fbpx

নিজের খামারবাড়িতে সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান

নিজের খামারবাড়িতেই সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা সালমান খান। বলিপাড়ায় ভাইজানখ্যাত এ অভিনেতা সময় কাটাচ্ছিলেন তার পানভেলের খামারবাড়িতে। আর সেখানেই ঘটে এ দুর্ঘটনা। রোববার ভোরে এ ঘটনা ঘটে। পরে তাকে চিকিৎসার জন্য মুম্বাইয়ের কমোথে এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ওই দিনই সকাল ৯টায় তাকে ছেড়ে দেওয়া হয়। খবর টাইমস অব...বিস্তারিত

হাইকমান্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করায় মঞ্জুকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনে বিএনপি। শনিবার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে তৃণমূলকে এই বার্তা দেওয়া হয়েছে। প্রভাবশালী এই নেতার বিরুদ্ধে এমন সিদ্ধান্তের নেপথ্যে কী- তা নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যেও দেখা গেছে কৌতূহল। তবে দলটির নীতিনির্ধারকরা জানান, সম্প্রতি খুলনা জেলা ও মহানগর শাখার কমিটি ঘোষণার পর মঞ্জুর...বিস্তারিত

চীনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কানাডার প্রধানমন্ত্রীর

পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির জন্য চীনকে দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি পশ্চিমাবিশ্বের গণতান্ত্রিক দেশগুলোকে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।  খবর ব্লুমবার্গের।   শনিবার প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রুডো বলেন,  পুঁজিবাদী অর্থনীতির গণতান্ত্রিক রাষ্ট্রগুলো চায় নিজেদের ভিত শক্ত করতে। এ কারণে আমাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলছে। এ সুযোগ নিয়ে চীনের মিডল ক্লাসের উত্থানের...বিস্তারিত

নতুন মডেলে ঘুরে দাঁড়াবে তুরস্কের অর্থনীতি: এরদোগান

নতুন গৃহীত অর্থনৈতিক মডেলে ঘুরে দাঁড়াবে তুরস্কের অর্থনীতি এমন আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, দেশীয় মুদ্রার প্রতি সবার আস্থা বাড়াতে হবে।  লিরার মজুদ বাড়ালে কমে আসবে মুদ্রাস্ফীতি। খবর হুরিয়াত ডেইলির। এরদোগান সরকার নতুন অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করার পর লিরার ব্যাংক ডিপজিট বেড়ে ২৩ দশমিক ৮ বিলিয়নে দাঁড়িয়েছে। এটিভিকে দেওয়া সাক্ষাৎকারে...বিস্তারিত

অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে মাঠে নামার আহ্বান ভিপি নুরের

অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, সরকার মাফিয়া হয়ে গেছে। মানুষের ওপর নানা অন্যায়, অবিচার, গুম, খুন ও অত্যাচার করছে। তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাদের প্রতিহত করতে হবে। যার যার অধিকার আদায়ে কাজ করতে হবে। অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে মাঠে...বিস্তারিত

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক রিয়াজউদ্দিনকে শ্রদ্ধা

একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক, দ্য ফিন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদের মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়েছে।  রোববার বেলা ১১টার দিকে তার লাশবাহী অ্যাম্বুলেন্স প্রেসক্লাব চত্বরে পৌঁছায়। এর পর সেখানে  তার প্রথম জানাজা হয়। জানাজায় অংশ নেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল...বিস্তারিত

বিএনপি নেতারা মিথ্যাচারের অপরাজনীতিতে নিমগ্ন: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা চিরাচরিত মিথ্যাচারের অপরাজনীতিতে নিমগ্ন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিনিয়ত অপপ্রচারের আশ্রয় নিচ্ছেন। বিএনপি নেতা মির্জা ফখরুল খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে যে বক্তব্য দিয়েছেন- তা বাংলা সাহিত্যের ‘আষাঢ়ে গল্প’র মতো।’ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা...বিস্তারিত

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ত্যাগ করেন। এদিন সকাল পৌনে ১০টায় মন্ত্রণালয়ে কাজে যোগ দেন ওবায়দুল কাদের। সেখান থেকে তিনি ভার্চুয়ালি দিনের নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নেন। গত ১৪ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউয়ে ভর্তি হয়েছিলেন...বিস্তারিত

মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, আগামী নির্বাচনে কার সঙ্গে জোট হবে জানি না। তাই তিনশ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। সে অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় দলকে সংগঠিত করতে কাজ শুরু করেছেন। শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায়...বিস্তারিত

শীর্ষ ১০ অর্থনীতির দেশের একটি হবে তুরস্ক : এরদোগান

তুরস্কের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  তিনি বলেন, একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে এগোচ্ছে তুরস্কের অর্থনীতি। আমরা নিশ্চিতভাবেই শীর্ষ ১০ অর্থনীতির দেশে পরিণত হব। দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ ও শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন এরদোগান। খবর ডেইলি সাবাহর। ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম কমানোর তাগিদ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ...বিস্তারিত

সেন্টমার্টিনে প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সঙ্গে চলাচলকারী তিনটি নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৫ ও ২৬ ডিসেম্বর সেন্টমার্টিনে পর্যটক যেতে মানা। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রোববার টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বহিরাগতদের উপস্থিতি বন্ধ রাখতে দ্বীপটিতে শনিবার (২৫ ডিসেম্বর) ও রোববার (২৬ ডিসেম্বর) পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি...বিস্তারিত

ইরানে হামলা চালালে বসে থাকবে না হিজবুল্লাহ

ইসরাইলের নতুন বিমানবাহিনীর প্রধান জানিয়েছেন, ‘আগামীকালের’ মধ্যেই ইরানের পরমাণু স্থাপনায় তাদের হামলা চালানোর সক্ষমতা আছে। ২০২২ সালের এপ্রিল থেকে ইসরাইলের বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল টোমার বার। ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রয়োজন হলে আগামীকালের মধ্যেই ইসরাইল ইরানের পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা চালাতে পারবে। আমাকে ধরে নিতে হবে এটা আমার...বিস্তারিত

হযরত মোহাম্মদকে অসম্মান করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: পুতিন

মহানবী হযরত মোহাম্মদকে (সা.) অবমাননা ও অসম্মান করা মানেই ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করা বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন,  মুসলমানদের নবীকে অবমাননা করাই কি বাকস্বাধীনতা। অন্তত আমি তা মনে করি না। অন্যের ধর্মীয় অনুভূতির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিৎ। স্বাধীনতা মানে অন্য ধর্মের প্রতি অবমাননা নয়। সব ধর্মকেই সম্মান করতে হবে। মস্কোতে...বিস্তারিত

ধোঁকা দিতে আবারো সংলাপের নামে ফাঁদ: চরমোনাই পীর

সরকারের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠন করার যখন সময় এসেছে। আবার তামাশা শুরু করেছে। ধোঁকা দেওয়ার জন্য আবারো একটা ফাঁদ তৈরি করেছে সংলাপের নামে। আমরা পরিষ্কার বলতে চাই, এই ধরনের সংলাপ ধোঁকাবাজি। শুক্রবার দুপুরে রাজধানীর গুলিস্তান কাজী বশির মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের...বিস্তারিত

তামিম চাইলেই তো হবে না: পাপন

অনেকদিন ধরেই জাতীয় দলে নেই ইমরুল কায়েস। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান সিরিজেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। বিশেষ করে ওপেনিং ও টপঅর্ডারে যারপরনাই ব্যর্থ টাইগাররা। যে কারণে ফের ইমরুলকে জাতীয় দলে অন্তর্ভূক্তির দাবি তুলেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। বিষয়টি নিয়ে মন্তব্য করেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। সম্প্রতি একটি গণমাধ্যমকে ইমরুলকে ওয়ানডে দলে নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন তামিম।...বিস্তারিত

পুতিনের বক্তব্যের প্রশংসায় ইমরান খান

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, মহানবী মুহাম্মাদের (সা.) অবমাননাকে কখনও ‘বাক স্বাধীনতার চর্চা’ বলে মেনে নেয়া যায় না। খবর দ্যা এক্সপ্রেস ট্রিবিউনের। তিনি বৃহস্পতিবার মস্কোতে বার্ষিক সংবাদ সম্মেলনে আরও বলেন, মহানবীকে (সা.) অবমাননা ধর্মীয় স্বাধীনতা এবং...বিস্তারিত

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন আর নেই

একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই। শনিবার দুপুর দেড়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, আগামীকাল রোববার...বিস্তারিত

ধর্ষণের শিকার সেই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়নি: পুলিশ সুপার

কক্সবাজারে গণধর্ষণের শিকার সেই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়নি বলে দাবি করেছেন কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের সুপার জিল্লুর রহমান। তিনি বলেন, এখানে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যাওয়া বা ৪/৫জন মিলে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা আমরা পাইনি। শনিবার যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান এসব কথা বলেন।...বিস্তারিত

সংলাপ নাটক বাদ দিয়ে আগে পদত্যাগ করুন: মির্জা ফখরুল

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপের নামে নতুন নাটক শুরু হয়েছে। সংলাপ নাটক বাদ দিয়ে আগে পদত্যাগ করুন। আবারো পরিষ্কার করে বলছি, নির্বাচন কমিশন গঠনের আগে নিরপেক্ষ সরকার গঠন করুন।  বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের বাতিঘর। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে ষড়যন্ত্রের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অবিলম্বে...বিস্তারিত

নাম পরিবর্তন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নাম পরিবর্তন করা হয়েছে।  সংগঠনটির নতুন নাম দেওয়া হয়েছে ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’। ‘শাসনতন্ত্র’ শব্দটি বাদ দিয়ে বাংলাদেশ যুক্ত করা হয়েছে নতুন নামে। শুক্রবার রাজধানীর কাজি বশির মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ নতুন...বিস্তারিত