হোম আন্তর্জাতিক শুধু ঢাকাতেই সাড়ে ৭ লাখ করোনায় আক্রান্ত !
শুধু ঢাকাতেই সাড়ে ৭ লাখ করোনায় আক্রান্ত !

শুধু ঢাকাতেই সাড়ে ৭ লাখ করোনায় আক্রান্ত !

4
0

ব্রিটেনভিত্তিক দ্য ইকোনমিস্ট দাবি করেছে,  ঢাকায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ লাখের বেশি। বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় অনেক সংক্রমণ বেশি বলেও জানায় তাঁরা।

প্রকাশিত প্রতিবেদনে দ্য ইকোনমিস্ট বলছে, বাংলাদেশে সরকারিভাবে করোনায় আক্রান্তের যে সংখ্যা জানানো হচ্ছে প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি। কম পরীক্ষার অর্থই হচ্ছে প্রকৃত চিত্র আরও বেশি খারাপ হতে পারে। এছাড়া বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে সংক্রমণ দ্রুত বাড়ছে জানিয়ে এক প্রতিবেদনে এ দাবি করেছে লন্ডনের এই সাময়িকী।

সরকারি হিসেবে শুক্রবার (৫ জুন) পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন। এদের প্রায় অর্ধেকই ঢাকার। এই দিন সকাল ৮টা অবধি ২৪ ঘণ্টার মধ্যে ৩০ জন নিহত হওয়ার সঙ্গে সঙ্গে দেশে মৃতের সংখ্যা বেড়ে ৮১১ তে গিয়ে দাঁড়িয়েছে।

ইকোনমিস্টের প্রতিবেদনে আরও বলা হয়, তিন দেশে সরকারিভাবে প্রকাশিত আক্রান্ত ও সংক্রমণের সংখ্যা অপেক্ষাকৃত পরিমিত দেখাচ্ছে। তবে এখনো অনেক মানুষ আক্রান্ত হলেও গণনার বাইরে রয়েছেন। লকডাউন প্রত্যাহারের আগে থেকেই তা নিয়ে ভয় ছিল। এখন সেই ভয় আরও বাড়ছে।

চলমান এই ধারাবাহিকতায় প্রতি দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। তবে কিছু ভবিষ্যদ্বাণী করা হয়েছে, এই অঞ্চলে করোনা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে আগামী জুলাইয়ের শেষের দিকে। শুধু তাই নয়, সেই সময়ে সরকারি পরিসংখ্যানেও আক্রান্ত ৫০ লাখে পৌঁছাতে পারে এবং মৃত্যু ছাড়াতে পারে দেড় লাখ।

(4)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *