fbpx

ছেলের বিয়েকে কেন্দ্র করে বাবার আত্মহত্যা

ছেলের অনৈতিক বিয়ে মেনে নিতে না পেরে বাবা নিজেই আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে পবনার ভাঙ্গুড়া উপজেলার মধ্য পাটুলিপাড়া গ্রামে। আত্মহত্যাকারী ব্যক্তির নাম মকবুল হোসেন (৫০)। জানা যায়, মকবুল হোসেনের ছেলে ফায়ার সার্ভিস কর্মী মিজানুর রহমান প্রথম স্ত্রী সাবিনা ইয়াসমিনকে রেখে প্রায় পাঁচ মাস আগে নিজ গ্রামের ইয়াকুব আলীর মেয়ে জেসমিনের সঙ্গে প্রেম করে বিয়ে করেন।...বিস্তারিত

মাস্ক না পরায় গুলি করে হত্যা !

করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মেক্সিকোতেও হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। এরই মধ্যে মেক্সিকোতে মাস্ক না পরায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াদালাজারায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ...বিস্তারিত

মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ হাসপাতালে চিকিৎসা চলাকালে শুক্রবার (৫ জুন) ভোরে তার ব্রেন স্ট্রোকের ফলে মস্তিষ্কে বড় ধরনের রক্তক্ষরণ হয়। পরে অস্ত্রোপচার করা হয় এবং তা সফল হয়েছে। জরুরি ভিত্তিতে হাসপাতালের নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের...বিস্তারিত

সৌদি আরবের জেদ্দায় আবারও লকডাউন ঘোষণা

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ শনিবার থেকে নতুন করে লকডাউন দেয়া হয়েছে সৌদি আরবের জেদ্দায়। এর আওতায় দুপুর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউও জারি থাকবে অঞ্চলটিতে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অন্তত আগামী দু’সপ্তাহ কার্যকর থাকবে এ নির্দেশনা। ফলে এ ক’দিন মসজিদে নামাজ পড়তে পারবেন না জেদ্দাবাসী। সরকারি-বেসরকারি খাতে কর্মরত সব পেশাজীবীদের ঘরের ভেতরে অবস্থান...বিস্তারিত

ঢাকার যেখানে সেখানে পরিত্যক্ত মাস্ক ও গ্লাভসের ছড়াছড়ি

জনসাধারণকে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।  এই ভাইরাসের সংস্পর্শ থেকে দূরে থাকতে ব্যবহার করতে বলা হচ্ছে গ্লাভসও। এতে জনসাধারণ ‘ভাইরাসমুক্ত’ থাকতে মাস্ক-গ্লাভসের ব্যবহার বাড়িয়েছে ঠিকই, কিন্তু যেখানে-সেখানে এসব মেডিক্যাল সরঞ্জাম ফেলার কারণে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অন্যদিকে বাড়ছে ‘স্বাস্থ্যঝুঁকি’ও। এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এসডো’র মে মাসে প্রকাশিত...বিস্তারিত

আগের চেয়ে আরও দ্রুত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

নতুন করে সংক্রমণ বিশ্বব্যাপী আগের চেয়ে অনেক দ্রুত বাড়ছে। সাত দিনের গড়ে দেখা গেছে, প্রতিদিন আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাচ্ছে। শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, এপ্রিলে এক দিনে কখনও করোনায় নতুন আক্রান্তের সংখ্যা এক লাখ স্পর্শ করেনি। তবে ২১ মে থেকে পাঁচদিন ১ লাখের কম ছিলো। তবে...বিস্তারিত

পরবর্তী সিনেমায় শাকিব খান ও বুবলির জুটি আর থাকছেনা

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলির ব্যক্তিগত সম্পর্কের অবনতি হয়েছে। গেল কয়েকমাস ধরে ঢাকার সিনেমা পাড়ায় এই গুঞ্জন যেন ওপেন সিকরেট। এমনকি সবশেষ শাকিব খানের প্রযোজনায় মুক্তি পাওয়া ‘বীর’ সিনেমার প্রচারেও দেখা যায়নি এই চিত্রনায়িকাকে। সম্পর্কের অবনতির গুঞ্জনের মাঝে নতুন খবর হলো, শাকিব খানের নায়িকা হিসাবে চূড়ান্ত হওয়া ‘প্রিয়তমা’ সিনেমা থেকে...বিস্তারিত

ব্রাজিলে করোনায় প্রতি মিনিটে ১ জনের মৃত্যু

প্রতি মিনিটেই একজন করোনা আক্রান্ত রোগী মারা যাচ্ছেন বলে দাবি করেছে ব্রাজিলের  সংবাদমাধ্যম ফোলহা ডে এস পাউলো। ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬ জন। মারা গেছেন ৩৫ হাজার ৪৭ জন। এমন পরিস্থিতিতে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর...বিস্তারিত

শুধু ঢাকাতেই সাড়ে ৭ লাখ করোনায় আক্রান্ত !

ব্রিটেনভিত্তিক দ্য ইকোনমিস্ট দাবি করেছে,  ঢাকায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ লাখের বেশি। বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় অনেক সংক্রমণ বেশি বলেও জানায় তাঁরা। প্রকাশিত প্রতিবেদনে দ্য ইকোনমিস্ট বলছে, বাংলাদেশে সরকারিভাবে করোনায় আক্রান্তের যে সংখ্যা জানানো হচ্ছে প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি। কম পরীক্ষার অর্থই হচ্ছে প্রকৃত চিত্র আরও বেশি খারাপ হতে পারে। এছাড়া বাংলাদেশ, ভারত এবং...বিস্তারিত

উপস্থাপক জয়ের বিব্রতকর প্রশ্ন; নিন্দার ঝড়

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের ‘জীবনের গল্প’ নামক একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৯ এর দুই গানরাজ লাবিবা ও শফিকুলকে লাইভে আনার পর একটি মন্তব্যকে ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। জয়ের ওই অনুষ্ঠানের ১৮ তম পর্বে সিনেমার দৃশ্যের মতো করে লাবিবাকে শফিকুলের প্রেমের প্রস্তাব প্রশ্নে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা...বিস্তারিত

আরও ৮ কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয়েছিল যেভাবে

পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই হত্যার ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। গত ছয় বছরে কৃষ্ণাঙ্গদের উপর পুলিশি নির্যাতনের ৮ টি ঘটনা উল্লেখ সংক্ষেপে তুলে ধরা হলো। ১. ৯ আগস্ট ২০১৪, মিসৌরি; নিজেদের মধ্যে সংঘাতের এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে প্রাণ হারান ১৮ বছরের...বিস্তারিত

কখনোই করোনায় আক্রান্ত হবেন না যারা!

কিছু মানুষের শরীরে ‘টি সেল’ নামক এমন সেল রয়েছে যার কারণে তারা করোনা ভাইরাসে আক্রান্ত হবেন না। সম্প্রতি নতুন এক গবেষণায় এমনটি বলা হয়েছে। সেল জার্নালে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়, অন্যকোন ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার কারণে ওই সব ব্যক্তির শরীরে ভাইরাসবিরোধী ‘টি সেল’ তৈরি হয়েছে যেটি করোনা রুখতে পারবে। চিকিৎসা বিজ্ঞানে এই সক্ষমতাকে বলা হয়...বিস্তারিত

সামাজিক দূরত্বের জন্য লম্বা জুতা তৈরী !

রোমানিয়ার এক মুচি ইউরোপীয় ৭৫ সাইজের জুতা তৈরি করেছেন। এই জুতা পরা দুজন মুখোমুখি দাঁড়ালে তাদের মধ্যে প্রায় দেড় মিটার দূরত্ব তৈরি হয় বলে দাবি করছেন ঐ মুচি। সেই মুচি জানায়, এখন পর্যন্ত তার ৫ জোড়া জুতা বিক্রি হয়েছে। আশা করছি সামাজিক দুরত্ব বজায় রাখতে এই জুতা অনেক কাজে লাগবে। ইতিমধ্যে এই জুতা তৈরীর কারিগড়কে...বিস্তারিত

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ও অন্যান্য ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) ও অন্যান্য নাগরিক অধিকার বিষয়ক সংস্থা এ মামলা দায়ের করেছে। গত সোমবার এক ঐতিহাসিক গির্জায় ট্রাম্পকে ছবি তোলার ব্যবস্থা করে দিতে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় নিরাপত্তাবাহিনী। এ খবর...বিস্তারিত

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তিকারী পলি আক্তার গ্রেফতার

ফেসবুককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে কটূক্তি করার দায়ে সাটুরিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে রাহা মাহমুদা (পলি) আক্তার (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাটুরিয়া থানায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পার তিল্লি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাহা মাহমুদা (পলি) আক্তার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার পার তিল্লি গ্রামের আব্দুল কুদ্দুছ এর...বিস্তারিত

ক্ষুধার্ত হনুমানের কামড়ে যশোরে ১২ জন আহত

খাদ্যের খোঁজে দল বেঁধে ঘুরছে হনুমান। ক্ষুধার তাড়নায় হানা দিচ্ছে পথচারী ও মানুষের বসত বাড়িতে। তাড়া করলে হনুমানের দল কামড় দেওয়ার মাধ্যমে আহত করছে মানুষকে। গত ৩ দিনে যশোর শহরে পুলিশ সদস্যসহ মোট ১২ জন হনুমানের কামড়ে আহত হয়েছেন। যার মধ্যে দু’জন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে,...বিস্তারিত

সঠিক পদক্ষেপের কারণে করোনামুক্ত দ্বীপের দেশ ফিজি

করোনা ভাইরাসকে রুখে দিতে সক্ষম হয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ ফিজি। শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়, ফিজি পুরোপুরি করোনামুক্ত। গত মার্চের মাঝামাঝি সময়ে ৯৩ হাজার জনসংখ্যার দেশ ফিজিতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। কড়াকড়ি আরোপ এবং সীমান্ত বন্ধ করে আড়াই মাসের মধ্যেই প্রাণঘাতী ভাইরাসটি রুখতে সক্ষম হয়েছে দেশটির সরকার। ফিজিতে...বিস্তারিত

থামছেনা মৃত্যুর মিছিল; আক্রান্ত ২,৮২৮, মৃত্যু ৩০ জন

বাংলাদেশে কোনোভাবেই থামছেনা করোনায় আক্রান্ত ও মৃত্যুর মিছিল। প্রথমদিকে যতোটা কম ছিলো এখন তা বেড়ে চরম পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৩০ জনের । একই সময়ে শনাক্ত হয়েছেন ২,৮২৮ জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। এর আগে গতকাল ৩৫ জনের মৃত্যু হয় এবং ২,৪২৩ জন আক্রান্ত হন।...বিস্তারিত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের শারীরিক অবস্থার অবনতি

আওয়ামী লীগের ১৪ দলের মুখপাত্র এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করার পর এখন তার অপারেশন চলছে। এমন পরিস্থিতিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। মোহাম্মদ নাসিমের ব্যক্তিগত সহকারি ও বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন এ...বিস্তারিত

করোনায় সক্রিয় রোগীর সংখ্যায় বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে

করোনা সংক্রমণ আর মৃত্যুতে বিপর্যস্ত হয়ে পড়ে ইউরোপ-আমেরিকা। ভাইরাসটির নতুন ভরকেন্দ্র এখন লাতিন আমেরিকা আর দক্ষিণ এশিয়া। ইরানসহ কিছু পশ্চিমা দেশে নিয়ন্ত্রণে এসেও ফের ঘটছে বিস্তার। সব মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৬৬ লাখ মানুষ। এর মধ্যে ৩০ লাখ মানুষ এখনো ভাইরাসটি নিজেদের শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছে, যাদের সক্রিয় রোগী হিসেবে চিহ্নিত...বিস্তারিত