fbpx
হোম amirulmanik

amirulmanik

আবরার হত্যাকারীদের ছাত্রলীগ পরিচয় হলেও প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেননি: কাদের

আবরার হত্যাকারীদের ছাত্রলীগ পরিচয় হলেও প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেননি, শুদ্ধি অভিযানে যারা টার্গেটে আছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা-চটগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজার কাছে এপ্রোচ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে শনিবার (১৯ অক্টোবর) এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আবরার হত্যাকাণ্ডের মতো...বিস্তারিত

সুনামগঞ্জে দখলদারিত্বের সংঘর্ষে নিহত হলো মাদ্রাসা ছাত্র

সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলায় রানীগঞ্জ ইউনিয়ন বাসস্টান্ট দখলের সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্র নিহত। ইউনিয়নের কুশিয়ারা নদীর দক্ষিণপাড়ের বাসস্ট্যান্ড দখল নিয়ে শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নবীগঞ্জের ছাব্বির মিয়া (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। ঘটনায় আরও দু’জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত ছাব্বির নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের আব্দুল কাইয়ুমের ছেলে। সে...বিস্তারিত

সীমান্তে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে

রাজশাহীর পদ্মা ও বড়াল নদীর মোহনায় বাংলাদেশ সীমান্তের ভেতরে ঢুকে মাছ শিকারের সময় ভারতীয় জেলে আটক ও বিজিবির গুলিতে এক বিএসএফ জোয়ান নিহতের ঘটনায় সীমান্তে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে বাসিন্দাদের। শুক্রবার সকালে চারঘাটের বালুঘাট এলাকায় যান বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন তারা। এ ঘটনায় আতঙ্কিত না হয়ে গ্রামবাসীদের সর্তক অবস্থানে...বিস্তারিত

এমপি বুবলী ঢাকায় তার পরীক্ষা দিচ্ছেন প্রক্সি প্রার্থী

নরসিংদীর আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলী ঢাকায় থাকলেও তার হয়ে নরসিংদীতে বিএ পরীক্ষা দিচ্ছেন প্রক্সি প্রার্থীরা। এ পর্যন্ত আটজন ছাত্রী এমপির হয়ে পরীক্ষা দিয়েছেন। বেসরকারি টেলিভিশন ‘নাগরিক টিভি’ প্রচারিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এমপি তামান্না নুসরাত বুবলী সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী। নাগরিক টিভি’র প্রতিবেদনে বলা...বিস্তারিত

নাটোরে কলেজ ছাত্রীর ঝুলস্ত লাশ উদ্ধার

নাটোরের নলডাঙ্গায় এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার। নাটোরের নলডাঙ্গা উপজেলায় তামান্না খাতুন টিয়া (১৭) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, একটি গাছে ঝুলন্ত থাকা অবস্থায় উদ্ধার করা হয়। আত্বহত্যা কিনা তা জানা যায়নি। শনিবার সকাল ৮ টার দিকে নলডাঙ্গার পীরগাছা এলাকার রাখালগাছা মোড় এলাকায় একটি আম বাগানে গাছের সঙ্গে গলায় ওড়না...বিস্তারিত

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন যুবলীগ নেতা

রাজশাহীর বাঘা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবলীগ নেতা চিকিৎসাধীন থেকে মারা গেছেন। নিহতের নাম জামরুল ইসলাম (২৫)। শনিবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। নিহত জামরুল উপজেলার আড়ানী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মরহুম আফাজ উদ্দিনের ছেলে।...বিস্তারিত

ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ধামরাইয়ে এক অজ্ঞাত ব্যক্তির  লাশ উদ্ধার করেছে পুলিশ। ধামরাইয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার ( ১৮ অক্টোবর) সন্ধ্যায় ধামরাইয়ের জয়পুরা এলাকার আবু তাহেরের বাড়ির সামনের সড়ক থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের...বিস্তারিত

চট্টগ্রাম মার্কেটে আগুন লেগে শত পরিবারের স্বপ্ন ছাই

চট্টগ্রামের কোতোয়ালি থানার জহুর হকার্স মার্কেট ও জালালাবাদ মার্কেটে আগুন লেগে অন্তঃত ১০০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে নিতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিট। আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ইয়াসিন জানান, শেখ কামাল ইন্টারন্যাশনাল...বিস্তারিত

এখনো কমেনি পেঁয়াজের ঝাঁজ, সেই সঙ্গে যোগ হয়েছে মরিচের ঝাল

বাজারে এখনো ঝাঁজ কমেনি পেঁয়াজের। সেই সঙ্গে বাড়তি যোগ হয়েছে কাঁচা মরিচের ঝাল। সংশ্লিষ্টরা জানান, সরকারের নানা উদ্যোগে মাঝে পেঁয়াজের দর কিছুটা কমলেও এখন আবার আগের মতোই ঊর্ধ্বমূল্যে বিক্রি হচ্ছে। গতকাল রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০০ থেকে ১০৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ৯০ টাকা ও মিয়ানমারের পেঁয়াজ মানভেদে ৭০ থেকে ৯০ টাকা বিক্রি...বিস্তারিত

সাভারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে তৈরী পোশাক

ঢাকা সাভারের হেমায়েতপুরে অবনী নিট ওয়ার এর গুদামে ভয়াবহ আগুন লেগে পুড়ে গেছে হাজার হাজার তৈরী পোশাক। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের অবণী নীট ওয়্যার গার্মেন্টস এর তৈরী পোশাক কারখানার গোডাউনে শিপমেন্ট করার জন্য রাখা ছিলো কয়েক হাজার তৈরী পোশাক। ফায়ার সার্ভিস জানায়, দুপুর দুইটার দিকে ওই পোশাক কারখানার তৈরী পোশাক কার্টুন...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ক্ষতি আড়াই হাজার কোটি টাকার বনঃ বন অধিদপ্তর

রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে এ পর্যন্ত আট হাজার এক একরেরও বেশি বন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক মূল্যে এই ক্ষতির পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা। জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে বন অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। শুক্রবার কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।...বিস্তারিত

‘যুবলীগের দায়িত্ব পেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ছেড়ে দিব’

যুবলীগের দায়িত্ব পেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের পদ ছেড়ে দিবেন বলে জানিয়েছেন অধ্যাপক ড. মীজানুর রহমান। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১১টায় একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি একথা জানান। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে ওই টক শোর ভিডিওটি শেয়ার দেন তিনি। টক শোতে যুবলীগের দায়িত্ব নিতে নিজের আগ্রহের কথাও জানান তিনি। যুবলীগের বর্তমান কমিটির প্রথম প্রেসিডিয়াম...বিস্তারিত

হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন

মঙ্গলবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ বচ্চন। জানা যায়, দীর্ঘদিন ধরে লিভার সমস্যায় ভুগছেন বলিউড শাহেনশাহ অভিনেতা অমিতাভ বচ্চন। তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। পরিবারের সদস্য ছাড়া আপাতত আর কারও সেখানে যাওয়ার অনুমতি দিচ্ছে না হাসপাতাল কতৃপক্ষ। ১৯৮২ সালের দুর্ঘটনার পর থেকেই এই রোগ দানা বেধেছিল তার শরীরে...বিস্তারিত

সাভারে শিশু হত্যা, আটক সৎ মা

সাভারে নিজ কক্ষের বিছানা থেকে বাদশা নামের সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুর সৎ মা ময়না বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাভারের পৌর এলাকার তালবাগ মহল্লার ইউসুফ মাস্টারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু সিরাজগঞ্জ জেলার...বিস্তারিত

বাবরি মসজিদ’র জমি ছেড়ে দিতে প্রস্তুত কেন্দ্রীয় সুন্নি ওয়াকফ বোর্ড

বহুল আলোচিত ভারতের অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত জমি ছেড়ে দিতে প্রস্তুত কেন্দ্রীয় সুন্নি ওয়াকফ বোর্ড। আদালতে জমা দেওয়া মধ্যস্থতাকারী কমিটির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। সুন্নি ওয়াকফ বোর্ড রামমন্দির-বাবরি মসজিদ মামলার অন্যতম পক্ষ। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাম মন্দির নির্মাণের জন্য সরকার যদি জমিটি অধিগ্রহণ...বিস্তারিত

চলে গেলেন আন্তর্জাতিক স্বীকৃত চিত্রশিল্পী কালিদাস কর্মকার

চলে গেলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকার। দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। কালিদাস কর্মকারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা যায়, শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ইস্কাটনের বাসার বাথরুমে পড়ে যান। পরে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়ার পর পৌনে ২ টায় কর্তব্যরত...বিস্তারিত

রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণ করা হচ্ছে ১০ কিলোমিটার সাইকেল লেন

সাইকেল চালানোর জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণ করা হচ্ছে প্রায় ১০ কিলোমিটার এক্সক্লুসিভ  সাইকেল  লেন। থাকবে সাইকেল ভাড়া দেয়ারও ব্যবস্থাও। এমনটাই জানালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারের সামনে এক মাদকবিরোধী দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, তরুণ প্রজন্মকে মোবাইল-অ্যাপসের আসক্তি থেকে বের হয়ে আসতে...বিস্তারিত

স্পেনে বিক্ষোভ অব্যাহত

স্পেনের কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতাদের কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে বার্সেলোনায়। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সরকারবিরোধী বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়ে। শহরের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। একপর্যায়ে নিরাপত্তা বাহিনী ও স্বাধীনতাপন্থীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে, কাতালোনিয়ায় আগামী দুই বছরের মধ্যে নতুন কোরে গণভোটের আয়োজনের প্রতিজ্ঞা করেছেন...বিস্তারিত

কুর্দিবিরোধী অভিযান ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিবিরোধী অভিযান ৫ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিবিরোধী অভিযান ৫ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। আঙ্কারায় সংবাদ সম্মেলনে পেন্স বলেন, “সব ধরনের যুদ্ধ ৫ দিন বন্ধ থাকবে। তুরস্কের হিসাবে তারা সীমান্ত এলাকায় যে ‘নিরাপদ অঞ্চল’ সৃষ্টি...বিস্তারিত

শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন বড় বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজকে শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো দেশের জন্য অনেক কিছু করত।...বিস্তারিত