হোম বিনোদন চিত্রনায়ক সোহেল রানা আইসিইউতে
চিত্রনায়ক সোহেল রানা আইসিইউতে

চিত্রনায়ক সোহেল রানা আইসিইউতে

0
0

কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন চিত্রনায়ক সোহেল রানা। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার এই জ্যেষ্ঠ অভিনেতাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন তিনি।

অভিনেতার শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। তিনি বলেন, আমাদের প্রিয় নায়ক, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা আইসিইউতে। তার শারীরিক অবস্থা ভালো না। সবাই তার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের ড্যাশিং হিরো সোহেল রানা সত্তরের দশকের মাঝ থেকে আশির দশক পর্যন্ত সুপারস্টার ইমেজে অভিনয় করেছেন। পেয়েছেন দর্শকপ্রিয়তা। তিনি দর্শকদের অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

দীর্ঘ চলচ্চিত্র জীবনে এই নায়ক তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *