হোম বিনোদন হলিউড-বলিউড তারকাদের তালিকায় বাঁধনের নাম
হলিউড-বলিউড তারকাদের তালিকায় বাঁধনের নাম

হলিউড-বলিউড তারকাদের তালিকায় বাঁধনের নাম

0
0
২০২১ সালে অভিনয়ের মাধ্যমে যারা বিশ্বজুড়ে সাড়া ফেলেছেন তাদেরই একটি তালিকা প্রকাশ করেছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েব সাইট ফিল্মিসিল্মি ডটকম। এই তালিকায় নাম আছে বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনের। আলোচিত তারকাদের ‘গেম চেঞ্জিং’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তালিকায় যাদের নাম উল্লেখ করে হয়েছে তাদের মধ্যে আছেন হলিউডের এমা স্টোন, লেডি গাগা; বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা।
তবে‘গেম চেঞ্জিং’-এ তারকাদের নাম ক্রমিক অনুসারে সাজানো হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ‘গেম চেঞ্জিং’ মানে বোঝানো হয়েছে পারফরম্যান্সকে, যা অভিনয়শিল্পীর ফিল্মগ্রাফিকে এগিয়ে নিয়ে গেছে। এমন ৩৮ জনের নাম তারা প্রকাশ করা হয়েছে।
এ তালিকায় আরও আছেন হলিউডের রিজ আহমেদ, দেব প্যাটেল, ক্রিস্টেন স্টুয়ার্ট, এমা স্টোন, জেনিফার হাডসন, অ্যান্ড্রু গারফিল্ড, লেডি গাগাসহ আরও অনেকে। আর বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, কৃতি শ্যানন, কার্তিক আরিয়ান, পরিণীতি চোপড়া, মহিন রাইনাদের মতো তারকারা। তারকাদের নাম প্রকাশের সঙ্গে সঙ্গে বেশকিছু বিশেষণ জুড়ে দিয়েছে ফিল্মিসিল্মি ডটকম।
সেখানে অভিনেত্রী বাঁধন সস্পর্কে বলা হয়েছে, ‘বাঁধন একজন ডেনটিস্ট হওয়ার পাশাপাশি অভিনয় করেন। তিনি বাংলাদেশের গ্ল্যামারাস তারকা এবং অনেকদিন ধরে মিডিয়াতে কাজ করেছেন। বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি একটি গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি প্রথম বাংলাদেশি সিনেমা, যা কানে প্রদর্শিত হয়েছে। সিনেমাটি অফিসিয়ালি অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগেও জমা দেয়া হয়। এমন পারফরম্যান্সের পরে তিনি বলিউডের ভিশাল ভরদ্বাজের খুফিয়া সিনেমায় অভিনয় করেছেন।
চলতি বছর ৭৪তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে অংশ নিয়ে সাড়া ফেলে বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটি বিদেশি ভাষা বিভাগে অস্কারেও জমা পড়েছিল। তবে ৯৪তম অস্কারের আসরের সংক্ষিপ্ত তালিকা থেক বাদ পড়েছে।  একটি বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এগিয়েছে এই সিনেমার গল্প।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *