fbpx

সিলেট-সুনামগঞ্জের সব বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ

সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। শুক্রবার অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্র ও বৈদ্যুতিক খুঁটি তলিয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।  এবার সিলেট সুনামগঞ্জে সব বিদ্যুৎ উপকেন্দ্র সাময়িক বন্ধ রাখা হয়েছে। ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে।  সুনামগঞ্জ জেলা ও সংলগ্ন এলাকায় রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এ...বিস্তারিত

আবারও করোনা আক্রান্ত শিক্ষামন্ত্রী

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র আজ শনিবার (১৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, করোনাভাইরাসের কিছু আলামত মন্ত্রীর শরীরে থাকায় পরীক্ষা করা হয়। এরপর পরীক্ষার প্রতিবেদনে শিক্ষামন্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। এর আগে, ২০২০ সালের ৭ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি

টানা বর্ষণ ও অব্যাহত পাহাড়ি ঢলে সিলেটে বেড়েই চলেছে বন্যার পানি। ইতোমধ্যে সিলেট নগরীসহ অনেক উপজেলা পানিতে পুরোপুরি প্লাবিত। পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে। এদিকে বিমান চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার (১৮ জুন) সকালে সিলেটের কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, সদর উপজেলাসহ আরও অনেক জায়গায় পানি বৃদ্ধির খবর পাওয়া গেছে। সিলেটের গোয়াইনঘাট...বিস্তারিত

রাত ৮ টার পর দোকান-মার্কেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত আটটার পর সারাদেশে দোকান, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। যেখানে ওই নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে...বিস্তারিত

মাহবুব উল আলম হানিফ আবারও করোনায় আক্রান্ত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৭ জুন) নমুনা পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,...বিস্তারিত

২০টি অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়োহাওয়া বয়ে যেতে পারে বলে। শনিবার (১৮ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া,...বিস্তারিত

পাহাড় ধসে প্রাণ গেল চারজনের

চট্টগ্রামের আকবর শাহ এলাকায় দুটি টানা বর্ষণের কারণে পাহাড় ধসে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত একটার দিকে আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত তিনটার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর। তিনি বলেন,...বিস্তারিত

আমাদের জন্য সবাই দোয়া করবেন: ওমর সানী

ওমর সানী পরিবার ও জায়েদ খান ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলছে চলচ্চিত্র অঙ্গনে| সানীর জায়েদ খানকে চড় মারা, জায়েদ খানের পিস্তল বের করে সানীকে হুমকি দেওয়া, মৌসুমীর অডিও বার্তা, জায়েদের বিরুদ্ধে সানীর শিল্পী সমিতিতে মৌসুমীকে হয়রানি ও সংসার ভাঙার অভিযোগের বিষয়গুলো ছিল আলোচনা কেন্দ্রে| তাদের একে অন্যের বিরুদ্ধে এমন অভিযোগ আর তর্ক-বিতর্কের কারণে...বিস্তারিত

সকাল থেকেই মুষলধারে বৃষ্টি: অব্যাহত থাকতে পারে ২ দিন

আষাঢ়ের তৃতীয় দিনে (শুক্রবার ১৭ জুন) সকাল থেকে রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টিতে মনে হতে পারে যেন ঘোর বর্ষা নেমেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে আগামী দুই দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ায় পূর্বাভাসে...বিস্তারিত

রাজধানী ঢাকায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই শনাক্ত হয়েছে ৩২৮ জনের। তবে কারও মৃত্যু হয়নি। চলতি মাসের ৩ তারিখ থেকে ধারাবাহিকভাবে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২৩২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। এর মধ্যে ঢাকারই ২১৬...বিস্তারিত

আবারও যুক্তরাষ্ট্রের চার্চে বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি চার্চে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নগরির পুলিশ ডিপার্টমেন্ট ফেসবুক পোস্টে জানিয়েছে, এটি ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেন এপিস্কোপাল চার্চে ঘটেছে। হামলার ঘটনায় সন্দেহভাজন হিসাবে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে, চার্চের ওয়েবসাইটে বলা হয়েছে, একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানেই এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ক্যাপ্টেন শেন...বিস্তারিত

বাংলাদেশিদের আয়ু কমছে বায়ু দূষণের কারণে

বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হচ্ছে ভারতের নয়া দিল্লী। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ। বায়ু দূষণের কারণে বাংলাদেশিদের আয়ু কমছে। বায়ূ দূষণ নিয়ন্ত্রণ না করার কারণে ঢাকায় বসবাসকারীদের গড় আয়ু ৭ দশমিক ৭ কমেছে। অর্থাৎ বায়ু দূষণ না থাকলে গড়ে ঢাকাবাসী আরও প্রায় ৮ বছর বেশি বাঁচতেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এসব...বিস্তারিত

রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেনি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেনি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার দাবি, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলছে এবং ইউক্রেনকে ন্যাটোতে টেনে আনা যে একটি অপরাধমূলক কাজ, সেটি পশ্চিমাদের বোঝাতেই এটি করা হচ্ছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ এই মন্তব্য করেন। এমনকি সত্য উদঘাটন না করার অভিযোগে সাক্ষাৎকারে বিবিসিকে অভিযুক্তও করেন তিনি।...বিস্তারিত

মহানবী (সা:) বিতর্কে আমেরিকার নিন্দা

মহানবী(সা:) বিতর্কে প্রতিক্রিয়া জানালো আমেরিকা। বিজেপি নেতাদের বিতর্কিত বক্তব্যের নিন্দা করলো তারা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ”বিজেপি কর্মকর্তারা মহানবী(সা:)-কে নিয়ে যে কথা বলেছিলেন, তা অত্যন্ত নিন্দনীয়। প্রাইস সাংবাদিকদের জানিয়েছেন, আমরা ওই মন্তব্যের নিন্দা করছি। তবে আমরা খুশি যে বিজেপি-ও প্রকাশ্যে ওই মন্তব্যের নিন্দা করেছে।” প্রাইস জানিয়েছেন, ”আমরা নিয়মিত ভারত সরকারের উচ্চপর্যায়ে মানবাধিকার...বিস্তারিত

সব ঘটনা-রটনা ডিঙিয়ে আবারও একসঙ্গে সানি-মৌসুমী

একই ছাদের তলায় থাকা সত্বেও কোনরুপ কথা বা যোগাযোগ হচ্ছিলনা ওমর সানী-মৌসুমীর। মৌসুমী নাকি নিজ থেকেই এড়িয়ে চলতেন সানীকে। বিষয়টি ওমর সানীই প্রকাশ্যে আনেন। এরপরই শুরু হয়ে যায় নানা গুঞ্জন। তবে কি সানী-মৌসুমীর সংসার ভাঙছে? অবশেষে সকল গুঞ্জনের ইতি টেনে  রাতে খাবারের টেবিলে একসঙ্গে খাবার খাওয়ার ছবি দিয়ে ওমর সানী বুঝিয়ে দিলেন তাদের ভালোবাসা এতো...বিস্তারিত

দলের সামনে এখন দুইটা অপশন আছে : সাকিব

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতার কারণে প্রথম দিন শেষে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রথম দিন সকালে টাইগারদের ছয় ডাকের ইনিংসে অধিনায়ক সাকিব আল হাসানের ফিফটিতে ১০৩ রান তোলে বাংলাদেশ। জবাবে ২ উইকেট হারিয়ে ৯৪ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে স্বাগতিক উইন্ডিজ। এমন অবস্থায়ও অবশ্য হাল ছাড়তে রাজি নন টাইগার অধিনায়ক সাকিব। প্রথম...বিস্তারিত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের ‘টাকার পাহাড়’

বাংলাদেশিদের টাকার ‘পাহাড়’ জমেছে সুইস ব্যাংকে। সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে মাত্র ১২ মাসে প্রায় তিন হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ জমা করেছেন তারা। সব মিলিয়ে সুইস ব্যাংকগুলোতে এখন বাংলাদেশিদের টাকার পরিমাণ ৮ হাজার ২৭৫ কোটি। যা এ যাবৎকালের সর্বোচ্চ।  সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) বৃহস্পতিবার ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড-২০২১’বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখান থেকে বাংলাদেশিদের...বিস্তারিত

সংবিধানে সন্নিবেশিত ৭ মার্চের ভাষণে ১৩৬টি ভুল

সংবিধানে সন্নিবেশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে ১৩৬টি স্থানে ভুল পেয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট সুবীর নন্দী দাস জানান, আইন মন্ত্রণালয় থেকে প্রতিবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির...বিস্তারিত

বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন শুরু হতে যাওয়া দেশের সকল শিক্ষা বোর্ডের এসএসসি, ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়ে এক বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। এতে বলা হয়, এসএসসি ও সমমানের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে। এ...বিস্তারিত

সংক্রমণ বাড়ছে, শিগগিরই বুস্টার ডোজ নিন: স্বাস্থ্যমন্ত্রী

দেশ এবং দেশের বাইরে মহামারি করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ জন্য সবাইকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।   বৃহস্পতিবার সচিবালয়ে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের দেশে করোনা কিছুটা...বিস্তারিত