হোম অনুসন্ধান অপরাধবার্তা ছেলের বিয়েকে কেন্দ্র করে বাবার আত্মহত্যা
ছেলের বিয়েকে কেন্দ্র করে বাবার আত্মহত্যা

ছেলের বিয়েকে কেন্দ্র করে বাবার আত্মহত্যা

0
0

ছেলের অনৈতিক বিয়ে মেনে নিতে না পেরে বাবা নিজেই আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে পবনার ভাঙ্গুড়া উপজেলার মধ্য পাটুলিপাড়া গ্রামে। আত্মহত্যাকারী ব্যক্তির নাম মকবুল হোসেন (৫০)।

জানা যায়, মকবুল হোসেনের ছেলে ফায়ার সার্ভিস কর্মী মিজানুর রহমান প্রথম স্ত্রী সাবিনা ইয়াসমিনকে রেখে প্রায় পাঁচ মাস আগে নিজ গ্রামের ইয়াকুব আলীর মেয়ে জেসমিনের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। বিয়েতে কাবিন ধরা হয় দুই লাখ টাকা।পরে আবার সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু তারা উভয়েই গোপনে প্রেমালাপ অব্যাহত রাখেন।

গত বৃহস্পতিবার মিজানুর রহমান আবার জেসমিনকে ৮ লাখ টাকা কাবিন দিয়ে পুনরায় বিয়ে করেন। এই সময়ের মধ্যে জেসমিনের অন্য কোথাও বিয়ে না হওয়ায় এটি শরিয়ত সম্মত নয় বলে বাবা মকবুল হোসেন পুত্রবধু হিসাবে তাকে মেনে নেননি।

জেসমিনকে বাড়ি থেকেও চলে যাবার নির্দেশ দেন। ছেলে তার আদেশ অমান্য করায় আজ ভোরে বাড়ির একটি আম গাছের সঙ্গে গলায় দঁড়ি নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশি লোকজন টের পেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা রুজু হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *