fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ইরানের নতুন সোলাইমানি জেনারেল ইসমাইল

আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত নাম জেনারেল কাসেম সোলাইমানি। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডের এ কমান্ডার নিহত হওয়ার পর দুদেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। হত্যার প্রতিশোধ নিতে প্রথমবারের মতো মার্কিন কোনো স্থাপনায় সরাসরি মিসাইল হামলার চালায় ইরান। সোলাইমানির মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কুদস ফোর্সের নতুন কমান্ডার নিয়োগ দেন দেশটির সর্বোচ্চ নেতা...বিস্তারিত

বিমান বিধ্বস্তের জন্য ট্রাম্পই দায়ী: ট্রুডো

তেহরানে ইউক্রেনিয়ান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের জন্য চূড়ান্তভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী মনে করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি স্পষ্টই মনে করেন, ট্রাম্প মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়ানোয় এমন একটি দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, আমি মনে করি, সেখানে কোনো উত্তেজনা ছিল না। যদি সম্প্রতি সেখানে কোনো উত্তেজনা না থাকতো, ওই কানাডীয়রা এখন পরিবারের সঙ্গে তাদের বাসায় থাকতেন।...বিস্তারিত

হঠৎ গর্তে বাস…প্রাণ গেলো ৬ যাত্রীর

সারি সারি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে আছে। একটি বাস গাড়ির সারিতে লাইন দিলো। আর হঠাৎই ধসে পড়লো সড়ক। সৃষ্টি হওয়া গর্তে ঢুকে গেলো বাসের সম্মুখভাগ। কিছুক্ষণ পরে ঘটলো বিস্ফোরণ। আচমকাই প্রাণ গেলো ৬ যাত্রীর। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিংহাই প্রদেশে। সিজিটিএন জানিয়েছে, সড়ক ধসে তৈরি হওয়া গর্তে বাস পড়ে ছয় জন নিহত ও ১৬...বিস্তারিত

জেনারেল সোলাইমানি বিশ্বের এক নম্বর সন্ত্রাসী ছিলেন: ট্রাম্প

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি বিশ্বের শীর্ষ সন্ত্রাসী ছিলেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সোলাইমানিকে হত্যার পক্ষেও সাফাই গেয়েছেন। এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এ মন্তব্য করেছেন। ট্রাম্প বলেন, আমরা সোলাইমানিকে হত্যা করেছি। সব দিক থেকেই তিনি ছিলেন বিশ্বের শীর্ষ সন্ত্রাসী। এই ব্যক্তি অনেক...বিস্তারিত

বরফে পিছলে পাকিস্তান চলে গেছেন ভারতীয় সেনা

বরফে পিছলে ভারতীয় সেনার এক হাবিলদার আন্তর্জাতিক সীমা পেরিয়ে পাকিস্তানে চলে গেছেন। এ নিয়ে ওই হাবিলদারের পরিবারের চরম দুশ্চিন্তায় দিন কাটছে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ওই হাবিলদারের নাম রাজেন্দ্র নেগি। তিনি জম্মু ও কাশ্মীরের গুলমার্গে কর্তব্যরত ছিলেন। গত ৮ জানুয়ারি নেগির স্ত্রী রাজেশ্বরীকে ফোন করে জানানো হয়, তার স্বামী নিখোঁজ। পরবর্তীতে জানা যায়, বরফে...বিস্তারিত

ইরানের রাষ্ট্র ব্যবস্থা ‘ভণ্ড’: কিমিয়া আলীজাদেহ

ইরানের রাষ্ট্র ব্যবস্থাকে ‘ভণ্ড’ আখ্যা দিয়ে ইরান ছাড়লেন ইরানের অলিম্পিক মেডেল জয়ী একমাত্র নারী অ্যাথলেট কিমিয়া আলীজাদেহ। অভিযোগ করেন, সেখানে রাজনৈতিক উদ্দেশ্যে অ্যাথলেটদের ব্যবহার করে ইরান সরকার। আলীজাদেহ নিখোঁজ হওয়ার সংবাদ বৃহস্পতিবার প্রথম প্রকাশ্যে আসে। দেশটির আইএসএনএ সংবাদ সংস্থা শিরোনাম করে, ‘ইরানের তায়েকোয়ান্দোর জন্য ধাক্কা। কিমিয়া আলীজাদেহ নেদারল্যান্ডসে পাড়ি দিয়েছেন।’ এরপর থেকেই এ নিয়ে শুরু...বিস্তারিত

‘মধ্যপ্রাচ্যে ইসরাইলি প্রকল্প বাস্তবায়ন করতে চান ট্রাম্প’

মধ্যপ্রাচ্যে অন্ধভাবে ইহুদিবাদী ইসরাইলি প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাজধানী দামেস্কে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক ও সংবাদমাধ্যমবিষয়ক বিশেষ সহকারী বুথাইনা শাবান এ অভিযোগ করেন। সোলেমানি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বুথাইনা শাবান বলেন,আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে ইহুদিবাদীর ইচ্ছা অন্ধভাবে পূরণ করে চলেছেন ট্রাম্প। ইরান পরিস্থিতি নিয়ে পুতিন-ম্যাত্রেঁদ্ধার...বিস্তারিত

ইসরায়েল থেকে মিসাইল কিনছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর চরম উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যে। এই উত্তেজনার মধ্যেই ইসরায়েল থেকে দূরপাল্লার ‘স্পাইক প্রিসিশন মিসাইল’ কিনছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এটিকে তাদের শক্তিশালী জঙ্গি হেলিকপ্টারগুলোতে ব্যবহার করতে চায়। ভবিষ্যতের অভিযানগুলোতে আরও সফলতা নিশ্চিতে এই আপগ্রেশনের পদক্ষেপ হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এটি কেনার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এপাচি হেলিকপ্টারগুলো থেকে ১২ কিলোমিটার...বিস্তারিত

ফেসবুক তৈরি করা ভুল ছিল: মার্ক জাকারবার্গ

কম সমালোচনা হয়নি ফেসবুক নিয়ে। এরপরও কখনো মুখ খোলেননি স্বয়ং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। কিন্তু এবার তিনি নিজেই করলেন সমালোচনা। বুধবার জাকারবার্গ এক প্রেস ব্রিফিংয়ের সময় বলেছিলেন যে, বিগত এক বছরে তার পরিষেবা থেকে সৃষ্ট একাধিক সংকটের জন্য তিনি দায়িত্ব নিয়েছেন। এর মধ্যে রয়েছে রাশিয়ার ট্রোলের ভুয়া সংবাদ ছড়িয়ে দেওয়া এবং ২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতি...বিস্তারিত

গরুকে স্পর্শ করলেই মনের নেতিবাচকতা দূর হবে: ভারতের মন্ত্রী

মনের নেতিবাচক জিনিসগুলো দূরে সরাতে চান?‌ তাহলে গরুকে ছুঁয়ে দেখতে পারেন। তাহলেই মনের সমস্ত নেতিবাচক জিনিসগুলো দূরে সরে যাবে। ভারতের মহারাষ্ট্রের নারী ও শিশুকল্যান দপ্তরের মন্ত্রী যশোমতী ঠাকুর শনিবার অমরাবতীতে একটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের সংস্কৃতিতে একথা বলা রয়েছে যে, আপনি যদি কোনও গরুকে স্পর্শ করেন, তাহলে আপনার মনের ভিতর থাকা...বিস্তারিত

মধ্যপ্রাচ্যে ট্রাম্পের উসকানি ঐক্যের ডাক খামেনির

মধ্যপ্রাচ্যে ঐক্যের ডাক দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একত্র হতে হবে এবং বিদেশি শক্তির প্রভাব এড়িয়ে চলতে হবে। সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনা চলছে। এর মধ্যেই ইরানে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে সঙ্কট আরও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন খামেনি।...বিস্তারিত

বিমানে পুড়ে মরে যেতাম তাহলে ভালো হতো: জেনারেল সালামি

‘আমরা আমেরিকার বিরুদ্ধে অনেক বড় বিজয় অর্জন করেছি। কিন্তু বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তা মলিন হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমিও যদি ওই বিমানে পুড়ে মরে যেতাম তাহলে ভালো হতো।’ ইরানের জেনারেল হোসেইন সালামি এক টিভি সাক্ষাৎকারে জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে এমন্তব্য করেন।  ভুলবশত ইউক্রেনের যাত্রীবাহী বিমান গুলি করে ভূপাতিত করার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে...বিস্তারিত

ইরানে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

তেহরানের রাস্তায় গত তিন দিন ধরে বিক্ষোভ চলছে। ধীরে ধীরে বড় হতে থাকা  রোববার বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরাতে প্রথমে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পরে সরাসরি গুলি চালানো হয়। এতে অনেকে আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বিক্ষোভ তেহরানের বাইরের শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। রোববার অন্তত ১২টি শহরে বিক্ষোভ হয়েছে। চলমান বিক্ষোভে রক্ষণশীল এবং...বিস্তারিত

শিক্ষার্থীরা না বুঝেই বিক্ষোভ করছে: মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যে শিক্ষার্থীরা প্রতিবাদ-বিক্ষোভ করছেন, তারা আসলে আইন না বুঝেই এসব করছেন। রাজনৈতিক স্বার্থের জন্য কোনো মহল থেকে তাদের ভুল বোঝানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন মোদী। পশ্চিমবঙ্গের বেলুড় মঠে এক ভাষণে রোববার তিনি যখন এ কথা বলেন, তখন প্রধানমন্ত্রীর দুদিনের কলকাতা সফরের বিরোধিতা করে সারা দিনরাত কলকাতার রাজপথে...বিস্তারিত

জাকির নায়েকের হেল্প চান মোদী-অমিত শাহ

ভারতের ইসলামিক স্কলার ডা. জাকির নায়েক দাবি করেছেন, ‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সমর্থন দিলে তিনি দেশে ফিরতে পারবেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে করা মামলাও তুলে নেয়া হবে। কিন্তু তিনি এই প্রস্তাবে রাজি হননি। এজন্য জাকির নায়েককে দুটি শর্ত দেয়া হয়েছিল। প্রথমত: সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করার সিদ্ধান্তকে সমর্থন করতে হবে। দ্বিতীয়ত মুসলিম...বিস্তারিত

ফিলিপাইনের টাল আগ্নেয়গিরি যেকোন সময় বিস্ফোরণ ঘটতে পারে

ফিলিপাইনের টাল আগ্নেয়গিরির লাভা উদগিরণ হতে শুরু করেছে। যেকোন সময় বড় ধরণের বিস্ফোরণ ঘটতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে। ইতোমধ্যে ৩ টি শহরের লোকজনকে সরিয়ে নিতে বলা হয়েছে। এছাড়া ম্যানিলা আন্তর্জাতিক বিমান বন্দরের ফ্লাইট স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে দেশটির কর্তৃপক্ষ ‘আগ্নেয়গিরি সুনামি’ সতর্কতা জারি করেছে। আশপাশের বেশ কয়েকটি এলাকায় ছাই ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের মুখোশ...বিস্তারিত

অস্ট্রেলিয়ায় বন্যপ্রাণী বাঁচাতে হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে গাজর-আলু

অস্ট্রেলিয়ায় দাবানলে প্রাণ গেছে কোটি কোটি বন্যপ্রাণীর। খাবারের অভাবে মৃত্যুর দোরগোড়ায় আরও কয়েক কোটি বন্যপ্রাণী। এ পরিস্থিতি সামলাতে সাধ্যমতো চেষ্ট চালাচ্ছে দেশটির ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস। সম্প্রতি হেলিকপ্টার থেকে ফেলা হয়েছে অস্ট্রেলিয়ার দাবানলে দুর্গত পশুদের জন্য গাজর ও মিষ্টি আলু। ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের শক্তি ও পরিবেশমন্ত্রী ম্যাট কিন সে ছবি পোস্ট করেছেন সামাজিক...বিস্তারিত

ইরাকে মার্কিন রকেট হামলা,আহত ৪

ইরাকের বাগদাদের উত্তরে একটি বিমানঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এতে অন্তত ৪ জন ইরাকি সেনা আহত হয়েছেন। ১২ জানুয়ারি ইরাকের বালাদ বিমানঘাঁটির ভেতরে মোট ৭টি মর্টার হামলা চালানো হয়। মার্কিন সেনাবাহিনী মর্টারিগুলো ছোঁড়ে বলে ইরাকি সেনাদের অভিযোগ। ইরাকের সেনাবাহিনী বলছে, বেসের ভেতরে রানাওয়ের ওপর মর্টার হামলা চালানো হয়। যদিও এতে বড় কোনো ক্ষতি হয়নি।...বিস্তারিত

পাঞ্জাব প্রদেশে পাকিস্তানি ড্রোনে দুঃশ্চিন্তায় ভারত

ভারতের পাঞ্জাব প্রদেশে একের পর এক পাকিস্তানি ড্রোন দেখে দুঃশ্চিন্তায় ভারতীয় গোয়েন্দা ও সীমান্তরক্ষী বাহিনী। গত সপ্তাহে বিস্ফোরক বোঝাই দুটি ড্রোন ভূপাতিত করার পর তা আরও দুঃশ্চিন্তায় ফেলে ভারতীয় গোয়েন্দাদের। প্রথমে ড্রোনের হানায় তারা ভেবেছিল সীমান্তে নজরদারি বাড়াতেই একের পর এক ড্রোন উড়াচ্ছে পাকিস্তান। কিন্তু বিস্ফোরক পাওয়ার পর তারা পাক ড্রোন নিয়ে নতুন সিদ্ধান্তে উপনীত...বিস্তারিত

যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলেন রোজি গ্যাব্রিয়েল

‘ইসলামের ছায়াতলে আসার মতো এতো বড় সিদ্ধান্ত আমি কেন নিলাম? ২০১৯ সালটি ছিল আমার জীবনের অন্যতম কঠিন সময়। আমি ছোটবেলা থেকেই সৃষ্টিকর্তা আর তার সৃষ্টি নিয়ে ভাবতাম। সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক অনুভব করতাম। কিন্তু আমার পথ কঠিন ছিল। কষ্ট পেলে ক্ষোভ থেকে সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতাম, কেন আমাকে তিনি কষ্ট দিচ্ছেন। শেষ পর্যন্ত আমি বুঝতে পেরেছি সব...বিস্তারিত