিয়ায় তুরস্কের চারজন সেনা নিহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাস্তার পাশে নিরাপত্তা তল্লাশির সময় এই বিস্ফেরণের ঘটনা ঘটে। এই হামলার জন্য কারা দায়ী কিংবা কিভাবে ঘটেছে সেটা গণমাধ্যমকে জানাতে অস্বীকার করেছে তুরস্কের সেনাবাহিনী। গত বছরের অক্টোবরে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় তুরস্ক।...বিস্তারিত

নাইজেরিয়ায় আইএস’র হামলায় ২০ সেনা নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের মঙ্গুনো শহরে জঙ্গি সংগঠন আইএস’র হামলায় ২০ সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবারের এই হামলার কারণে বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রায় ১ হাজার মানুষ। স্থানীয় বাসিন্দা এবং সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জঙ্গিরা মঙ্গলবার সন্ধ্যায় মঙ্গুনো শহরে প্রবেশ করে সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়।...বিস্তারিত

কমতে যাচ্ছে ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা

এবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের মাধ্যমে ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমিয়ে আনার বিষয়ে ভোট অনুষ্ঠিত হবে । ইরানের বিরুদ্ধে ট্রাম্প যেন যুদ্ধে জড়িয়ে পড়তে না পারেন সেজন্য সেই ক্ষমতা কমাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হবে। স্পিকার ন্যান্সি প্যালোসি এক বিবৃতিতে ভোটের বিষয়টি নিশ্চিত করেছেন। জেনারেল সোলেইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ইরান ও যুক্তরাষ্ট্রের...বিস্তারিত