হোম অনুসন্ধান অপরাধবার্তা প্রেকিকার ভাইয়ের দায়ের কুপে রোহিঙ্গা যুবক নিহত
প্রেকিকার ভাইয়ের দায়ের কুপে রোহিঙ্গা যুবক নিহত

প্রেকিকার ভাইয়ের দায়ের কুপে রোহিঙ্গা যুবক নিহত

12
0

উখিয়ার কুতুপালংয়ে মোহাম্মদ ইউনুছ (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে আরেক যুবক।

ঘটনায় জড়িত ফয়সালকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ লম্বাশিয়া ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। হত্যাকারী আটক ফয়সাল একই ক্যাম্পের ই-ব্লকের নজীর আহমদের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল জানায় তার বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। যার কারণে বিভিন্ন সময় তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসে ইউনুছের পরিবার। এ ঘটনার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ বিষয়টি আরও তদন্ত করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *