fbpx
হোম amirulmanik

amirulmanik

বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি হবে বিশ্বমানের: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে।বৃহস্পতিবার গাজীপুরের আন্দারমানিক এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে মাস্টার প্লান অনুযায়ী উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। ১০৫ একর ভূমিতে গড়ে উঠা বঙ্গবন্ধু ফিল্ম সিটির উন্নয়নের জন্য সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি...বিস্তারিত

জায়েদ খানকে এ’ ক্যাটাগরির শিল্পী মনে করেন না ওমর সানী

এ ক্যাটাগরির শিল্পী যদি হয় তাহলে জায়েদ খান থাকেনা বলে মন্তব্য করেছেন ওমর সানী। বুধবার (১৬ অক্টোবর) সন্ধার পর এফডিসি প্রাঙ্গনে নায়ক ওমর সানী ক্ষুব্ধ হয়ে নায়ক জায়েদ খানকে উদ্দেশ্য করে এসব কথা বলেন। বলেন, ‘প্রোপার শিল্পী যদি এ’ ক্যাটাগরির হয় তাহলেত জায়েদ খানও থাকেনা’। বলেন, তাই বলে তাকে ডিস ওনার করছি না। আরও অন্যান্য...বিস্তারিত

অধিনায়কত্ব হারালেন সরফরাজ

 পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিন ফরম্যাট থেকে অধিনায়কত্ব হারান এ ডানহাতি ব্যাটসম্যান। টি-২০’তে নতুন অধিনায়ক হয়েছেন বাবর আজম। আর টেস্টে অধিনায়ক হয়েছেন আজহার আলী। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। যদিও ওয়ানডে ফর‍ম্যাটের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। এরপরই তার...বিস্তারিত

আইয়ুব বাচ্চু বেঁচে থাকবেন সবার হৃদয়ে

ব্যান্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর আজ প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে পৃথিবী ছেড়ে হঠাৎ করেই বিদায় নিয়েছিলেন এই জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতশিল্পী। হঠাৎ করে তার চলে যাওয়া কখনোই মেনে নিতে পারেননি তার ভক্তশ্রোতা থেকে শুরু করে সঙ্গীত জগতের কিংবদন্তীরা। সত্যি সত্যি রুপালী গিটার ছেড়ে পৃথিবী থেকে বিদায় নেয়ার মুহুর্তটা যেন এমনি হবে জন্যে বিখ্যাত সেই ‘রুপালী...বিস্তারিত

ইসকন বা অন্য সংগঠন উগ্রপন্থী হলে অবশ্যই নিষিদ্ধ করতে হবে: ভিপি নুর

চেঞ্জ টিভিকে দেয়া ডাকসুর ভিপি নুরুল হক নুরের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার ছাত্র রাজনীতি নিয়ে নুরুল হক নুর বলেন, লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে সত্যিকারের ছাত্র রাজনীতি নিয়ে আমরা সাধারণ ছাত্র অধিকার পরিষদ কাজ করে যাচ্ছি। এবং আমাদের অনলাইনে কাজ চলছে।  অচিরেই কেন্দ্রীয় সম্মেলন করে সারাদেশে কমিটি গঠন করব। বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে নুর বলেন, সামগ্রিক...বিস্তারিত

বিশ্ব অর্থনীতি সংকটে থাকলেও সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ: অর্থমন্ত্রী

দেশের আর্থিক খাত ঝুঁকিপূর্ণ নয়, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনায় ইমেজ নষ্ট হচ্ছে বলে মত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে আতঙ্কিত হওয়ার কিছু নেই মন্তব্য করে মন্ত্রী জানান, বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংক...বিস্তারিত

যুবলীগ নিয়ে গণভবনে মিটিং রবিবার: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, যুবলীগ নিয়ে গণভবনে মিটিং ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগের চেয়ারম্যানকে কেন ডাকা হয়নি, কোন বয়স পর্যন্ত যুবলীগ করা যাবে, সেসব আলোচনা রবিবারই করা হবে। আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা...বিস্তারিত

ট্রাম্পের লেখা চিঠি ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলেছেন এরদোয়ান

সিরিয়ায় হামলা না চালাতে অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা চিঠি ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি। খবরটি এমন সময়ে প্রকাশিত হল যখন তুরস্ককে অস্ত্র বিরতিতে রাজি করাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তুরস্কের পথে রয়েছেন। গত ৯ অক্টোবর সিরিয়া থেকে...বিস্তারিত

অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম

বাংলাদেশের জলসীমায় অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় জেলেদের আটক করাকে কেন্দ্র করে বাংলাদেশের সীমানায় বিএসএফ গুলি চালানোর পরই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয় বলে জানিয়েছে বিজিবি। কিন্তু বলা হচ্ছে, পতাকা বৈঠকে গুলি চালিয়েছে বিজিবি। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী। কেউ বলছে শহিদ, কেউ বলছে গুলি করে হত্যা।...বিস্তারিত

বন্দুকযুদ্ধে তিন জেলায় নিহত ৪ জন

বন্দুকযুদ্ধে তিন জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ নিহত হয়েছে চারজন। বৃহস্পতিবার মধ্যরাত ও শুক্রবার ভোররাতে ময়মনসিংহ, কক্সবাজার ও জয়পুরহাটে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা ডাকাতি, মাদক ও অপহরণে জড়িত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ময়মনসিংহের গফরগাঁওয়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল মোতালেব (৪২) নামে পাঁচটি ডাকাতি মামলার আসামি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত...বিস্তারিত

বিএনপিকে অভিযোগের রাজনীতি থেকে ফেরার আহ্বান ওবায়দুল কাদেরের

বিএনপিকে অভিযোগের রাজনীতি থেকে গণতান্ত্রিক ধারায় ফেরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে আওয়ামী লীগের শ্রদ্ধা জানানো শেষে এই আহ্বান জানান তিনি। বলেন, নানা ইস্যুতে সরকারের সমালোচনা করলেও বিরোধীদল হিসেবে কোনো ভূমিকা রাখছে না বিএনপি।

আজ শেখ রাসেলের ৫৬তম জন্মদিন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সর্ব কনিষ্ঠ সন্তান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের আজ ৫৬তম জন্মদিন। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শহীদ শেখ রাসেল। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল ছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ,...বিস্তারিত

অবশেষে মামলা থেকে অব্যাহতি পেল সেই বাবলু শেখ

১৮ বছর ধরে আদালতের বারান্দায় ঘুরতে থাকা বাবলু শেখকে মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় দায়ী তদন্তকারী দুই পুলিশ ও তৎকালীন ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার জন্য আইজিপিকে নির্দেশও দেয় আদালত। একই সঙ্গে বাবলু শেখকে ক্ষতিপুরণ দিতে বলা হয়েছে। এছাড়া দায়ী আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য আইনজীবী সমিতির নির্দেশ দিয়েছেন আদালত। বাবলু শেখের...বিস্তারিত

আবুধাবিতে টি-১০ টুর্ণামেন্টের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত

চলতি বছরের ১৪ নভেম্বর থেকে ১০ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য আবুধাবি টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ২য় আসরের খেলোয়াড়দের ড্রাফট গতকাল আবুধাবির দুসেট থানী হোটেলের বল রুমে অনুষ্টিত হয়েছে। এবারের টুর্ণামেন্টে ডিকান গ্লাডিয়াস, দিল্লি বুল্লস, কর্ণাটক টাস্কার্স, মারাটি আরবিয়ান্স, ক্যালান্দারস, নর্থেন ওয়ারিয়াস ও বাংলা টাইগার সহ ৮ টি টীম অংশ গ্রহণ করবে। অংশগ্রহণকারী আটটি দলকে দুটি গ্রুপে বিভক্ত...বিস্তারিত

নিজের কেনা নয়া বাড়ীতে থাকা হলনা অস্ট্রেলিয়া প্রবাসী শহীদুলের

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সড়ক দুর্ঘটনায় শহীদ ইসলাম নামে (৩৯) এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শহীদ ইসলামের বাড়ী বাগেরহাট জেলায়। দূর্ঘটনা স্থল থেকে মারাত্মক আহত অবস্থায় পুলিশ চালককে গ্রেপ্তার করে। গত মঙ্গলবার মধ্য রাতে ব্রিসবেনের বল্ড হিলসের গিম্পি আর্টেরিয়াল রোডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের হাত থেকে পালাতে গিয়ে একটি গাড়ি উল্টো লেনে বেপরোয়া গতিতে শহীদ ইসলামের গাড়ির...বিস্তারিত

৫ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলায় মাদরাসা সুপার গ্রেফতার

৫ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলায় বাগেরহাট শরণখোলা মাদরাসা সুপার ইলিয়াস হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার দুপুরে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইলিয়াস হোসেন শরণখোলা উপজেলার খোন্তাকাটা রাফেজিয়া ইবতেদায়ী মাদরাসার সুপার এবং একই উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের গফফার জোমাদ্দারের ছেলে। জানা যায়, ৮ আগস্ট মাদরাসার...বিস্তারিত

ঢাকার ট্রাফিক জ্যামকে ধন্যবাদ জানালেন ফিফা সভাপতি

ঢাকার ট্রাফিক জ্যামকে রসিকতা করে ধন্যবাদ জানালেন ফিফা সভাপতি। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে তিনি রসিকতা করে ঢাকার জ্যামকে ধন্যবাদ জানান। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি ইয়ান্নি ইনফাস্তিনো সংবাদ সম্মেলনে বাংলাদেশের ফুটবল নিয়ে প্রশংসা কনেছেন। বিশেষ করে মেয়েদের দ্রুত এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে বলেও মন্তব্য করেন।...বিস্তারিত

১ লাখেরও বেশী পরিবার অবকাঠামো উন্নয়নের সুফল পাবে চট্রগ্রামঃ নাছির উদ্দীন

বাংলাদেশ সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ইউএনডিপি, ইউকে এইড’র আর্থিক সহায়তা “প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ” শীর্ষক প্রকল্পের আওতায় চট্টগ্রাম মহানগর এলাকায় ভৌত অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করার লক্ষ্যে আজ ১৭ অক্টোবর সকালে ৮ নং শুলকবহর ওয়ার্ড তুলাতলী চারুকলা বিদ্যাপীঠ প্রাঙ্গনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এই কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র...বিস্তারিত

বঙ্গবন্ধু স্কুল নির্মানে প্রবাসিদের এগিয়ে আসার আহ্বানঃ প্রবাসি কল্যাণ মন্ত্রীর

বঙ্গবন্ধু সেন্টেনিয়াল স্কুল (প্রস্তাবিত) এর জন্য রাস আল খাইমাতে লীজ নেওয়া নতুন জমিতে কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী মোহাম্মদ ইমরান আহম্মদ এম পি। সাথে ছিলেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ইমরান, কন্স্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, ডেপুটি কন্স্যাল সাহেদুল ইসলামসহ দূতাবাস ও কনসুলেটের কর্মকর্তারা। এসময় মন্ত্রী বলেন ভবন নির্মাণ দ্রুততার সাথে সমাপ্ত করা...বিস্তারিত

আশুলিয়ায় অবৈধ পলিথিন জব্দ

আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই ট্রাক ভর্তি অবৈধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩ অভিযুক্ত ব্যক্তিকে ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। বুধবার ( ১৬ অক্টোবর) বিকেলে আশুলিয়ার বাইপাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত মো. মিলন হোসেনকে ১০ হাজার, মো. সাইদুলকে ২০ হাজার ও...বিস্তারিত