fbpx

সংলাপ নাটক বাদ দিয়ে আগে পদত্যাগ করুন: মির্জা ফখরুল

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপের নামে নতুন নাটক শুরু হয়েছে। সংলাপ নাটক বাদ দিয়ে আগে পদত্যাগ করুন। আবারো পরিষ্কার করে বলছি, নির্বাচন কমিশন গঠনের আগে নিরপেক্ষ সরকার গঠন করুন।  বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের বাতিঘর। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে ষড়যন্ত্রের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অবিলম্বে...বিস্তারিত

নাম পরিবর্তন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নাম পরিবর্তন করা হয়েছে।  সংগঠনটির নতুন নাম দেওয়া হয়েছে ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’। ‘শাসনতন্ত্র’ শব্দটি বাদ দিয়ে বাংলাদেশ যুক্ত করা হয়েছে নতুন নামে। শুক্রবার রাজধানীর কাজি বশির মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ নতুন...বিস্তারিত

শুভ বড়দিন আজ পালিত হচ্ছে

আনন্দ উৎসব আর প্রার্থনার মধ্যদিয়ে সারাদেশে উৎযাপিত হচ্ছে খ্রিষ্টধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। গির্জায় গির্জায় প্রার্থনায় উচ্চারিত হচ্ছে করোনা মহামারী থেকে মুক্তি’র আকুতি। খ্রিষ্ট অনুসারীদের বিশ্বাস, চিন্তা, চেতনা আর মননে সবসময় যিশু বিরাজমান; তিনিই একমাত্র মুক্তির উপায়। বড়দিন উপলক্ষ্যে রাজধানীর গির্জাগুলোও সেজেছে মনোরম সাজে। খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ ২৫...বিস্তারিত

বিপিএল: দল পেলেন না মাশরাফি-তামিম-রিয়াদ

অনিশ্চয়তার মেঘ কাটিয়ে ২১ জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর।  টুর্নামেন্ট সামনে রেখে ২৭ ডিসেম্বর ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তার আগেই অটো চয়েজ সুবিধায় বিপিএলে দল পেয়ে গেলেন জাতীয় দলের তিন তারকা – অলরাউন্ডার সাকিব আল হাসান, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও অন্যতম বাঁহাতি স্পিনার নাসুম...বিস্তারিত

আদালতে তোলা হয়েছে ‘গণধর্ষণের শিকার’ গৃহবধূ ও তার স্বামীকে

কক্সবাজারে পর্যটক স্বামী-সন্তানকে জিম্মি করে গণধর্ষণের ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামীকে আদালতে তোলা হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে তাদের কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিনের আদালতে তোলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট জোনের এসপি জিল্লুর রহমান। তিনি বলেন, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আদালতে তোলা হয়েছ্ তারা এখন ঘটনার বর্ণনা দিচ্ছেন। এর আগে...বিস্তারিত

কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ বাড়ছে

কানাডায় অভিবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ বাড়ছে। দেশটিতে অস্থায়ীভাবে বসবাসরতদের গুরুত্ব দিয়ে এ অভিবাসন সুবিধা দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার কানাডার অভিবাসনবিষয়ক মন্ত্রী সিন ফ্রাসার এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কানাডায় অভিবাসীদের স্থায়ী বসবাসের সুযোগদানের আগামী বছরেও চলবে। চলতি বছরের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেছে। আগামী বছরে (২০২২ সালে) ৪ লাখ ১১ হাজার অভিবাসীকে দেশটিতে বসবাসের সুযোগ...বিস্তারিত

লঞ্চে নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা সহায়তার ঘোষণা

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের দেখার পর সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী। এদিকে বরগুনা জেলা প্রশাসনে পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, নিহতদের মরদেহ দাফনে প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা...বিস্তারিত

মালদ্বীপের সঙ্গে ফ্লাইট চালু করবে বাংলাদেশ বিমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সংযোগ জোরদারে সম্মত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান ভারতের চেন্নাই হয়ে মালদ্বীপের সাথে বিমান যোগাযোগ চালু করতে যাচ্ছে। তিনি বলেন, আমাদের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চেন্নাই হয়ে মালদ্বীপের সাথে ফ্লাইট চালু করতে যাচ্ছে। আমরা আশা করি যে ফ্লাইট চালুর ফলে দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগ এবং...বিস্তারিত

‘ধর্ষণের শিকার’ ওই নারীর কল ৯৯৯-এ আসেনি: পুলিশ সুপার

কক্সবাজারে পর্যটক স্বামী-সন্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের ঘটনাটি তাৎক্ষণিক ফোন করে জানালেও ভুক্তভোগীকে উদ্ধারে পুলিশ এগিয়ে আসেনি বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী জানান, জিয়া গেস্ট ইনের তৃতীয় তলার জানালা দিয়ে এক যুবকের সহায়তায় কক্ষের দরজা খুলেন তিনি। তার পর ফোন দেন পুলিশের জাতীয় সেবা ৯৯৯- নম্বরে। পুলিশ তাকে জিম্মিদশা থেকে উদ্ধার না করে থানায়...বিস্তারিত

সড়ক দুর্ঘটনায় এককভাবে চালকরা দায়ী নয়: শাজাহান খান

সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে চালকরা দায়ী নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, জনসচেতনতার পাশাপাশি চালকদের ট্রেনিংসহ সব সুযোগ-সুবিধা দিলেই অনেক দুর্ঘটনা কমে আসবে। ড্রাইভারদের জন্য যে সুযোগ-সুবিধা দরকার, সেগুলো না দিয়ে যদি বলি, বেপরোয়া গাড়ির জন্য দুর্ঘটনা হয়, এ জন্য ড্রাইভার দায়ী। আমি অস্বীকার করব না...বিস্তারিত

লঞ্চের ব্যবসা কারা করে আপনারা সবাই জানেন: নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এখানে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা সেটা এখনই বলতে পারছি না। লঞ্চের ব‌্যবসা কারা করে আপনারা সবাই জানেন। শেখ হাসিনার পরিব‌ার লঞ্চের ব‌্যবসা করে না। আমরা দুর্ঘটনায় নিহত সব পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছি। তিনি বলেন, লঞ্চে আমাদের হিসেব মতে ৩৫০ এর মতো যাত্রী ছিল। তবে...বিস্তারিত

প্রবাসী মন্ত্রীকে ১ সপ্তাহের আল্টিমেটাম ভিপি নুরের

প্রবাসী মন্ত্রীকে ১ সপ্তাহের আল্টিমেটাম দিয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘দেশের যে পরিস্থিতি, তাতে শান্তিপূর্ণ আন্দোলনের পরিত্রাণ হবে না।  এজন্য তিনি রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য নেতাকর্মী, সমর্থকসহ সবাইকে প্রস্তুত হতে বলেছেন।  শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও বিমানের টিকিটের মূল্য কমানোর দাবিতে এ কর্মসূচির...বিস্তারিত

লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শুক্রবার এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে প্রায় চারশ যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশ্যে লঞ্চটি ঢাকা...বিস্তারিত

হলিউড-বলিউড তারকাদের তালিকায় বাঁধনের নাম

২০২১ সালে অভিনয়ের মাধ্যমে যারা বিশ্বজুড়ে সাড়া ফেলেছেন তাদেরই একটি তালিকা প্রকাশ করেছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েব সাইট ফিল্মিসিল্মি ডটকম। এই তালিকায় নাম আছে বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনের। আলোচিত তারকাদের ‘গেম চেঞ্জিং’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তালিকায় যাদের নাম উল্লেখ করে হয়েছে তাদের মধ্যে আছেন হলিউডের এমা স্টোন, লেডি গাগা; বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের...বিস্তারিত

পুরোদমে ক্লাস শুরু করতে মার্চ পর্যন্ত ‘পর্যবেক্ষণ’ করবে সরকার

করোনার আফ্রিকান ধরন ‘ওমিক্রন’ দ্রুত বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় নতুন শিক্ষাবর্ষে পুরোদমে ক্লাস শুরু করতে আগামী মার্চ পর্যন্ত সরকার ‘পর্যবেক্ষণ’ করবে। বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলের মৌসুমি প্রেসে নতুন বছরের পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ কমে আসায় দেশে গত ১২ সেপ্টেম্বর থেকে...বিস্তারিত

বিপিএলে দল পেলেন সাকিব-মোস্তাফিজ-নাসুম

অনিশ্চয়তার মেঘ কাটিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২১ জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর।  টুর্নামেন্ট সামনে রেখে ২৭ ডিসেম্বর ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তার আগেই বিপিএলে দল পেয়ে গেলেন জাতীয় দলের অন্যতম বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তকে ডিরেক্ট সাইনিং হিসেবে বেছে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি। নিয়ম...বিস্তারিত

ছাত্রদলকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান নিপুণ রায় চৌধুরীর

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে, তা রাজপথে ফয়সালা হবে। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই লক্ষ্যে কাজ করছেন। তার চিন্তাকে বাস্তবে রূপ দেওয়া হবে প্রকৃত কর্মী হিসেবে আমাদের দায়িত্ব। এ জন্য বিএনপির ভ্যানগার্ড জাতীয়তাবাদী ছাত্রদলকে...বিস্তারিত

বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে ৩ চুক্তি সই

বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দিবিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শেষে উভয় নেতার উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্টের কার্যালয়ে এ চুক্তি সই হয়। দ্বৈত কর পরিহার...বিস্তারিত

ফোনালাপে উসকানি: আমীর খসরুর বিরুদ্ধে চার্জশিট

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দুজনের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তিন বছর আগে নিরাপদ সড়ক চাই আন্দোলনে ফোনালাপের মাধ্যমে উসকানির অভিযোগে করা এক মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।  অভিযুক্ত আরেকজন হলেন মিলহানুর রহমান। একই অভিযোগে আমীর খসরুর নামে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম...বিস্তারিত

ইসলামফোবিয়ার মতো ইহুদি বিদ্বেষও মানবতাবিরোধী অপরাধ: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, আমরা ইসলামফোবিয়াকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখি। মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখি অ্যান্টি-সেমিটিজমকেও (ইহুদি বিদ্বেষ)। আঙ্কারায় প্রেসিডেন্টের বাসভবনে ইহুদি ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। খবর ডেইলি সাবাহর। বৈঠকে তুরস্কের প্রধান ইহুদি ধর্মযাজক ইসাক হালেভা, রাশিয়ার প্রধান ধর্মযাজক বেরেল লাজার ছাড়াও শীর্ষ পর্যায়ের ইহুদি যাজকরা উপস্থিত...বিস্তারিত