fbpx
হোম জাতীয়

জাতীয়

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদে বিশেষ অধিবেশন আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বসতে যাচ্ছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। এ অধিবেশনে জাতির পিতার জীবন ও কর্মের ওপর এমপিরা আলোচনা করবেন। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার সন্ধ্যা ৬টায় অধিবেশন শুরু হবে। অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব ও অধ্যাদেশ উত্থাপন করা...বিস্তারিত

‘একাই খাওয়ার মানসিকতা পরিহার করতে হবে’

সামনে শীত আসছে। শীতে করোনার প্রকোপ কিছুটা বাড়ে, সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। আমরা যে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি সেগুলো মেনে চলতে হবে। ইউরোপের অনেক দেশ কিন্তু লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আজ শনিবার (৭ নভেম্বর) ‘৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০’ উদযাপন এবং ‘জাতীয় সমবায় পুরস্কার-২০১৯’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী...বিস্তারিত

শীত আরো বাড়বে !

হেমন্তের ভোর-সন্ধ্যা কুয়াশায় ধূসর। শরীরের শুষ্ক টান টান ভাব ভাব বলে দিচ্ছে শীত এসে গেছে। চলতি মাস থেকেই শীতের আগমনি বার্তা পাওয়া গেলেও আগামী ২৪ ঘণ্টায় আরো বেশি ঠাণ্ডা অনুভূত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৭২...বিস্তারিত

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩৬ জন। গতকাল মৃত্যু হয়েছিল ১৭ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৪৬৯ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন করোনা রোগী। শুক্রবার...বিস্তারিত

আর মাত্র ৫টি স্প্যান বসলেই স্বপ্নের পদ্মাসেতু বাস্তবায়িত !

পদ্মাসেতু একটি স্বপ্ন। সেই স্বপ্নের সঙ্গে দুলছে জাতির আশা-আকাঙ্ক্ষা। এরই মধ্যে স্বপ্নের বাস্তবায়ন প্রায় শেষের পথে। শুক্রবার সকাল ৯টা ৪২মিনিটে ৩৬তম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুটির ৫ হাজার ৪০০ মিটার দৃশ্যমান হয়েছে। আর মাত্র পাঁচটি স্প্যান বসলেই দৃশ্যমান হবে সেতুটির কাঙ্ক্ষিত ৬ হাজার ১৫০ মিটারের অস্তিত্ব। সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান...বিস্তারিত

কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউব বসানোর কাজ ডিসেম্বরে শুরু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেলের মূল নির্মাণকাজ এগিয়ে চলছে। এরমধ্যে টানেলের ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ডিসেম্বরে শুরু হবে দ্বিতীয় টিউব বসানোর কাজ। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এমনটিই আশা করছেন দেশের প্রথম টানেল প্রকল্প সংশ্লিষ্টরা। কর্ণফুলী টানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ চৌধুরী জানান, অক্টোবর পর্যন্ত প্রকল্পের সার্বিক...বিস্তারিত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

এবার শীত নিয়ে নতুন বার্তা জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের গ্রামঞ্চলের পাশাপাশি রাজধানীতেও পড়েছে শীতের আমেজ। আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতর আরো জানায়, কুড়িগ্রামের রাজারহাটে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের সব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের...বিস্তারিত

নৌবাহিনীর ৫ জাহাজ কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ বাংলাদেশ নৌবাহিনী তার ক্রমাগত অগ্রযাত্রায় আরো এক ধাপ এগিয়ে গেল। দিনটি শুধু বাংলাদেশ নৌবাহিনীর জন্য নয়, সমগ্র দেশ ও জাতির জন্য অত্যন্ত গৌরবের। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌবাহিনীর যুদ্ধ জাহাজসহ নতুন পাঁচটি আধুনিক জাহাজ কমিশনিং- এর সময় এসব কথা বলেন। এই কমিশনিং-এর ফলে বাংলাদেশের জলসীমা সুরক্ষায়...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ১৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২১ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৪২ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ১৬ হাজার ৬ জন করোনা রোগী। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১৭ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৫১৭ জনের দেহে। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল এক হাজার ৬৫৯ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪...বিস্তারিত

শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের অবিরাম যাত্রা চলছে : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া। শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র বিকাশের অবিরাম যাত্রা চলছে। বুধবার মন্ত্রী তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে সবাইকে গণতন্ত্রের প্রতি আরো শ্রদ্ধাশীল হতে হবে। এজন্য প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পর-ধর্ম সহিষ্ণু হতে...বিস্তারিত

‘যুক্তরাষ্ট্রে যিনিই ক্ষমতায় আসুন বাংলাদেশের সমস্যা নেই’

মার্কিন নির্বাচনে যিনিই ক্ষমতায় আসুন না কেন বাংলাদেশের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বুধবার পররাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। পররাষ্ট্র নীতি কোনো ব্যক্তির ওপর নির্ভর করে না উল্লেখ করে ড. মোমেন বলেন, যে কেউ ক্ষমতায় আসুক না কেন, আমাদের কোনো সমস্যা নেই। তিনি বলেন, নির্বাচনে কে...বিস্তারিত

বিচারপতিকে বাংলায় রায় লিখতে ও প্রকাশের তাগিদ প্রধানমন্ত্রীর

আমাদের শিক্ষিতের হার বাড়ছে। তারপরও অনেকেই আছেন ইংরেজি রায় বোঝেন না। এজন্য আমি চাই মামলার রায় ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা হোক। বুধবার (৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা চীফ জুডিসিয়াল আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মেখ হাসিনা এসব কথা বলেন। অনেকে ইংরেজিতে রায় লিখতে অভ্যস্ত, সেক্ষেত্রে অনুবাদক নিয়োগ দিয়ে প্রয়োজনে তাদের প্রশিক্ষণের...বিস্তারিত

‘জাতীয় চার নেতা হত্যার ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যেকোনো ঘটনার পেছনে কোনো না কোনো মোটিভ থাকে। জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেক মোটিভ ছিল। শুধু বিপথগামী সেনা সদস্যই নয়, এর পেছনে আরো বড় ষড়যন্ত্র ছিল। যারা ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিল, তাদের মুখোশ উন্মোচন করা হবে। মঙ্গলবার সকালে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতা স্মৃতি...বিস্তারিত

আজ জেলহত্যা দিবস

আজ জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর চার জাতীয় নেতাকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩ নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২০ জন ও নারী ৫ জন। মৃত ২৫ জনের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯৬৬ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭৩৬ জন। ফলে দেশে মোট...বিস্তারিত

`কোনোভাবেই মাস্ক ছাড়া যেন কেউ কোথাও চলাফেরা না করে’

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ‘নো মাস্ক নো সার্ভিস’ ব্যাপকভাবে বাস্তবায়নে কঠোর নির্দেশনাও দিয়েছেন তিনি। সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ও...বিস্তারিত

ঝড়-বৃষ্টি নিয়ে আবারো দুঃসংবাদ !

ঝড়-বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ দেশের ১৬টি অঞ্চলে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে ১৬ অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল,...বিস্তারিত

পেঁয়াজ আমদানি শুরু, দাম আরো কমবে: বাণিজ্যমন্ত্রী

বাজারে পেঁয়াজ ও আলুর দাম যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সবকিছুই করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, সরকারের সহযোগিতায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, দাম আরো কমবে। মন্ত্রী বলেন, গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আগে থেকেই আমরা প্রস্তুতি নিয়েছি। সংকট সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সরকারের সহযোগিতায় পেঁয়াজ আমদানি শুরু করা হয়। বেশ কিছুদিন...বিস্তারিত

১৭৪টি দেশকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে টিম বাংলাদেশ !

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সবচেয়ে বড় রোবোটিক্স প্রতিযোগিতা ‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ’ আয়োজনে ১৭৪টি দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে টিম বাংলাদেশ। এ বছর ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জের চতুর্থ আয়োজন বিশ্বব্যাপী চলতি মহামারির কারণে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, শনিবার রাত ৯টার দিকে প্রতিযোগিতাটির চূড়ান্ত ফলাফল ঘোষণা...বিস্তারিত