fbpx

দেশের প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী

দেশের ২৩তম প্রধান বিচারপতি হলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বৃহস্পতিবার সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। এরপরই সন্ধ্যায় আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আজ শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি তাকে শপথ পড়াবেন। শপথের পর এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বিচারপতি...বিস্তারিত

করোনা বাড়লে স্কুল আবার বন্ধ হতে পারে: প্রধানমন্ত্রী

সরকার অনলাইন শিক্ষা কার্যক্রমের ওপর জোর দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গেলে স্কুলগুলো হয়ত চালু রাখা সম্ভব হবে না। সে কারণে অনলাইন শিক্ষাটা যাতে প্রত্যেক ঘরে পৌঁছায়, সেই ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার সকালে ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ও এ সংক্রান্ত পরিসংখ্যান প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে...বিস্তারিত

জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে আছে মেয়েরা। এবার ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৬৯ শতাংশ। সেখানে ছাত্রীদের মধ্যে ৯৪ দশমিক ৫০ শতাংশ পাস করেছে। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিল।  তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন...বিস্তারিত

নির্বাচন বর্জন করল হাব সম্মিলিত ফোরাম

সরকারি নির্দেশনা উপেক্ষা এবং বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ব্যালট বাক্স ও কেন্দ্র দখল করার অভিযোগ এনে হাবের নির্বাচন বয়কট করেছে সাবেক সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়ার নেতৃত্বাধীন ‘হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট’। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে প্রশাসকের অধীনে নতুন নির্বাচনের দাবি করেছেন তারা। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া বেসরকারি হজ ও ওমরাহ এজেন্সি মালিকদের সংগঠন হাবের  নির্বাচনে বর্তমান সভাপতি...বিস্তারিত

মস্কোর কাছে আমাদের প্রত্যাশা আরো বেশি: তালেবান

আফগানিস্তানের একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।  বুধবার রুশ বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া সাক্ষাৎকারে তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এই আহ্বান জানান।  এসময় মানবিক সাহায্য হিসেবে ত্রাণ পাঠানোয় মস্কোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মুজাহিদ বলেন, আমাদের দেশের জনগণ দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে এবং এক্ষেত্রে মস্কোর কাছে আমাদের...বিস্তারিত

দাখিলে পাসের হার ৯৩.২২

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। গতবার ছিল ৮২ দশমিক ৫১ শতাংশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধনের পর ভার্চুয়ালি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।...বিস্তারিত

জাতীয় দল কারও ব্যক্তিগত জায়গা না: রুবেল

গত ৮ মাস ধরে দেশের হয়ে মাঠে নামতে পারছেন না পেসার রুবেল হোসেন। গত মার্চে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তিনি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্যান্ডবাই হয়ে আরব আমিরাতে গিয়েছিলেন। চোটের কারণে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে পড়লে মূল স্কোয়াডে ঠাঁই হয় তার। তবুও একাদশে থাকার সুযোগ হয়নি তার। বিশ্বকাপ শেষে দেশে ফিরে...বিস্তারিত

১৮ প্রতিষ্ঠানের সবাই ফেল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এবার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। ৫ হাজার ৪৯৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ।  বৃহস্পতিবার ঘোষিত ফলে এই তথ্য পাওয়া গেছে।    প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন। পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলের বিস্তারিত জানান। গতবারের...বিস্তারিত

আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন আইনমন্ত্রী: রিজভী

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির উদ্যোগে ‘ভোটাধিকার হরণের কালো দিবস উপলক্ষ্যে’ আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, দেশের বরেণ্য আইনজীবীরা বলছেন যে, আইনমন্ত্রী আনিসুল হক আইনের অপব্যাখ্যা দিচ্ছেন। আর বিএনপি...বিস্তারিত

আজ এসএসসি ও সমমানের ফল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার। যে কোনো মোবাইল থেকে এসএমএস, শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ বছরের ফল প্রকাশ অনুষ্ঠানে আজ সকাল ১০টায় গণভবন থেকে ভাচু‌র্য়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষা বোর্ডসমূহের চেয়ারম্যানদের...বিস্তারিত

চিত্রনায়ক সোহেল রানা আইসিইউতে

কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন চিত্রনায়ক সোহেল রানা। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার এই জ্যেষ্ঠ অভিনেতাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন তিনি। অভিনেতার শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। তিনি বলেন, আমাদের প্রিয় নায়ক, প্রযোজক ও পরিচালক মাসুদ...বিস্তারিত

বিদেশ যেতে খালেদা জিয়াকে কীভাবে দরখাস্ত করতে হবে, জানালেন আইনমন্ত্রী

দুর্নীতিতে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তাকে কীভাবে দরখাস্ত করতে হবে- সেই প্রক্রিয়া আবারো জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া যদি বলেন- আপনারা আমাকে যে শর্তযুক্ত (শর্তে) ছেড়ে দিয়েছেন, এটা আমি মানি না। আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব। তখন উনি আবার দরখাস্ত করতে পারেন।’...বিস্তারিত

‘বিএনপি নেতাদের দাবার গুটি খালেদা জিয়া’

খালেদা জিয়া বিএনপি নেতাদের অপরাজনীতির দাবার ঘুঁটি হয়েছেন। ‘বন্দি খালেদা জিয়া অধিকতর শক্তিশালী’ এমন দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপি নেতারা তার মুক্তির চেষ্টা করেনি। আইনগত লড়াইও তেমনটা করেনি।  বুধবার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি নেতারা খালেদা জিয়ার...বিস্তারিত

‘গলুই দারুণ সিনেমা’ বললেন, সেন্সর বোর্ড সদস্যরা

সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেল সুপারস্টার শাকিব খান ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘গলুই’। মঙ্গলবার সিনেমাটি সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর লাভ করে। চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন। রাতে তিনি বলেন, সোমবার তথ্যমন্ত্রণালয় দেখার পর মঙ্গলবার গলুই সেন্সরে জমা পড়ে। ভাইস চেয়ারম্যান বলেন, একদিনের মধ্যে সিনেমাটি সেন্সরে...বিস্তারিত

জিডিপি দিয়ে মানুষের পেট ভরে না: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, সরকারি ঘোষণা অনুযায়ী দেশের জিডিপি বেড়েছে। জিডিপি কত বেড়েছে তা দেশের মানুষ জানতে চায় না। জিডিপি দিয়ে মানুষের পেট ভরে না, তাই চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে গেলে ফলাফল বিরাট একটা শূন্য।  মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বিশিষ্ট ব্যবসায়ী মেজর (অব.) মো. মাহফুজুর রহমানের জাতীয় পার্টিতে...বিস্তারিত

আ.লীগ থেকে ভিপি নুরের দলে উপজেলা ভাইস চেয়ারম্যান

ভিপি নুরের নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ মাগুরা জেলা শাখায় যোগদান করেছেন মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. বরকত আলী। তিনি উপজেলার বাবুখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন মো. বরকত আলী। এর আগে ২৭ ডিসেম্বর রাতে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সদস্য সচিব নুরুল হক নুরের...বিস্তারিত

পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করতে ২০২২ সালের প্রথম সপ্তাহে এ সফর অনুষ্ঠিত হবে। খবর আল অ্যারাবিয়ার। ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে ‘কৌশলগত...বিস্তারিত

রাষ্ট্রপতির সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন কমিশন গঠন হবে: আইনমন্ত্রী

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে দিয়েছেন জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রপতির সিদ্ধান্ত মোতাবেক আগামী নির্বাচন কমিশন গঠন করা হবে।  বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশন গঠন নিয়ে বিতর্ক করার সুযোগ নেই মন্তব্য করে আনিসুল হক...বিস্তারিত

সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে সোশ্যাল মিডিয়া: আইনমন্ত্রী

সোশ্যাল মিডিয়া এখন সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।  তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের কারণে এখন সবাই সাংবাদিক হয়ে গেছেন। সবাই সাংবাদিক হয়ে যাওয়ার কারণে প্রকৃত সাংবাদিকরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। যারা পড়ালেখা করে, কাজ করে এই পেশায় আছেন; তারা এখন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কারণে কোণঠাসা অবস্থায়। আপনারা যারা লেখাপড়া করে...বিস্তারিত

নাসিক নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয় টিম গঠনের সিদ্ধান্ত আ.লীগের

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সফল করার লক্ষে বিভিন্ন কর্মপরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক টিম করে দায়িত্ব বণ্টন করার সিদ্ধান্ত হয়েছে।  এসব কেন্দ্রীয় টিম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষে স্থানীয় নেতাকর্মীদের নির্বাচন পরিচালনায় ক্ষেত্রে সহযোগিতা ও পরামর্শক টিম হিসাবে...বিস্তারিত