fbpx

নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের ধ্বংস করছে: কাদের

নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের ৬৯ তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। দেশে এখনো হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হয়নি উল্লেখ করে কাদের...বিস্তারিত

নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ ছাত্র গ্রেফতার

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকা কলেজের পাঁচ ছাত্রকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, আমরা সংঘর্ষে ঘটে যাওয়া দুইটি হত্যা মামলার তদন্ত করছিলাম। এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট...বিস্তারিত

পাকিস্তানের প্রধানমন্ত্রী কি মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত হচ্ছেন?

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ কয়েকজনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করা হবে বলে জানিয়েছেন লাহোরের একটি বিশেষ আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানিতে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।  বুধবার পাকিস্তানের সংবাদপত্র ডনের খবরে বলা হয়েছে, আগামী ১৪ মে তাদের বিরুদ্ধে ১৬ বিলিয়ন রুপির মানি লন্ডারিং মামলা করা হবে। আদালতের লিখিত আদেশে বলা হয়েছে, ‘এটি স্পষ্ট করা হয়েছে...বিস্তারিত

‘ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে এখন কথা নয়, ব্যবস্থা নেওয়ার সময়’

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে জবাবদিহি ও ব্যবস্থাগ্রহণের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমেদ।  জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি। খবর আলজাজিরার। করিম আসাদ বলেন, এখন কথা বলার সময় নয়, এটি ব্যবস্থা নেওয়ার সময়। আন্তর্জাতিক আইন নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে পারে না। করিম আসাদ আরও...বিস্তারিত

বিএনপি নেতা মকবুল কারাগারে

পুলিশের মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের আদালত এ আদেশ দেন। এর আগে রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া, মারধর ও ভাঙচুরের...বিস্তারিত

‘সাংসদ’ শব্দ ব্যবহার বন্ধে দৈনিক প্রথম আলোকে লিগ্যাল নোটিশ

সংসদ সদস্যদের (এমপি) নামের আগে ‘সাংসদ’ শব্দ ব্যবহার নিষিদ্ধ এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে ব্যবস্থা না নিলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন...বিস্তারিত

টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ খুব সেয়ানা: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের মধ্যে বাংলাদেশ সবচেয়ে কম ঋণ নেয়া দেশ, টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ খুব সেয়ানা। লাভজনক প্রকল্প ছাড়া বাংলাদেশ ঋণ নেয় না। শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের যারা তুলনা করেন তারা দুষ্ট লোক। এসব দুষ্ট লোকই চীন থেকে নেয়া ঋণ নিয়ে তুলকালাম করছে, যাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি অখুশি হন। সন্ধ্যায়...বিস্তারিত

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এক সংক্ষিপ্ত সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের জন্য নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র পৌঁছে দিতে জয়শঙ্কর আসছেন বলে ঢাকা ও দিল্লির কর্মকর্তারা বলছেন। তবে আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের কারণেও সফরটি তাৎপর্যপূর্ণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ২৮ থেকে ৩০ এপ্রিল...বিস্তারিত

আল-আকসায় ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়েছে ওআইসি

জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর সপ্তাহব্যাপী ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। ইন্দোনেশিয়ার অনুরোধে ওআইসি গত ২৫ এপ্রিল ওই বিশেষ সভার আয়োজন করে। খবর আরব নিউজের। ওআইসির বিশেষ সভায় সভাপতিত্ব করে সৌদি আরব। সভায় ফিলিস্তিনিদের ওপর চালানো হামলার নিন্দা জানানোর পাশাপাশি দ্রুত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি...বিস্তারিত

কমলা হ্যারিস করোনায় আক্রান্ত

মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমলার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। খবর এপির। কমলার প্রেস সচিব কার্স্টেন অ্যালেন এক বিবৃতিতে বলেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট এখন কোয়ারেন্টিনে আছেন এবং নিজের বাসভবনের দপ্তর থেকেই দায়িত্ব পালন করে যাবেন। কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেও ভাইস প্রেসিডেন্টের শরীরে কোনও উপসর্গ নেই বলে তার...বিস্তারিত

বক্তা রফিকুলের আপিল শুনবেন আদালত

গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন চেয়ে বক্তা রফিকুল ইসলাম মাদানীর আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ গত সপ্তাহে এ আদেশ দেন। বুধবার আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মাদানীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা। গত ১০ জানুয়ারি গাজীপুরের গাছা ও রাজধানীর তেজগাঁও থানায়...বিস্তারিত

লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান সেলিম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চাঁদপুর জেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর যুগান্তরকে বলেন, সেলিম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই নিষেধাজ্ঞা জারি করেন। সেলিম খান সরকারের রাজস্ব আত্মসাৎ করে বিপুল...বিস্তারিত

তামিমের ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়ক নামার আগেই প্রাইম ব্যাংক শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছে। তবে তিন ম্যাচেই দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন বাঁহাতি এ ওপেনার। একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি রয়েছে তার। প্রথম ম্যাচে ৮, দ্বিতীয় ম্যাচে ৯০ রানে আউট হয়েছিলেন। গতকাল (২৬ এপ্রিল) বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্সের...বিস্তারিত

অং সান সু চির ৫ বছরের জেল

মিয়ানমারের ডি ফেক্টো নেত্রী অং সান সু চিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আসালত। দুর্নিতির অভিযোগ প্রমাণিত হলে বুধবার (২৭ এপ্রিল) এই রায় দেওয়া। মামলায় যুক্ত এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্যাংকোক পোস্ট। প্রতিবেদনে বলা হয়, জান্তা কর্তৃক মিয়ানমারের ক্ষমতা দখলের পর সু চির বিরুদ্ধে ১১টি দুর্নিতির মামলা করা হয়। সেসব মামলার প্রথমটির রায়...বিস্তারিত

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, মানতে হবে ১৪ নির্দেশনা

চলতি বছর এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি। এতে দেখা গেছে, আগামী ১৯ জুন সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের মাধ্যমিক পরীক্ষা।  শেষ হবে ৬ জুলাই। আর ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার ঢাকা শিক্ষাবোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ...বিস্তারিত

শেরেবাংলা ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী নেতা: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক, মানবতাবাদী নেতা। আজকের বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে আছে। সেই বিষবাষ্প থেকে আমরা বাংলাদেশকে এখনও উদ্ধার করতে পারিনি। বুধবার সকাল ৮টায় অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবাষিকী উপলক্ষ্যে সোহরাওয়ার্দী  উদ্যান এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে তার কবরে শ্রদ্ধা...বিস্তারিত

বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন আজ

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি আজ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। শাহবাজ শরিফের ফেডারেল সরকারে বিলাওয়ালের যোগ দেওয়া নিয়ে যে দোদুল্যমানতা ছিল সেটি কেটেছে লন্ডনে নওয়াজ শরিফের সঙ্গে তার বৈঠকে। মঙ্গলবার পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাশেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিলাওয়ালের শপথের বিষয়ে ঘোষণা দেওয়া হয়। এর আগে শাহবাজ শরিফের মন্ত্রিসভা শপথ নেওয়ার...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতেই থাকবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম ও খুনের সংস্কৃতি বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতেই থাকবে।  মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া মহল্লার পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, রোববার আমেরিকান প্রেসিডেন্ট খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা এত তাড়াতাড়ি...বিস্তারিত

জেরুজালেমে সহিংসতা নিয়ে যে কথা হলো বাইডেন-আবদুল্লাহর

জেরুজালেমের আল-আকসা মসজিদে সহিংসতা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। সোমবার এ দুই নেতা ইসরাইল ও ফিলিস্তিনে সহিংসতা কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলে জানায় হোয়াইট হাউস। খবর আল-আরাবিয়ার। হোয়াইট হাউসে এক বিবৃতিতে বলা হয়েছে— উত্তেজনা কমাতে সাম্প্রতিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং রমজানের শেষের সপ্তাহটি শান্তিপূর্ণভাবে কাটবে বলে প্রত্যাশা করেছেন...বিস্তারিত

তুরস্কে এরদোগানের সমালোচক ওসমান কাভালার যাবজ্জীবন

তুরস্কে এরদোগান সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ওসমান কাভালা নামে এক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার আদালত ওই রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনে অর্থায়ন এবং ২০১৬ সালে সামরিক অভ্যুত্থানে মদতের অভিযোগ আনা হয়েছে। খবর হুরিয়াতের। আদালত ওসমান কাভালার আরও ৭ সহযোগীকে ১৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন। কাভালাকে ২০১৩...বিস্তারিত