fbpx

নাম পরিবর্তন করলেন মাহিয়া মাহি!

২০১২ সালে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়াকা মাহিয়া মাহি। সময়ের সঙ্গে শারমীন নিপা থেকে মাহিয়া মাহি নামে পরিচিতি লাভ করেন এই নায়িকা। এবার নামে যুক্ত হলো ‘সরকার’ উপাধি। শনিবার (১৫ জানুয়ারি) নাম পরিবর্তন করে রেখেছেন ‘মাহিয়া সরকার মাহি’। গত বছরের শেষের দিকে রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। স্বামীর পদবি এবার নিজের নামে যুক্ত করলেন মাহি। তার...বিস্তারিত

রাজশাহীতে ফের করোনার থাবা

স্বাস্থ্য অধিদপ্তর চিহ্নিত ইয়েলো বা মধ্যম ঝুঁকির এলাকা রাজশাহীতে আবারো থাবা বসিয়েছে করোনা। গত রবিবার রাজশাহীতে একদিনে রেকর্ড প্রায় ৩৩ শতাংশ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে সরকারের শীর্ষ দুইজন কর্মকর্তাও রয়েছেন।  সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত রবিবার (১৬ জানুয়ারি) রাজশাহীর দুইটি ল্যাবে ২৩৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় ৭৭ জন। উক্ত নমুনা...বিস্তারিত

রাষ্ট্রপতির সঙ্গে আ.লীগের সংলাপ বিকালে

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে আজ বঙ্গভবনে যাবে আওয়ামী লীগ।   আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল বিকাল ৪টায় বঙ্গভবনে এই সংলাপে অংশ নেবে। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলের যারা থাকছেন— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির...বিস্তারিত

ইমরান খানের প্রস্তাব প্রত্যাখ্যান করল তালেবান

আফগানিস্তানে বিদেশি বিশেষজ্ঞের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাবের জবাবে তিনি এ কথা বলেন। খবর খামা নিউজের। জবিউল্লাহ মুজাহিদ আরও বলেছেন, আফগানিস্তানে বহু শিক্ষিত তরুণ রয়েছে, যারা মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব পালন করতে সক্ষম। ইমরান খান বলেছিলেন— আফগানিস্তানে বিশেষজ্ঞ পাঠাতে তার দেশ প্রস্তুত রয়েছে। তালেবান মুখপাত্র বলেন, অর্থবাণিজ্য...বিস্তারিত

করোনায় সম্পদ দ্বিগুণ হয়েছে বিশ্বের শীর্ষ ১০ ধনীর

করোনাভাইরাস মহামারিকালে বিশ্বে শীর্ষ ১০ ধনীর সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে।  এর বিপরীতে সারাবিশ্বে বেড়েছে দারিদ্র্য ও অসমতা।  সোমবার এ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির। যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকী সম্পদশালী ব্যক্তিদের যে তালিকা করেছে, সেখানে শীর্ষ ধনীর মধ্যে রয়েছেন— টেসলা ও স্পেসেক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, গুগলের...বিস্তারিত

মধ্যরাতে শাবি শিক্ষার্থীদের প্রতিবাদ, উপাচার্যের পদত্যাগ দাবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলার প্রতিবাদে রোববার মধ্যরাতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ করেছেন। একই সঙ্গে উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন এবং ক্যাম্পাস বন্ধ প্রত্যাহার করেছেন তারা। রোববার রাত সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে তারা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের...বিস্তারিত

মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।  মানুষের মাথাপিছু আয় এবং ক্রয়ক্ষমতা বেড়েছে।   রোববার সকালে রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান। তিনি বলেন, মানুষ এখন অনেক সচ্ছল হওয়ার সুযোগ পাচ্ছে।  কিন্তু আমরা চাই...বিস্তারিত

এফডিসিতে বহিরাগতদের প্রবেশ, নিরাপত্তাহীনতায় ভুগছেন শিল্পীরা

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে এফডিসি সরগরম। নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে  প্রতিদিন যেন তারকাদের মেলা বসছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তারকারা অবস্থান করছেন। ভোটাদের কাছে চাইছেন ভোট, দিচ্ছেন আড্ডা। এই নির্বাচন উপলক্ষে এফডিসিতে বেড়েছে বহিরাগতদের প্রবেশ। সরেজমিনে গিয়ে শনিবার বিকেলে কয়েক শ বহিরাগত দেখা গেল এফডিসিতে। শিল্পীরা কেপিআইভুক্ত এলাকায় এত পরিমাণ বহিরাগতের প্রবেশে করোনা ছড়ানোসহ নানা আতঙ্কে...বিস্তারিত

জিএম কাদের করোনায় আক্রান্ত

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য শনিবার কোভিড পরীক্ষা করালে রোববার তার রিপোর্ট পজিটিভ আসে। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেতিবাচক কোনো উপসর্গ ছাড়াই জিএম কাদের ভালো আছেন। তিনি...বিস্তারিত

নির্বাচন সুষ্ঠু হয়েছে, নৌকা বিপুল ভোটে জয় পাবে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে নৌকা প্রতীক বিপুল ভোটে জয় লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। রবিবার বিকেল তিনটা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সংবাদ মাধ্যমে এসব কথা বলেন তিনি। এটাই তার প্রথম ইভিএমে ভোট দেয়া বলেও জানান শামীম ওসমান। এসময়...বিস্তারিত

এজেন্টদের কেন্দ্র থেকে বের করে গ্রেফতার করা হচ্ছে: তৈমুর

এজেন্টদের কেন্দ্র থেকে বের করে গ্রেফতারের অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। রোববার দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের আইলপালা সরকারি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।  তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহণে সমস্যা হচ্ছে। অভিযোগ করে হাতির মার্কার এই প্রার্থী বলেন, বন্দরের ২০নং ওয়ার্ডে সিটি করপোরেশনের শীর্ষ...বিস্তারিত

নিরপেক্ষ নির্বাচন হলে আমি জিতবই : আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হলে আমি জিতবই। রোববার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর শিশুবাগ বিদ্যালয়ের নারীকেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। স্বতন্ত্র প্রার্থী তৈমূরেরে এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ বিষয়ে আইভী বলেন, আমি যতটুকু জানি সব জায়গায়...বিস্তারিত

অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির আরও ৫ অভিযোগ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অং সাং সু চির বিরুদ্ধে দুর্নীতির আরও পাঁচটি অভিযোগ এনেছে মিলিটারি জান্তা। সু চির সঙ্গে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি উইন মিয়ান্টের বিরুদ্ধেও নতুন করে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। সংবাদ সংস্থা এএফপিকে একটি সূত্র জানিয়েছে, পাঁচটি অভিযোগের মধ্যে রয়েছে একটি হেলিকপ্টার ভাড়া ও ক্রয় করার বিষয়। নোবেল শান্তি পুরষ্কারপ্রাপ্ত সু চি ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে আটক...বিস্তারিত

ইরানের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা চীনের

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছে চীন। ২০১৮ সালে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।  ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই শুক্রবার এক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকের পর বিবৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে চীন। তাছাড়া বৈঠকে চীন-ইরানের মধ্যে সম্পর্ক আরো গভীর করার বিষয়ে...বিস্তারিত

ভোট দিয়ে যা বললেন তৈমুর

নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এসময় তিনি বলেন, ‘ভোট শেষ হলে বুঝা যাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা? এখনই এ ব্যাপারে মন্তব্য করতে চাই না।’ তৈমুর বলেন, ‘এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। আমি লক্ষাধিক ভোটে জিতব।’ ভোট দেওয়ার পর বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম বলেন, সিদ্ধিরগঞ্জে একটি ভোট...বিস্তারিত

নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে যা বললেন তৈমুর

নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো দেখছি। কিন্তু চূড়ান্ত ভালো হবে ভোট শেষ হওয়ার পর। ভোট শেষ হলে বোঝা যাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা? নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোটটি দিয়ে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী তৈমুর...বিস্তারিত

তৈমূরের প্রধান নির্বাচনি এজেন্টের বাসায় পুলিশি তল্লাশি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনি এজেন্ট এটিএম কামালের বাসায় পুলিশি তল্লাশির অভিযোগ উঠেছে। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের কাছে এটিএম কামাল এই দাবি করেন। তবে এ সময় বাসায় ছিলেন না তিনি। এটিএম কামালের ছেলে নাহিন মুজতবা বলেন, আজ শনিবার বিকেলে আমাদের বাসার নিচতলায় স্থাপন করা নির্বাচনি ক্যাম্পে...বিস্তারিত

নারায়ণগঞ্জের ডিসি-এসপির সঙ্গে আ.লীগের ৩ নেতার বৈঠক

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের দুই প্রেসিডিয়াম সদস্য ও একজন যুগ্ম সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা প্রশাসকের কার্যালয়ে  এ বৈঠক অনুষ্ঠিত হয়। সোয়া ১ ঘণ্টার এ বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও...বিস্তারিত

মির্জা ফখরুলের পুরো পরিবার করোনা আক্রান্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের পর তার বাসায় অবস্থানরত কন্যা, ভাই, ভাবি, গৃহকর্মীসহ সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উত্তরার বাসায় মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ নিতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. আব্দুল আউয়াল,...বিস্তারিত

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পরীমণি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী পরীমণি। যদিও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনার বলেছেন, এখন আর প্রার্থীতা প্রত্যাহার করার সুযোগ নেই। পরীমণি এবং আলোচনা প্রায় সমার্থক। হঠাৎ করেই বিয়ে এবং মা হওয়ার সংবাদ জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এই অভিনেত্রী শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে...বিস্তারিত