fbpx
হোম amirulmanik

amirulmanik

পাসপোর্ট পেতে হাইকোর্টে ভিপি নুর

পাসপোর্টের জন্য বিভিন্ন কর্মকর্তার কাছে ঘুরছেন গত চার মাস ধরে। তারপরও পাসপোর্ট মিলছে না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের। অবশেষে তিনি বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন। ভিপি নুরের পাসপোর্ট না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। ভিপি নুর জানান, গত জুলাইয়ে নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটিতে একটি সেমিনারে...বিস্তারিত

মন্ত্রিত্ব পেলে মেনন নির্বাচন নিয়ে কি একথা বলতেন, প্রশ্ন কাদেরের

আমি সাক্ষ্য দিচ্ছি গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি | ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মন্ত্রিত্ব পেলে মেনন নির্বাচন নিয়ে কি একথা বলতেন? রোববার সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা...বিস্তারিত

পর্যটন মৌসুমে চলাচল করবে সেন্টমার্টিনগামী জাহাজ

এ মাস থেকেই মূলত শুরু পর্যটন মৌসুম। এই সময়ে মানুষ সবচেয়ে বেশি বেড়াতে পছন্দ করে। কেননা, ওই সময়ে আবহাওয়া থাকে অনুকূলে। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার চাপ থাকে কম। ফলে ওই সময়ই দেশে পর্যটন শিল্প চাঙা থাকে। পর্যটনের মৌসুম শুরু হচ্ছে অচিরেই। ফলে পর্যটকদের আকর্ষণের প্রস্তুতি সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতিমধ্যেই শুরু করেছে। অক্টোবর থেকেই শুরু হবে পর্যটন মৌসুম।...বিস্তারিত

কাশ্মীরে পাক সেনার গুলিতে ভারতীয় ২ সেনাসহ নিহত ৩

পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে দুই ভারতীয় সেনা ও একজন বেসামরিক লোক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ভারতীয় সেনাসহ ৮ জন। জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার তাংঘারে এই ঘটনা ঘটেছে। ভারতের পুলিশ রবিবার এই তথ্য জানায়।  ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনাবাহিনী। পাক সেনা অতর্কিতে গুলি চালায়। যদিও গুলির...বিস্তারিত

পেকুয়ায় কিশোর কিলারের ভয়ঙ্কর বর্ণনা

অবশেষে পেকুয়ায় অপহৃত ৮ বছরের শিশু আরাফাতের লাশ মগনামা ইউনিয়নের ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী ও থানাসূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকা থেকে দুপুর ১২ টায় মাদ্রাসা থেকে আসার পথে নিখোঁজ হয় শিশু আরাফাত। নিখোঁজের ৪৮ ঘন্টা পর ধৃত আসামির স্বীকারোক্তি মতে মগনামা ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের...বিস্তারিত

পর্যায়ক্রমে তিন হাজার ধরনের সেবা দেয়া হবেঃ সজীব ওয়াজেদ জয়

পর্যায়ক্রমে প্রায় তিন হাজার ধরনের আধুনিক সেবা মানুষের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান রিপোর্টের মোড়ক উন্মোচন, ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিস সিস্টেম, একসেবা, একপে এবং একশপ অ্যাপ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বলেন নাগরিক সেবাগুলো ডিজিটাল পদ্ধতিতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ...বিস্তারিত

বিকেলে যুবলীগের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

সপ্তম জাতীয় কংগ্রেস আয়োজন নিয়ে আওয়ামী যুবলীগ নেতাদের সঙ্গে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুবলীগের এক কেন্দ্রীয় নেতা জানান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির ২৬ প্রেসিডিয়াম সদস্য, ৯ সাংগঠনিক সম্পাদক ও ৫ যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৪০ জনের তালিকা গণভবনে পাঠানো হয়েছে। তবে...বিস্তারিত

তুরস্ক বাচ্চাদের মতো শুধু মারামারি আর ঝগড়া করে: ট্রাম্প

তুরস্ক বাচ্চাদের মতো। কুর্দিদের সাথে শুধু মারামারি আর ঝগড়া করছে বলে মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৯ সালের ৯ অক্টোবর তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। মঙ্গলবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-কে তুরস্কে পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...বিস্তারিত

টেকনাফে বন্দুকযুদ্ধে দুইজন নিহত

কক্সবাজার টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত। টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে নিহত ২ জন। জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার চালানের খবরে রাতে নাফ নদীর জোড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক কারবারীরা। আত্মরক্ষায় বিজিবিও গুলি চালায়। দু’পক্ষের চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে নিহত হয় রহিম উদ্দিন নামে...বিস্তারিত

পিকআপের ধাক্কায় সিএনজি চালক নিহত

রবিবার ভোরে রাজধানীর রায়েরবাগে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত হয়েছেন। চালকের নাম মোহাম্মদ আলী। মৃত মোহাম্মাদ আলীর বাড়ি বাড়ি শরীয়তপুরের ভেদেরগঞ্জে। ঢাকায় থাকতেন কদমতলীর মিরাজনগরে। জানা যায়, ভোরে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হলে ৬ টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তিনি আহত হন। পরে ঢাকা মেডিকেল...বিস্তারিত

এবার যুবলীগ থেকে বহিষ্কার কাউন্সিলর রাজীব

গত রাত ১০ টার দিকে আটক কাউন্সিলর রাজীবকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব গতকাল রাত ১০ টার দিকে ক্যাসিনো অভিযানের অংশ হিসেবে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। চাঁদাবাজি ছাড়াও বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা...বিস্তারিত

রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে যুবলীগের বৈঠক, থাকছেন না ওমর ফারুক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে আগামীকাল রোববার যুবলীগের নীতিনির্ধারণী বৈঠক হবে। তবে এ বৈঠকে থাকছেন না যুবলীগের আলোচিত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। শনিবার (১৯ অক্টোবর) সময় সংবাদকে এ কথা নিশ্চতি করেছেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বৈঠকে যুবলীগের কাউন্সিল ও সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। ২০ অক্টোবর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন...বিস্তারিত

ম্যাজিক বাউলিয়ানাতে রংপুর থেকে চ্যাম্পিয়ন লালমনিরহাটের আমিনা খাতুন

শুক্রবার (১৮ অক্টোবর) ম্যাজিক বাউলিয়ানায় রংপুর অডিশনে চ্যাম্পিয়ন হয়েছেন আমিনা খাতুন। ‘শোনাও বাউল গান, মাতাও বাংলার প্রাণ’ এই স্লোগানকে লালন করে এবারও শুরু হয়েছে ফোক গানের বৃহৎ রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’। প্রথম চট্টগ্রাম ও কুষ্টিয়ার পরে ভাওয়াইয়ার নগর রংপুর বিভাগীয় অডিশনে চ্যাম্পিয়ন হয়ে ঢাকার মুল অডিশনে সুযোগ পেয়েছেন আমিনা খাতুন। আমিনার নিজ বাসা লালমনিরহাটের...বিস্তারিত

যারা শর্টকাট পথ খুঁজছে তারাই উগ্রবাদে জড়াচ্ছে: মনিরুল

জীবনের বাস্তবতা যারা মেনে নিতে না পেরে শর্টকাট পথ খুঁজছে তারাই উগ্রবাদে জড়াচ্ছে বলে জানালেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান (সিটিটিসি) মনিরুল ইসলাম। তিনি আরও বলেন, জঙ্গিবাদে যারা সংগ্রহকারী, উদ্বুদ্ধকারী তারা ইন্টারনেটে লোভনীয় ও আকর্ষণীয় প্যাকেজ দিচ্ছে। যারা মানসিকভাবে দুর্বল ও যাদের দেশপ্রেম নেই, মানুষের প্রতি দায়িত্ববোধ নেই, মতাদর্শিক জায়গায় ধারণা নেই তারাই উগ্রবাদে জড়িত হচ্ছে।...বিস্তারিত

কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আবারো চালু হলো ‘পাবজি’ গেম

কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর জনপ্রিয় অনলাইন গেম ‘প্লেয়ার আননোনস ব্যাটল গ্রাউন্ডস’ (পাবজি) গেমটি আবারো চালু করে দেওয়া হয়েছে। এটি আর ‘ব্লক’ নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে মন্ত্রী লেখেন, পাবজি ব্যবহারকারী যারা এটি ব্লক করায় নাখোশ ছিলেন তারা...বিস্তারিত

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার তুলেকারেম শহরে ইসরাইলি চেক পোস্টের দিকে ছুরি নিয়ে দৌড়ে আসছিল ওই ফিলিস্তিনি যুবক। আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হয় বলে দাবি করেছে ইসরাইল। তবে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। একই দিন ইসরাইলি দখলদারিত্ব ও আগ্রাসনের প্রতিবাদে অবরুদ্ধ...বিস্তারিত

মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের জন্য জার্মানির প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

জার্মান সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ ভূমি রাখাইন রাজ্যে ফিরিয়ে নিতে সহায়ক পরিবেশ তৈরির জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের জন্য জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। শুক্রবার বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম দ্বিপক্ষীয়...বিস্তারিত

আকাশ থেকে পড়েছেন বিএনপি নেতা মোশাররফ হোসেন

আকাশ থেকে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মীজানুর রহমানের যুবলীগ সভাপতি হওয়ার অভিপ্রায়ের খবরে এই মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জিয়া মুক্তি পরিষদ’ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, এসব কথা সমাজ পনের ইঙ্গিত বহন করে। বলেন, জাহাঙ্গীরনগর...বিস্তারিত

অর্থনৈতিক সংকটে জাতিসংঘ

অর্থনৈতিক সংকটে পড়েছে জাতিসংঘ। যার পরিপ্রেক্ষিতে আগামী শনি ও রবিবার জাতিসংঘ সদর দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত সংস্থার টুইট বার্তা থেকে জানা যায়। বিভিন্ন গণমাধ্যম বলছে, সংস্থাটি পরিচালনা করার জন্য প্রতি বছর নির্ধারিত অনুপাতে চাঁদা দেয় সদস্যভুক্ত ১৯৩টি দেশ। তবে ২০১৮-১৯ অর্থ বছরে সেই অর্থ পরিশোধ করেছে মাত্র ৩৫ দেশ। এতে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে...বিস্তারিত

গাইবান্ধায় মসজিদের ইমামের রহস্যজনক মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে মাওলানা আবুল কালাম আজাদ (৪৭) নামে মসজিদের এক ইমামের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তার লাশ উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর গ্রামের একটি আম গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মাওলানা আবুল কালাম আজাদ একই ইউনিয়নের মহিপুর উত্তরপাড়া গ্রামের মৃত. ইসমাইল হোসেনের ছেলে ও পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গাবেরদিঘি...বিস্তারিত