fbpx

মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) তার এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মালেশিয়ার ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে দেশটির সাংবাদিকরা ভিড় করছেন। মাহাথিরকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। বলা হয়েছে, মাহাথিরের কমিউনেশন টিম শিগগিরই একটি বিবৃতি প্রকাশ করবেন। তবে এ বিষয়ে তারা...বিস্তারিত

ইসি গঠন নিয়ে আরেকটি নাটক: মোশাররফ

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আইন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না। সুতরাং দেশের চলমান সংকট সমাধানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে। দেশের ভাবমূর্তি রক্ষার জন্য এর কোনো বিকল্প নেই।  শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায়...বিস্তারিত

রোববার থেকে ভার্চুয়ালিও চলবে অধস্তন আদালত

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রোববার থেকে দেশের সব দেওয়ানি ও ফৌজদারি আদালত শারীরিক উপস্থিতির পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও পরিচালিত হবে। শনিবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণজনিত উদ্ভুত পরিস্থিতিতে দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারক দেওয়ানী ও...বিস্তারিত

র‌্যাব বিলুপ্তের আহ্বান ভিপি নুরের

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর সরকার ইয়ার্কিমূলক কথাবার্তা বলেছে। লবিস্ট নিয়োগ করে এসব করা হয়েছে বলে প্রচার করছে। কিন্তু আওয়ামী লীগই ২০০৪ সালে বাংলাদেশের পক্ষে লবিস্ট নিয়োগ করে। কিন্তু তারা দায় দিচ্ছে বিএনপির ওপর।  ‘বিএনপি দলের টাকা ব্যয় করেছে। কিন্তু আওয়ামী লীগ জনগণের করের টাকা ব্যয় করে লবিস্ট নিয়োগ...বিস্তারিত

শিক্ষা মন্ত্রীর পদত্যাগ করা উচিত: ডা. জাফরুল্লাহ চৌধুরী

আজ ২২ জানুয়ারি শনিবার দুপুরে ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক হাবীবুর রহমান রিজুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের...বিস্তারিত

মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আজ ২২ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাঃজাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর, রাষ্ট্রসংস্কার...বিস্তারিত

যারা সন্ত্রাস পছন্দ করে তারাই র‌্যাবকে পছন্দ করে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, আমাদের যে র‌্যাব তারা কাজেকর্মে অত্যন্ত দক্ষ। তারা খুব ইফেক্টিভ, ভেরি ইফিশিয়েন্ট এবং তারা করাপ্ট নয়। এজন্যই তারা জনগণের আস্থা অর্জন করেছে।  আমাদের দেশের সন্ত্রাসী তাদের কারণেই কমে গেছে। গত কয়েক বছরে হলি আর্টিজানের পর আর কোনো সন্ত্রাসী তৎপরতা হয়নি। এটা সম্ভব হয়েছে র‌্যাবের কারণে। ইউএস স্টেট ডিপার্টমেন্ট সেটা স্বীকার...বিস্তারিত

গণতন্ত্র ফেরাতে বিএনপিকে দায়িত্ব নিতে হবে: ড. মোশাররফ

দেশে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপিকে দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।  তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপিকে দায়িত্ব নিতে হবে। যদি আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারি, আমাদের গণতন্ত্রের মা খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। জনগণের সরকার ফিরিয়ে আনতে হবে।...বিস্তারিত

সাকিবের বরিশাল দলে করোনা আক্রান্ত তিনজন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পর্দা উঠছে ৬ ফ্র্যাঞ্চাইজির টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।  করোনার ঊর্ধ্বগতির কারণে দর্শকবিহীন স্টেডিয়ামে চলবে এ টুর্নামেন্ট। কঠিন জৈব সুরক্ষা বলয়ে চলছে এ আয়োজন। আর টুর্নামেন্ট শুরুর দিনই দুঃসংবাদ এলো সাকিবের বরিশাল শিবিরে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। জানা গেছে, গত ১৭ জানুয়ারি করোনা পজিটিভ শনাক্ত হন সোহান।...বিস্তারিত

১১ জন হাসপাতালে, অনশন ভাঙেননি শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী। ৪৮ ঘণ্টা পরও অনশন ভাঙেননি কেউ। উপাচার্যের পদত্যাগে অনড় অনশনরত শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা অনশন ভাঙবেন না বলে ঘোষণা দিয়েছেন। এদিকে অনশনে থাকা শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার দুপুর পর্যন্ত ১১ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে...বিস্তারিত

ফখরুলের বাসার সবাই করোনা থেকে মুক্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার বাসার সবাই করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার মির্জা ফখরুল ও তার পরিবারের সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। জানা গেছে, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা কিছুটা দুর্বল। এ কারণে চিকিৎসকরা তাকে...বিস্তারিত

শেষ সাব্বিরের ইনিংস ৮ রানেই

পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বরিশাল ও চট্টগ্রাম। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের ঘূর্ণি আর আলজারি জোসেফের পেস মোকাবিলা করতে ব্যাট হাতে লড়াইয়ে ব্যস্ত মিরাজের দল। ছক্কা দিয়ে বিপিএলের প্রথম বলটি শুরু করলেও তৃতীয় বলেই ধাক্কা খেল চট্টগ্রাম। নাঈম হাসানের প্রথম ডেলিভারিতে ছক্কা হাঁকানোর...বিস্তারিত

রিমান্ডে বেরিয়ে এলো শিমু হত্যার মূল কারণ

হত্যার শিকার অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল ও তার বন্ধু ফরহাদের ৩ দিনের রিমান্ড চলছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) তাদের রিমান্ডের দ্বিতীয় দিন। আগামীকাল শুক্রবার (২১ জানুয়ারি) তাদের রিমান্ড শেষ হবে। রিমান্ডে তারা হত্যার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘স্বামী-স্ত্রী উভয়ে পরস্পরকে সন্দেহ করতো। এ থেকে দীর্ঘদিনের...বিস্তারিত

অর্ধেক জনবল দিয়ে চলবে অফিস,আসছে প্রজ্ঞাপন: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় অফিস-আদালত অর্ধেক জনবল দিয়ে পরিচালনার নির্দেশনা জারি করতে যাচ্ছে সরকার।  শুক্রবার সকালে রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন। তিনি বলেন,‘অর্ধেক লোক দিয়ে অফিস আদালত করার সিদ্ধান্ত হয়েছে। এটা খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে চলে আসবে। গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সে জন্য অর্ধেক লোক দিয়ে অফিস...বিস্তারিত

টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের পর্দা উঠেছে। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। এক নজরে দুই দলের একাদশ ফরচুন বরিশাল: সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলি, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, জেক লিনটট, নাঈম...বিস্তারিত

আগামী দুই সপ্তাহ বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান।  জাহিদ মালেক জানান, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তিনি বলেন, প্রতিদিন আক্রান্তের হার বেড়ে যাচ্ছে। ১১ দফা দেবার পরেও সাধারণ মানুষেরা কেউ তা...বিস্তারিত

বিয়ের অনুষ্ঠানসহ সব সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিয়ে-শাদিসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এখন বন্ধ রাখতে হবে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশন শেষে ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার উর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে বাস, ট্রেন ও স্টিমারে যখন লোক চলবে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব যতটুকু...বিস্তারিত

চলচ্চিত্র বাহির থেকে যতটা চকচকে, ভেতরটা আসলে ফাঁকা: নাসরীন

এফডিসিতে বান্ধবীর সাথে ঘুরতে এসেছিলেন তিনি। সেই থেকে চলচ্চিত্রে যাত্রা শুরু। চলচ্চিত্রে দীর্ঘ ২৮ বছর ধরে কাজ করছেন নাসরীন। আলোচনা-সমালোচনা সবই হয়েছে তাকে ঘিরে। তবে শেষমেষ খেতাব পায় অশ্লীল নায়িকা হিসেবে। প্রায় এক যুগের বেশি সময় ধরে পুরোপুরি বানিজ্যিক কারণে ব্যবহৃত হয়েছিলেন তিনি। চলচ্চিত্রের সোনালি দিন দেখেছেন।বহু সুপারহিট ও কালজয়ী সিনেমার অংশ তিনি। নব্বই দশকে...বিস্তারিত

জামিন পেলেন গায়ক তাহসান

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন অভিনেতা ও গায়ক তাহসান খান। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে তাহসান খানের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজিদা খানম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান। গতকাল...বিস্তারিত

ইলিয়াস ও নাসিরের মধ্যে পার্থক্য জানালেন সুবাহ

চার বছর আগের কথা। ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। নাসিরের আলোচিত সেই ‘সাবেক প্রেমিকা’-কে গেল বছরের ১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে করেন তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইন। তবে...বিস্তারিত