fbpx
হোম জাতীয়

জাতীয়

এএসপি শিপন হত্যায় দোষীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে হত্যার ঘটনায় তদন্তের পর দোষী সবাইকে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে নিহতের বাবা ফইজ উদ্দিন আহমেদ আদাবর থানায়...বিস্তারিত

ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টার প্রতি প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বৈষম্য হ্রাস, দারিদ্র্য নির্মূল ও ধরিত্রী রক্ষায় একযোগে বহুমুখী প্রচেষ্টা চালানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোভিড-১৯ মহামারি স্মরণ করিয়ে দেয়, প্রত্যেকে নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নয়। এ জন্য বৈষম্য হ্রাস, দারিদ্র্য বিমোচন এবং কার্বন নিঃসরণ হ্রাস করে আমাদের গ্রহকে সুরক্ষিত করতে হবে এবং বহুমুখী প্রয়াসকে আরো...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৯ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৭ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১৬ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭৩৩ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন করোনা রোগী। এদিকে...বিস্তারিত

বিজয় দিবসের আগেই পূর্ণাঙ্গ কাঠামোতে পদ্মাসেতু

আর মাত্র ৫টি স্প্যান বসানো হলেই ৬ হাজার ১৫০মিটার দৈর্ঘ্যের পদ্মাসেতু তার পূর্ণাঙ্গ কাঠামো পাবে। দৃশ্যমান হবে শতভাগ। এরপর চলবে রেল ও সড়ক স্ল্যাব বসানোর কাজ। মহান বিজয় দিবসের আগেই সবগুলো স্প্যান বসানো শেষ হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ। সেতু নির্মাণ কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার (১১ নভেম্বর) অথবা বৃহস্পতিবার (১২ নভেম্বর) সেতুর ৯ ও ১০...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১০৮ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৬৯৯ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৩ হাজার ৬২০ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬৮৩ জন। মঙ্গলবার...বিস্তারিত

প্রবাসীরা অনলাইনেই ঋণের কিস্তি শোধ করতে পারবেন

প্রবাসীদের ঋণের কিস্তি অনলাইনে শোধ করতে আসছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘অগ্রণী দুয়ার’। এখন থেকে বিশ্বের যেকোনো জায়গা থেকে প্রবাসীরা অনলাইনের মাধ্যমে ঋণের কিস্তি শোধ করতে পারবেন। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে ঋণের কিস্তি প্রদান বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের মধ্যে কালেকশন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। চুক্তি...বিস্তারিত

ওয়াটার বাস চালুতে বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানাবো: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ওয়াটার বাস চালুর ব্যাপারে বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহিত করছি। ওয়াটার বাস সেবায় বেসরকারি বিনিয়োগকারী এলে আমরা তাদের স্বাগত জানাবো। আমরা চাই, সব ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকারীরা এগিয়ে আসুক। সেজন্য সরকার তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেবে। মঙ্গলবার রাজধানীর সদরঘাটে জাহাজযোগে ওয়াটার বাস সার্ভিস পরিচালনা, যাত্রীসেবা কার্যক্রম ও কেরানীগঞ্জস্থ হাইস্পিড শিপইয়ার্ডে নির্মাণাধীন...বিস্তারিত

ডিজিটাল সেন্টারের মাধ্যমে সেবা দেয়া হয়েছে ৫৫ কোটি

ডিজিটাল সেন্টার স্থাপনের এক দশকপূর্তি আগামীকাল বুধবার। এ সেন্টারের মাধ্যমে দশ বছরে মোট ৫৫ কোটি সেবা দেয়া হয়েছে। এর মাধ্যমে দেশের নাগরিকদের ১৬৮ কোটি সমপরিমাণ কর্মঘণ্টা ও ৭৬ হাজার ৭৭৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এর আগে, ২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৪ হাজার ৫০১টি ইউনিয়নে একযোগে ইউনিয়ন তথ্য ও...বিস্তারিত

রাজধানীর ৪২ রুটে চলবে ২২ কোম্পানির বাস

রাজধানীর ২৯১ রুটে চালু থাকা গণপরিবহনগুলো ৪২ রুটে আনার কাজ চলছে। আর এসব রুটে আড়াই হাজার বাস মালিকের সমন্বয়ে গঠিত ২২ কোম্পানির সাড়ে চার হাজার বাস চলাচল করবে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে এসব কথা জানান দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৈঠকে উত্তর সিটি...বিস্তারিত

শহীদ নূর হোসেন দিবসে স্মৃতি সংক্ষণের দাবি

১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরশাসনের বিরুদ্ধে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লিখে প্রতিবাদে অংশ নেন নূর হোসেন। সেদিন জনতার মিছিলে নির্বিচারে গুলি চালানো হলে নূর হোসেন শহীদ হন ঢাকার রাজপথে। তাঁর সেই আত্মত্যাগের পথ ধরেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়, স্বৈরাচারীর পতন হয়। কিন্তু দীর্ঘ ২৩...বিস্তারিত

বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক…

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইডেনকে অভিনন্দন জানিয়ে এক বার্তায় তিনি বলেন, ভবিষ্যতে বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। ৭৭ বছর বয়সী বাইডেন এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চললেও শেখ হাসিনার সঙ্গে আগেও একত্রে কাজ করেছেন তিনি। ২০১৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ শান্তি সম্মেলনের আয়োজন করে যুক্তরাষ্ট্র। তখন দেশটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।...বিস্তারিত

ইন্টারনেটের গতি কম থাকার খবর সঠিক নয়: বিএসসিসিএল

ইন্টারনেটের গতি কম থাকবে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে বিএসসিসিএল। রোববার বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি কতিপয় সংবাদমাধ্যমে বিএসসিসিএল-এর বরাত দিয়ে সিমিউই-৪ সাবমেরিন ক্যাবল মেরামত/রক্ষণাবেক্ষণজনিত কারণে আগামী তিনদিন ইন্টারনেটের গতি কম থাকবে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতে জানানো যাচ্ছে...বিস্তারিত

হিজড়াদের সম্পত্তির ভাগ নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এখন থেকে হিজড়ারা (তৃতীয় লিঙ্গের মানুষ) যেন বাবা-মায়ের সম্পত্তি থেকে সমান ভাগ পায় সে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এ বিষয়ে নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এখন থেকে তৃতীয় লিঙ্গের (হিজড়ারা) মানুষরা...বিস্তারিত

জমি রেজিস্ট্রেশনের ৮ দিনের মধ্যেই নামজারি

জমি রেজিস্ট্রেশন ও নামজারি কার্যক্রম সমন্বয় সাধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে জমি রেজিস্ট্রেশনের ৮ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নামজারি হয়ে যাবে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে জমি রেজিস্ট্রেশন ও নামজারি কার্যক্রম সমন্বয় সাধনে ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য...বিস্তারিত

দেশে করোনায় আরো ২৫ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৯২ জনে। এছাড়া একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৬৮৩ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা চার লাখ ২১ হাজার ৯২১ জনে দাঁড়াল। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক...বিস্তারিত

বাইডেন ও কমলা হ্যারিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, জো বাইডেন এবং কমলা হ্যারিসকে পাঠানো আলাদা দুটি বার্তায় শেখ হাসিনা এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল...বিস্তারিত

শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ও সংখ্যালঘু মানুষেরা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর অগাধ বিশ্বাস রাখেন। কারণ তার নেতৃত্বাধীন সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। রোববার তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সরকার...বিস্তারিত

পর্যায়ক্রমে দেশের সব মানুষ ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী

পর্যায়ক্রমে দেশের সব মানুষই করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি. মুস্তফা ওসমান তুরান সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার ভারতের সিরাম ইন্সটিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে করোনা ভ্যাকসিন সংক্রান্ত একটি ত্রিপক্ষীয়...বিস্তারিত

বিজিবিকে ‘ত্রিমাত্রিক বাহিনী’ হিসেবে ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করে বলেছেন, হেলিকপ্টার সংযোজন কেবল শুরু মাত্র, এই যাত্রা বিজিবি’র সার্বিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অর্পিত দায়িত্ব পালনে এখন থেকে বিজিবি সদস্যরা জলে, স্থলে ও আকাশপথে বিচরণ করবেন। বিজিবি এয়ার উইং-এর জন্য ক্রয়কৃত ২টি এমআই-১৭১ই হেলিকপ্টার...বিস্তারিত

জো বাইডেন ও কমলা হ্যারিসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। রোববার পাঠানো এক বার্তায় নবনির্বাচিত এ দুই নেতাকে অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দেশটির ৪৬তম...বিস্তারিত