fbpx

বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে তা হতে পারে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে তা হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ থেকে ভারতে প্রাকৃতিক গ্যাস নয়, দেশে উৎপাদিত বোতলজাত এলপিজি গ্যাস রফতানি করছে। যে বিএনপি-জামায়াত গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল তারা গ্যাস বিক্রি করে দেয়া হচ্ছে বলে হইচই করছে। সম্প্রতি ভারত সফর উপলক্ষে বুধবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে...বিস্তারিত

বুয়েটে শিক্ষক ও ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষক ও ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র প্রতিনিধি এবং শিক্ষকদের আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কে এম মাসুদ আন্দোলনরত শিক্ষার্থী এবং গণমাধ্যমের সামনে বিষয়টি নিশ্চিত করেছন। এদিকে বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম কুষ্টিয়ায় আবরারের বাড়ি গিয়েছেন। এতে করে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে তার...বিস্তারিত

রাতে মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি

আজ ৫ বছর পর প্রীতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা-জার্মানি। জার্মানির সিগনাল ইদুনা পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২.৪৫ মিনিটে। ২০১৪ সালের বিশ্বকাপের পর গেল ৫ বছরে আর একবারও দেখা হয়নি দুই দলের।দুই দলের বর্তমানে জার্মানি এগিয়ে থাকলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনা। ২২ ম্যাচের ১০টিতে জয় আলবিসেলেস্তাদের। আর ৮ জয় জার্মানদের।...বিস্তারিত

আমার সন্তানকে কীভাবে মেরে ফেলা হয়েছে প্রধানমন্ত্রী যেন তা দেখেন: আবরারের বাবা

আমার সন্তানকে কীভাবে মেরে ফেলা হয়েছে, তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যেন তা দেখেন-এমন আকুতি জানিয়েছেন বুয়েটছাত্র আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। বুধবার দুপুর সাড়ে ১২টায় (৯ অক্টোবর) কুষ্টিয়া জিলা স্কুলে গণমাধ্যমের কাছে তিনি এ অনুরোধের জানান। আবরারের বাবা বলেন, প্রধানমন্ত্রীর পিতা-মাতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। উনি তো এ জ্বালা জানেন। আমার সন্তানকেও নৃশংসভাবে হত্যা করেছে। সন্তানকে যেভাবে...বিস্তারিত

‘বিচারহীনতার সংস্কৃতির ফলে রাজনৈতিক নেতাকর্মীরা ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হয়েছে’

দেশের খ্যতনামা স্থপতি মোবাশ্বের হোসেন বলেছেন ‘বুয়েটের ঘটনায় একজন ছাত্রকে হত্যা করা হয়নি; আমার বুয়েটকে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসন সম্পূর্ণরুপে এ পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে। শুধু দল থেকে বহিষ্কারের নামে আইওয়াশ প্রদর্শনে কাজ হবে না। বিচারহীনতার সংস্কৃতির কারণেই দলীয় নেতাকর্মীরা আজ ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হয়েছে। ছাত্রলীগের কর্মকাণ্ড আর ক্যাসিনো কাণ্ডে সরকারের ইমেজ ক্ষুন্ন...বিস্তারিত

উইঘুর দমননীতি বন্ধ না হলে চীনা কর্মকর্তাদের ভিসা দেবেনা যুক্তরাষ্ট্র

এবার চীনা কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে জানানো হয়েছে যে, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিদের ওপর নিপীড়নের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে চীনা কর্মকর্তাদের ওপর এই নিষেধাজ্ঞা আনা হচ্ছে। এর আগে গত সোমবার ওই একই অভিযোগে ২৮ চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ওই চীনা প্রতিষ্ঠানগুলো ওয়াশিংটনের অনুমতি ছাড়া কোনও মার্কিন পণ্য কিনতে...বিস্তারিত

ভারতে এসেছে ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমানের প্রথম চালান

ফ্রান্সের যুদ্ধবিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন ৩৬টি রাফায়েল বিমানের প্রথম চালান মঙ্গলবার ভারতের কাছে হস্তান্তর করেছে। ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রথম রাফায়েল যুদ্ধবিমান হস্তান্তর অনুষ্ঠানে মেরিগনাক শহরে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। খবর প্রকাশ করেছে এনডিটিভি। তিনি তিন দিনের সফরে ফ্রান্সে আছেন। দূরপাল্লার রাফায়েল যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র বহনে সক্ষম। চুক্তি অনুযায়ী, ৩৬টি...বিস্তারিত

বুয়েট শিক্ষার্থীদের নতুন ১০ দফা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে নতুন করে ১০ দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকালে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানানো হয়। আবরার হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বুয়েট ক্যাম্পাসে মৌন মিছিল করেছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সকাল...বিস্তারিত

আবরার হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করে বিএনপি থেকে বহিস্কার শিল্পী

আদালতে আবরার হত্যার আসামীর পক্ষে দাঁড়িয়ে বিএনপি থেকে বহিস্কার হলেন মোর্শেদা খাতুন শিল্পী। গতকাল রাতেই বহিস্কার করা হয় জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আহবায়ক কমিটির এই কেন্দ্রীয় সদস্যকে।  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বহিস্কারাদেশ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সংগঠন বিরোধী তৎপরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য...বিস্তারিত

ঘটনা শোনার পরই ভিসির ক্যাম্পাসে যাওয়া উচিত ছিল: প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হত্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক সাইফুল ইসলামের ক্যাম্পাসে যাওয়া উচিত ছিল। মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের নেতাদের সঙ্গে অনির্ধারিত আলোচনায় তিনি এসব কথা বলেন। ভিসির ওপর ক্ষোভ প্রকাশ করে...বিস্তারিত

চিত্রনায়ক জসিমের ২১তম মৃত্যুবার্ষিকী আজ

চিত্রনায় জসিম। আসল নাম আব্দুল খায়ের জসিম উদ্দিন।১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহন করেন তিনি।আর ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছিলো তার।সিনেমা জগত থেকে চিরতরে বিদায় নেয়ার সেই নায়কের আজ ২১বছর পূর্ণ হলো। ১৯৭৩ সালে দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ ছবিতে প্রথম অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু হয়।...বিস্তারিত

আবরার হত্যা নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তারকারা

রোববার (৬ অক্টোবর) রাতে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। সোমবার ভোরে শের-ই-বাংলা হলের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় আবরারের নিথর দেহ পাওয়া যায়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। জানা যায়, ওই রাতেই হলটির ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্যাতন...বিস্তারিত

সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি

ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেফতার সদ্য বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন তার আইনজীবীরা। সম্রাটের মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট শাহনাজ পারভীন হীরা মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে সাংবাদিকদের সামনে এ দাবি জানিয়েছেন। এর আগে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সম্রাটকে দেখতে যান আফরোজা শাহনাজ পারভীন হীরা। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা...বিস্তারিত

আবরার ফাহাদের জানাজায় মানুষের ঢল

পিটিয়ে হত্যা করা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। কুষ্টিয়ায় দুই দফা জানাজা শেষে আবরারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। স্বজন ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। প্রিয় সন্তান এসেছে বাড়িতে। তবে জীবিত নয়...বিস্তারিত

‘ফেনী নদীর নাম ‘আবরার নদ’ রাখার দাবি’

ছাত্রলীগের হাতে মির্মমভাবে নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে শহীদ উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফেনী নদীর নাম ‘আবরার নদ’ রাখার দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। রিজভী বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে, দেশের মাটি, পানি রক্ষার যুদ্ধে প্রথম শহীদ আবরার ফাহাদ।...বিস্তারিত

উপাচার্য অসুস্থ বলে বুয়েট শিক্ষার্থীদের কাছে যাননি : ওবায়দুল কাদের

বুয়েটের ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম অসুস্থ বলে এখনও শিক্ষার্থীদের কাছে যাননি, তবে তিনি যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের...বিস্তারিত

বুয়েটে ছাত্র রাজনীতি থাকার কোনো প্রয়োজন নেই: বুয়েট শিক্ষক সমিতি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকার দরকার নেই বলে মনে করছেন বুয়েট শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ কে এম মাকসুদ এ মন্তব্য করেন। আবরার হত্যার ঘটনায় এক লিখিত বক্তব্য শেষে এ মন্তব্য করেন তিনি। এর আগে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার...বিস্তারিত

বুয়েট শিক্ষার্থীদের ৮ দফা দাবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আবরারের খুনিদের ফাঁসিসহ ৮ দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রথমে তারা বুয়েট শহীদ মিনারে জড়ো হন। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে আবরারের খুনিদের বিচার...বিস্তারিত

ভারতের বহুত্ববাদ বোঝার মতো প্রশস্ত মন নেই মোদীর: অমর্ত্য সেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতের গণতান্ত্রিক অবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ভারতে গণতন্ত্রের অবস্থা নিয়ে পূনরায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, ‘মানুষ ভয়ে আছেন। এটা আগে কখনও দেখিনি। আমার সঙ্গে ফোনেও সরকারের সমালোচনার প্রসঙ্গ উঠলে অনেকে বলছেন, থাক, দেখা হলে বলব’। আমি নিশ্চিত ওরা আমাদের কথা...বিস্তারিত

ভারত পানি নিয়ে গেলে কি ক্ষতি হবে ফেনী নদীর? জানালেন অধ্যাপক জামশেদ আলম

মিরসরাই পানিসম্পদ উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক জামশেদ আলম বলেন, গত এক যুগ ধরে ফেনী নদী থেকে উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প মেশিন দিয়ে অবৈধভাবে পানি তুলে নিচ্ছে ভারত। এখন আবার ভারতকে ফেনী নদীর পানি দিতে চুক্তি হয়েছে। নদী তো নদী থাকবে না ধু-ধু বালুচর হয়ে যাবে। পানি চুক্তির এই সিদ্ধান্ত আত্মঘাতী বলে জানান তিনি। তিনি অবিলম্বে এই চুক্তি...বিস্তারিত