হোম সংবাদ ২৪ ঘন্টা ইসকন বা অন্য সংগঠন উগ্রপন্থী হলে অবশ্যই নিষিদ্ধ করতে হবে: ভিপি নুর

ইসকন বা অন্য সংগঠন উগ্রপন্থী হলে অবশ্যই নিষিদ্ধ করতে হবে: ভিপি নুর

158
0

চেঞ্জ টিভিকে দেয়া ডাকসুর ভিপি নুরুল হক নুরের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার

ছাত্র রাজনীতি নিয়ে নুরুল হক নুর বলেন, লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে সত্যিকারের ছাত্র রাজনীতি নিয়ে আমরা সাধারণ ছাত্র অধিকার পরিষদ কাজ করে যাচ্ছি। এবং আমাদের অনলাইনে কাজ চলছে।  অচিরেই কেন্দ্রীয় সম্মেলন করে সারাদেশে কমিটি গঠন করব।

বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে নুর বলেন, সামগ্রিক ছাত্র রাজনীতি নয় বরং ক্ষমতাসীন দলের যে ছাত্র সংগঠন তাদের এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয় সেই রাজনীতি নিয়ে প্রশ্ন উঠেছে।  ছাত্র রাজনীতির নামে  সন্ত্রাসী বন্ধ হওয়া উচিৎ।
বুয়েটের ছাত্রদের বলব, তারা ছাত্র সংসদ নির্বাচনের দাবি করুক।

কোন হুমকি পাচ্ছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ভিপি নুর বলেন, নানা রকম হুমকি তো রয়েছেই, আমার উপর কয়েকবার হামলা হয়েছে।

ধর্মীয় রাজনীতির বিষয়ে নুর বলেন, বাংলাদেশের সংবিধান মেনে যে কেউ রাজনীতি করতে পারে, তবে যারা মানুষকে উগ্রপন্থার দিকে ধাবিত করে তাদের রাজনীতি বন্ধ হওয়া দরকার।

নুর আরো বলেন,  এক্ষেত্রে ইসকন বা অন্য সংগঠন উগ্রপন্থী হলে তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আর যদি সংবিধান মেনে কাজ করে তাহলে কারোরই কোন সমস্যাে নেই।

ছাত্রলীগ বা অন্য সংগঠনের সাথে কাজ করবেন কিনা এই প্রশ্নের জবাবে ভিপি নুর বলেন, আমরা সকল ছাত্র সংগঠনের সাথে কাজ করতে পারি যদি সে কাজ ভালো হয়।

ভিডিও লিংক:

https://www.youtube.com/watch?v=tx_z6CCF5Ds&t=14s

(158)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *