হোম অন্যান্য সাভারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে তৈরী পোশাক
সাভারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে তৈরী পোশাক

সাভারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে তৈরী পোশাক

16
0

ঢাকা সাভারের হেমায়েতপুরে অবনী নিট ওয়ার এর গুদামে ভয়াবহ আগুন লেগে পুড়ে গেছে হাজার হাজার তৈরী পোশাক।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের অবণী নীট ওয়্যার গার্মেন্টস এর তৈরী পোশাক কারখানার গোডাউনে শিপমেন্ট করার জন্য রাখা ছিলো কয়েক হাজার তৈরী পোশাক।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর দুইটার দিকে ওই পোশাক কারখানার তৈরী পোশাক কার্টুন ভরা গোডাউনে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে সাভার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডেপুটি ডাইরেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অবনী নীট ওয়ার কারখানার কর্মকর্তা আতিকুল ইসলাম অপু বলেন এখনও বলা যাবে না কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন প্রায় ৩০ থেকে ৪০ হাজার তৈরী গেঞ্জি কার্টুনে ভরা ছিলো সব গুলিই পুড়ে গেছে।

(16)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *