হোম জাতীয় ‘অনেক ক্ষেত্রে ভারত-পাকিস্তানের চেয়ে আমাদের সূচক এগিয়ে‘
‘অনেক ক্ষেত্রে ভারত-পাকিস্তানের চেয়ে আমাদের সূচক এগিয়ে‘

‘অনেক ক্ষেত্রে ভারত-পাকিস্তানের চেয়ে আমাদের সূচক এগিয়ে‘

0
0

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে। আমাদের মাথাপিছু আয় বেড়েছে। অনেক ক্ষেত্রেই পাকিস্তান ও ভারত থেকে আমাদের সূচক এগিয়ে রয়েছে।

শনিবার দুপুরে ভোলার সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ঢাকা থেকে টেলিকনফারেন্সে এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি গঠিত হচ্ছে। অসামাজিক কাজে লিপ্ত মাদকসেবী এমন কোনো ব্যক্তির আওয়ামী লীগে স্থান হবে না।

এ সময় তিনি আগামী শীতকে সামনে রেখে এখন থেকেই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *