হোম প্রবাস আবুধাবিতে এটিএম হেমায়েত উদ্দিন’র স্মরণে দো’য়া মাহফিল
আবুধাবিতে এটিএম হেমায়েত উদ্দিন’র স্মরণে দো’য়া মাহফিল

আবুধাবিতে এটিএম হেমায়েত উদ্দিন’র স্মরণে দো’য়া মাহফিল

7
0

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন’র স্মরণে দোয়া মাহফিল করেছে সংগঠনটির আবুধাবি মহানগর শাখা। গতকাল স্থানীয় সেন্ড মেরিন রেষ্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আমিন। সেক্রেটারি এম জসিম উদ্দিন ফারুকী’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন দেশ থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম। ওমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা মীর আহমেদ মিরু, আমিরাত কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আশরাফী, এইচ এম আবুল খায়ের, মাওলানা একরামুল হক ভুঁইঞা, হাফেজ মুবিন উল্লাহ, মাওনালা নুর উল্লাহ সহ আরো অনেকে বক্তব্য করেন।

বক্তারা বলেন, দেশ থেকে ইসলামকে মুছে দেয়ার জন্য তথা কথিত প্রগতিশীল নামে এক শ্রেণির মানুষ উঠে পড়ে লেগেছে। তারা প্রথমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামী রাজনীতি বন্ধের দাবি জানিয়ে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের সাথে তামাশা করছে। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ তা কখনো মেনে নিবে না বলে হুশিয়ারী উচ্চারণ করে তারা আরো বলেন, আগামীতে এসব ইসলাম বিদ্ধেষী চেতনাধারীদের থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেয়া হয় সভা থেকে।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *