fbpx
হোম জাতীয়

জাতীয়

কুতুবদিয়ায় সাগরের তলদেশ দিয়ে যাচ্ছে বিদ্যুৎ !

দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ নিচ্ছে সরকার। দীর্ঘ পাঁচ কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে কক্সবাজারের মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে থেকে এ বিদ্যুৎ যাবে। আর এর মাধ্যমেই জাতীয় গ্রিডের অন্তর্ভুক্ত হচ্ছে এই দ্বীপ। ‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নিয়েছে সরকার।...বিস্তারিত

‘মাদরাসার শিক্ষার্থীদের সরকারি চাকরিতে যোগদানে আর সমস্যা নেই’

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, মাদরাসা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি চাকরিতে যোগদানে এখন আর কোনো সমস্যা নেই। দু’এক জায়গায় যে সমস্যা রয়েছে তা সহসাই কেটে যাবে। তিনি বলেন, মাদরাসা শিক্ষা নিয়ে অপপ্রচার করার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে মাদরাসা শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে। মাদরাসায় লেখাপড়া করে কেউ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে...বিস্তারিত

আজ থেকে পর্যটকদের জন্য সুন্দরবনের দ্বার উন্মুক্ত

মহামারির কারণে টানা সাত মাস বন্ধ থাকার পর বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের দ্বার উন্মুক্ত হচ্ছে আজ। পর্যটকদের জন্য দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল্য ফিরবে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবন। তবে বন বিভাগের বিভিন্ন শর্ত মেনে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয়...বিস্তারিত

মাসে একদিন মিলবে বিনামূল্যে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ !

এখন থেকে মাসের প্রথম রোববার জাতীয় চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের ১ নভেম্বর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত মাসের প্রথম রোববার বিনামূল্যে দর্শনার্থীদের জন্য জাতীয় চিড়িয়াখানা উন্মুক্ত...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯০৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬০৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন। একই সময়ে সুস্থ হয়ে ওঠা...বিস্তারিত

নাব্যতা সংকটের কারণে আজ পদ্মাসেতুর ৩৫তম স্প্যান বসেনি

নাব্যতা সংকটের কারণে আজ বসানো হচ্ছে না পদ্মাসেতুর ৩৫তম স্প্যান। পূর্বনির্ধারিত সিডিউল অনুযায়ী শুক্রবার সেতুর মাওয়া প্রান্তে ৮ ও ৯ নম্বর পিয়ারের ওপর ৩৫তম স্প্যানটি বসানোর পরিকল্পনা ছিলো। তবে নাব্যতা সংকট কেটে গেলে আগামীকাল শনিবার অথবা রোববার স্প্যানটি বসানো হতে পারে। শুক্রবার পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বনির্ধারিত...বিস্তারিত

‘অনেক ক্ষেত্রে ভারত-পাকিস্তানের চেয়ে আমাদের সূচক এগিয়ে‘

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে। আমাদের মাথাপিছু আয় বেড়েছে। অনেক ক্ষেত্রেই পাকিস্তান ও ভারত থেকে আমাদের সূচক এগিয়ে রয়েছে। শনিবার দুপুরে ভোলার সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ঢাকা থেকে টেলিকনফারেন্সে এসব কথা বলেন তিনি। তোফায়েল আহমেদ বলেন, শুদ্ধি...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮৮৬ জন। গতকাল মৃত্যু হয়েছিল ২৩ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৬৮১ জনের দেহে। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল এক হাজার ৪৯৩ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪...বিস্তারিত

স্কুল বাস সার্ভিসে নারী চালক সম্পৃক্ত করা জরুরি: সেতুমন্ত্রী

স্কুল বাস সার্ভিসে শতভাগ নারী চালক সম্পৃক্ত করা জরুরি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন ‘বিআরটিসি’র উদ্যোগে গাবতলী ট্রেনিং সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, দেশে নারী গাড়িচালকের চাহিদা দিন দিন বাড়ছে, তাই বিআরটিসির মহিলা বাস সার্ভিস, স্কুল...বিস্তারিত

২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন এই প্রকল্পের উদ্বোধন করবেন। ২০২৫ সালের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার দুপুরে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণে ব্যয়...বিস্তারিত

ঢাকায় আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান !…

করোনা পরিস্থিতির উন্নতির হলে মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসার ব্যাপারে সম্মত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এছাড়া নিজেদের দূতাবাস উদ্বোধন করতে শিগগিরই ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার তার কার্যালয়ে তুরস্কের প্রেসিডেন্টের পক্ষ থেকে করোনাভাইরাস চিকিৎসায় পাঠানো উপহারসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান। চতুর্থ দফায় দেশটির পক্ষ থেকে...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরো ২৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮৬১ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ২০ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৪৯৩ জনের দেহে। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল এক হাজার ৩৩৫ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪...বিস্তারিত

আজ থেকে ভারত-বাংলাদেশ বিমান চলাচল শুরু

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১২ মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ভারত। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও আটকে পড়া উভয় দেশের নাগরিকরা। দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর আজ থেকে ভারত-বাংলাদেশ বিমান আবারও চলাচল শুরু হচ্ছে। এয়ার বাবল চুক্তির আওতায় দু’দেশের মধ্যে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলবে। কিছু বিধিনিষেধ থাকলেও এই...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮৩৮ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১৫ জনের। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৩৫ জনের দেহে। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৫ জন। তাদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৬ জন। হাসপাতালে ১৪ জন ও বাড়িতে ১ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮১৮ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর...বিস্তারিত

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলছে দেশ’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। বিএনপির অপরাজনীতিই এদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে বড় বাধা। সোমবার তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এ সময়ে কোনো ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি নানা ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে। তিনি বলেন, বিএনপির...বিস্তারিত

বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন না করার আহ্বান প্রধানমন্ত্রীর

‘নীতিহীন সাংবাদিকতা কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনতে পারে না। জাতি বিভ্রান্ত হয় এমন কোনো সংবাদ পরিবেশন করবেন না’- সাংবাদিকদের উদ্দেশ্যে এমনই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৫ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এমন রিপোর্ট করবেন না...বিস্তারিত

মহানবীকে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সে বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলা

বাংলাদেশি হ্যাকার কমিউনিটি- ‘সাইবার ৭১’ ফ্রান্সের কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে। মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ২৪ অক্টোবর শনিবার মধ্যরাত থেকে এই সাইবার হামলা চালানো হয় বলে জানিয়েছেন কমিউনিটির একাধিক সদস্য। ‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজেও লিংকগুলো পোস্ট করে হ্যাক করার দাবি জানানো হয়েছে। সাইবার হামলা চালানো কয়েকটি ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, ওয়েবসাইটের মূল...বিস্তারিত

পদ্মা সেতুতে বসলো ৩৪তম স্প্যান, দৃশ্যমান ৫.১ কিলোমিটার

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দেশের অন্যতম মেগাপ্রকল্প পদ্মা সেতু দৃশ্যমান হয়। এবার পদ্মা সেতুতে বসলো ৩৪তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৫ দশমিক ১ কিলোমিটার। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৭ ও ৮ নম্বর পিলারের ওপর...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ২৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নারী ৪ জন এবং পুরুষ ১৯ জন। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৮০৩ জনে। রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১১টি...বিস্তারিত