fbpx
হোম amirulmanik

amirulmanik

চট্টগ্রামে পেঁয়াজের বাজারে আগুন: দাম না কমালে কঠোর ব্যবস্থার ঘোষণা

চট্টগ্রামে পেঁয়াজের দাম ঊর্ধমুখী ।  দ্রুত পেঁয়াজের দাম না কমালে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান। চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত বিভাগীয় কমিটির মাসিক সভা এমন মন্তব্য করেন তিনি। এ সময় পেঁয়াজের দাম ২৬ টাকা থেকে ৭০ টাকা কীভাবে হলো? ব্যবসায়ীদের প্রতি এমন প্রশ্নও ছোঁড়েন তিনি। আবদুল মান্নান বলেন, ভারতের...বিস্তারিত

আফগান প্রেসিডেন্টের সমাবেশে বোমা হামলায় নিহত ২৪, অক্ষত প্রেসিডেন্ট

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির এক নির্বাচনী সমাবেশে বোমা হামলায় কয়েক ডজন হতাহত হয়েছে। তবে সমাবেশে বোমা হামলায় আফগান এই প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে রাজধানী কাবুলের উত্তরাঞ্চলের পারওয়ান প্রদেশের চারিকরে নির্বাচনী সমাবেশে গনি ভাষণ দেয়ার সময় এই হামলা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার...বিস্তারিত

পিসি বক্স গার্ডার ব্রীজ: হতে পারে বিনোদনের আকর্ষণীয় স্পট

ময়মনসিংহে গফরগাঁও উপজেলার সালটিয়া-হাজিগঞ্জ দেওয়ানগঞ্জ বাজার সড়কে পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর ৮১০ মিটার পিসি বক্স গার্ডার ব্রীজ  হয়ে উঠেছে বিনোদনের প্রাণকেন্দ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২রা নভেম্বর গার্ডার ব্রীজের উদ্বোধন করেন । উদ্বোধনের পর থেকেই এই ব্রীজ এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য উপভোগ করার জন্য  প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে। মানুষের আগমনকে কেন্দ্র...বিস্তারিত

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কি শহীদ আফ্রিদি ?

সম্প্রতি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে দেখা গেছে, পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে কোলাকুলি করতে। আর সেই ছবিকে ঘিরে দেশটির সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা। টুইটারে কেউ বলছে, ইমরানের ক্ষমতা গেলে কি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শহীদ আফ্রিদি? একজন ফেসবুক ব্যবহারকারী বলেছেন, আফ্রিদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে তাতে ভারতের লাভ! সেই ব্যক্তির যুক্তি,...বিস্তারিত

বুধবার মোদি-মমতা’র বৈঠক,বরফ গলবে কি?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র সঙ্গে একান্ত বৈঠকে বসতে যাচ্ছেন, মোদির তুখোড় সমালোচক ও অঘোথিস প্রধান প্রতিদ্বন্দ্বি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   দ্বিতীয় দফার মোদী সরকার ১০০ দিন পার করার পরে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন মমতা । প্রায় আড়াই বছর পরে তাঁদের মধ্যে একান্ত বৈঠক হতে চলেছে। বুধবার বিকেলে দিল্লিতে তাঁদের মধ্যে আলোচনা হওয়ার কথা। রাজ্যের বিভিন্ন ‘বকেয়া...বিস্তারিত

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ দখলদারিত্বের নিন্দা

ও সেদেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কর্তৃক জর্ডানের উপত্যকা দখলের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সভায় রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, বাংলাদেশ সংবিধান অনুযায়ী নিপীড়িত মানুষের পাশে থাকার এবং যেকোন মূল্যে মুসলিম উম্মাহর একতা বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গোলাম মসীহ বলেন, ফিলিস্তিনে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট রেজুলেশন এর বাস্তবায়ন, রোড ম্যাপ...বিস্তারিত

বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় জায়গা: সালমান এফ রহমান

তথ্য-প্রযুক্তিসহ নানা ধরনের সুযোগ-সুবিধা তৈরি আর দ্রুত ব্যবসাবান্ধব সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা নেয়ায় বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য আকর্ষণীয় জায়গা হয়ে ওঠেছে। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের দেশ, এমনকি জাপানও বাংলাদেশে বিনিয়োগ করছে নিঃসংকোচে। রোববার দুবাইয়ে বাংলাদেশ ইকোনোমিক ফোরাম আয়োজিত ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনে উঠে আসে এসব কথা। এসময় দুবাইয়ের কিছু বনেদি ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশে বিনিয়োগে তাদের আগ্রহের...বিস্তারিত

আমিরাতে বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে প্রতিবাদ সভা

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ডাক চট্টগ্রাম থেকে দেয়া হয়েছে। আগামীতে বিএনপির চেয়ারপার্সনের মুক্তি ও আওয়ামী লীগ সরকার পতনের ডাক চট্টগ্রাম থেকে দেয়ার ঘোষণা দিয়েছেন দলের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল ১৫ সেপ্টেম্বর তিনি বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ফুজাইরা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা...বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা আটক, ২ যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি বিদেশী পিস্তলসহ একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটককৃত অস্ত্রধারী রোহিঙ্গার নাম ছব্বির আহমদ (২৫), পিতা-দীল মোহাম্মদ। তাকে বালুখালী ২ নম্বর ক্যাম্প থেকে রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পিস্তল-গুলিসহ আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উখিয়া থানার ওসি মো: আবুল...বিস্তারিত

রোহিঙ্গা ভোটার চক্রের ৪ জন আটক

কক্সবাজারে রোহিঙ্গা ভোটার চক্রের ৪ সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। রোহিঙ্গা নাগরিকদের অবৈধ পন্থায় নানা কৌশলে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভোটার নিবন্ধন সংক্রান্ত অভিযোগ পেয়ে কক্সবাজার সদর থানার এসআই  কাঞ্চন দাশ অভিযান চালিয়ে বাংলাদেশী ভূয়া আইডিকার্ডধারী কক্সবাজার পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়ার ইউসুফ আলীর ছেলে নুরুল ইসলাম প্র: নুরু (৪২), মৃত শহর মুল্লুক এর ছেলে...বিস্তারিত

জেলা সংবাদ: নাফ নদীতে ধরা পড়ল আড়াই কেজি ওজনের ইলিশ

টেকনাফ সংলগ্ন নাফ নদীতে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের ইলিশ মাছ। নাফ নদীতে পেতে রাখা জালে শনিবার ভোরে মাছটি ধরা পড়ে। বড় আকৃতির মাছটি টেকনাফ বাস স্টেশন সংলগ্ন বাজারে তোলা হলে ভীড় জমান ক্রেতারা। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা গ্রামের বাসিন্দা জেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের জালে মাছটি ধরা পড়ে। জাহাঙ্গীর বলেন, শুক্রবার রাতে ইলিশ ধরার...বিস্তারিত

শোভন-রাব্বানীর ছিল বিলাসী জীবনযাপন

উচ্চ আদর্শ ও সাদামাটা জীবনযাপন, এই হোক তোমাদের আদর্শ’ এমনই উক্তিটি ছাত্রলীগের উদ্দেশে অনেকবার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত নেতাদের জীবন হোক আর দশজনের মতো যেন তারা সাধারণ মানুষদের সঙ্গে মিশতে পারে। তাদের কষ্ট বুঝতে পারে। কিন্তু পদ পাওয়ার পর থেকে ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর জীবন হয়ে ওঠে বিলাসবহুল। তবে...বিস্তারিত

তদন্ত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি’র বিরুদ্ধে

অবশেষে কাঠগড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। উপাচার্যের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়। ঘটনার সত্যতা মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে। কমিশন বাণিজ্যের অভিযোগে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে পদ ছাড়তে হয়েছে। অভিযোগ উঠেছে জাবি উপাচার্যের বিরুদ্ধেও। সম্প্রতি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে...বিস্তারিত

ডাকসু’র জিএস পদে থাকার নৈতিক অধিকার নেই রাব্বানীর: পীর হাবিব

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা পীর হাবিবুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য। মুজিব কন্যা আপনি আরও কঠিন হন। শোভন-রাব্বানী অসুস্থ নষ্ট রাজনীতির শিকার। দিনে দিনে অসুস্থ রাজনীতির কলঙ্কের পথে এরা বেপরোয়া দাম্ভিক হয়ে ভুলে গিয়েছিলো সব বাড়াবাড়ির সীমা আছে, দম্ভেরও পতন আছে, পাপেরও শাস্তি আছে। আজ তারা...বিস্তারিত

শোভন-রাব্বানী এখন কোথায় ?

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়েছেন সদ্য বিদায়ী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। অনুসারীরা কেউই আর খুঁজে পাচ্ছেন না এই দু’নেতাকে। গতরাতে ঢাবি ক্যাম্পাসে শোভন-রাব্বানীর বিরুদ্ধে বিক্ষোভ হওয়ার পরপরই আর খুঁজে পাওয়া যাচ্ছেনা তাদের। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেছেন, ছাত্রলীগকে কলঙ্কিত করার দায় অবশ্যই শোভন-রাব্বানীকে নিতে হবে। তাদেরকে বিচারের মুখোমুখিও করতে হবে। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক...বিস্তারিত

বাংলাদেশির হাতে দুটি খাবারের প্যাকেট ধরিয়ে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে: বিজেপি নেতা

বিজেপির বিধায়ক সুরেন্দ্র সিং হুঁশিয়ার করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা সত্ত্বেও আসামের মতো পশ্চিমবঙ্গেও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) করা হবে। এনআরসিতে যারা অবৈধ চিহ্নিত হবেন, তাদের হাতে দুই প্যাকেট করে খাবার ধরিয়ে দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন কট্টর হিন্দুত্ববাদী এই বিজেপি নেতা। ৩১ আগস্ট (শনিবার)...বিস্তারিত

মমতার উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া: বিজেপি নেতা

ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। শনিবার বিজেপির এই নেতার বক্তব্য, এনআরসি পশ্চিমবঙ্গেও প্রয়োগ করা হবে এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাদেশিদের ধরে রাখতে চান, তাহলে তাঁর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়াই ভালো। এদিন সাংবাদিকদের সামনে সুরেন্দ্র সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ...বিস্তারিত

দু একদিনের মধ্যে ছাত্রদলের কাউন্সিলের তারিখ নির্ধারিত হতে পারে 

শুধুমাত্র সিদ্ধান্তহীনতার কারণেই ছাত্রদলের কাউন্সিল করা যায়নি বলে মন্তব্য করেছেন সংগঠনটির নেতারা। তবে আদালতের আদেশ নিয়ে তাদের মধ্যে এখনো রয়েছে বিভ্রান্তি। তারা বলছেন, সব বাধা কাটিয়ে খুব শিগগিরই কাউন্সিল হবে। ২৭ বছর পর জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল ঘিরে বেশ কয়েকদিন ধরে সরগরম ছিল। কিন্তু বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আদালতের এক আদেশে অনেকটা ভাটা পড়ে কাউন্সিলে। তাৎক্ষণিকভাবে...বিস্তারিত

ছাত্রলীগ কোন অন্যায়কে প্রশ্রয় দেবে না: নতুন নেতৃত্ব

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে একটি সংবাদ সম্মেলন করেছেন।  দায়িত্ব গ্রহণের প্রথম দিনে মধুর ক্যান্টিনের এই সংবাদ সম্মেলনে তারা প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগের ইমেজ সংকট দূর করতে একত্রে কাজ করার অঙ্গীকার করেন। তারা বলেন,  শেখ হাসিনার দিক নির্দেশনায় ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যাব, যুগোপযোগী করে গড়ে তুলব। শেখ...বিস্তারিত

র‌্যাবের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে জবির শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে র‌্যাব সদস্যদের মারধরের প্রতিবাদে পুরান ঢাকায় সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। মারধরকারী র‌্যাব সদস্যদের বিচারের দাবিতে রোববার সকাল ৯টায় রায়সাহেব বাজার মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় পুরান ঢাকার গুলিস্তান থেকে সদরঘাট, যাত্রাবাড়ী, বাবুবাজারগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আন্দোলনে অংশগ্রহণকারী বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়,...বিস্তারিত