fbpx

চাঁদ দেখা যায়নি,মঙ্গলবার ঈদ

দেশের আকাশে  পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৩০ রমজান পূর্ণ করার পরদিন মঙ্গলবার (৩ মে) সারাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। রবিবার (১ মে) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র...বিস্তারিত

দেশবাসীকে রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে দেশবাসীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ এক বাণীতে সমাজের সচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পাওে, সেই জন্য মানবতার মুক্তির দিশারি হিসেবে ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য দিকে দিকে...বিস্তারিত

বিদেশী নেতাদের টার্গেট করছে রাশিয়ার ‘সাইবার যোদ্ধারা’

রাশিয়ার “সাইবার যোদ্ধারা” বিদেশী নেতাদের বিরুদ্ধে এক নতুন আগ্রাসন শুরু করেছে। সামাজিক মাধ্যমগুলোকে লক্ষ্য করে তারা ব্যাপক পরিসরে অপতথ্য অভিযান চালাচ্ছে। এর মাধ্যমে তারা ইউক্রেনে আক্রমণটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। ব্রিটেনের অর্থায়নে পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। অর্থের বিনিময়ে কাজ করা এসব কর্মীরা সেন্ট পিটার্সবার্গের এক কারখানা থেকে কার্যক্রম পরিচালনা করছে। তারা টেলিগ্রাম...বিস্তারিত

শেষ ঈদযাত্রায় স্বস্তি

ঈদুল ফিতর উপলক্ষ্যে তিন দিন ধরে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় থাকলেও আজ অনেকটাই চাপ কমেছে। সোমবার (২ মে) সকাল থেকেই ঘাটের পরিবেশ স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কিছুটা বাড়লেও কাউকে ফেরির জন্য অপেক্ষা করতে হয়নি। এতে স্বস্তি নিয়ে ঘাট পার হন যাত্রী ও যানবাহনের চালকরা। শিমুলিয়া ঘাটে দেখা গেছে, অর্ধশত ব্যক্তিগত...বিস্তারিত

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

শাওয়াল মাসের চাঁদ দেখতে রোববার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কোন দিন হবে তা জানা যাবে বৈঠকের পর। বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণী সভা করবে কমিটি। এতে সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক...বিস্তারিত

ঈদগাহে জায়নামাজ-ছাতা ছাড়া অন্যকিছু নয়, তল্লাশি প্রত্যেকের

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার মাঠে ঈদের নামাজ হচ্ছে। ঈদের জামাতগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করছে প্রশাসন।   এবার ঈদুল ফিতরের প্রধান জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে চারস্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জামাতে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার জন্য মুসল্লিদের অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। রোববার...বিস্তারিত

আল-আকসায় আক্রমণ হলে ইহুদি উপাসনালয়ে হামলা: হামাস

পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনী আরেকটি হামলা চালালে ইহুদিদের উপাসনালয়ে (সিনাগগ) হামলার হুশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি আন্দোলন হামাস। খবর আল আরাবিয়্যার। গাজা উপত্যকায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার এক বক্তৃতায় বলেছেন, কেউ এমন দৃশ্যের পুনরাবৃত্তি ঘটালে সারা বিশ্বের হাজার হাজার সিনাগগ ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হবে। ইসরাইলি পুলিশ গত দুই সপ্তাহ ধরে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি...বিস্তারিত

মেয়ের নাম জানালেন তাসকিন

সম্প্রতি মেয়ের বাবা হয়েছেন বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ২৯ এপ্রিল নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে মেয়ের বাবা হওয়ার খবরটি তাসকিন নিজেই জানিয়েছেন।  তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ও আপনারদের সবার দোয়ায় আমি সুন্দর কন্যা সন্তানের বাবা হলাম। শনিবার এক টেলিভিশন প্রোগ্রামে প্রথমবারের মতো মেয়ের নাম প্রকাশ করেন তাসকিন। মেয়ের নাম ফাতেমা...বিস্তারিত

গুম খুনের রাজনীতি আওয়ামী লীগ করে না : হানিফ

টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপণ্য কেনার সুযোগ রাখা হয়েছে। ৫০ লাখের বেশি মানুষ এ সুবিধা পাচ্ছেন। এর আওতা বাড়িয়ে আরো ১ কোটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ। রোববার (১ মে) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব...বিস্তারিত

যুদ্ধ নিয়ে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে যে কথা হলো জেলেনস্কির

দুই মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  ইউক্রেন সংঘাত সমাধানের আশায় আলোচনার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা। এ দুই প্রেসিডেন্টের ফোনালাপের পর এলিসি প্রাসাদের দেওয়া এক বিবৃতিতে একথা বলা হয়। খবর তাসের। বিবৃতিতে বলা হয়, ইমানুয়েল ম্যাক্রোঁ ও জেলেনস্কি ইউক্রেন সংঘাতের...বিস্তারিত

ইমরান খানসহ ১৫০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের

পাকিস্তানে কিছুদিন আগে ক্ষমতা হারানো ইমরান খানসহ দেশটির ১৫০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছে পাঞ্জাব পুলিশ। এই তালিকায় ইমরানের মন্ত্রিসভার সাবেক মন্ত্রীদের নামও রয়েছে।  সৌদি আরবের মসজিদে নববীতে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার প্রতিনিধি দলকে লক্ষ্য করে কটূক্তিমূলক স্লোগান দেওয়ায় এই এফআইআর দায়ের হয়েছে। ফয়সালাবাদে দায়ের করা ওই এজাহারে ইমরান খান ছাড়াও সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী, শেখ রশিদ,...বিস্তারিত

পাকিস্তানকে ৮ বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি সৌদি আরবের

পাকিস্তানকে আট বিলিয়ন ডলারের বড় ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। পাকিস্তানের রুগ্ন অর্থনীতির জন্য এই অর্থ খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। পাকিস্তানকে দেয়া সৌদি আর্থিক সহায়তার মধ্যে রয়েছে তেলে অর্থায়ন সুবিধা দ্বিগুণ করা, ডিজোপিট বা সুকুকের মাধ্যমে অর্থ প্রদান, বিদ্যমান ৪.২ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানো। অবশ্য, কারিগরি জটিলতার কারণে আর্থিক সহায়তার চুক্তি...বিস্তারিত

জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে যা বলল তুরস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন ইউক্রেন সংঘাত শেষের জন্য ‘আন্তরিক প্রচেষ্টা’র প্রতিশ্রুতি দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইস্তাম্বুল আলোচনা প্রক্রিয়া অব্যাহত রেখে এই যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উল্লেখ করে কালিন তুরস্কের আনাদোলু বার্তা সংস্থাকে বলেন, আমরা এখন থেকে যুদ্ধের অবসানের...বিস্তারিত

রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংসের দাবি ইউক্রেনের

ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংস করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া রুশ বাহিনীর দুইশ’ বিমান এবং আড়াই হাজার সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই ক্ষয়ক্ষতির পরও রাশিয়ান সেনাদের আরও আক্রমণ চালানোর মতো রণসরঞ্জাম রয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন,...বিস্তারিত

মোদির উপস্থিতিতে যা বললেন ভারতের প্রধান বিচারপতি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই সরকার, আইনসভা এবং বিচারব্যবস্থায় ক্ষমতার ‘লক্ষ্মণরেখা’ মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এ ভি রমণা। দেশটির বিচারবিভাগে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তিনি বলেন, বহু ক্ষেত্রেই আদালত রায় ঘোষণা করলেও তা কার্যকর করার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সরকার নিস্ক্রিয় ভূমিকা পালন করে। জনস্বার্থ মামলা যাতে ব্যক্তিস্বার্থ মামলায় পরিণত না হয়, সেদিকে...বিস্তারিত

বিচার বিভাগের ভূমিকা সংবিধানের অভিভাবকের: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের বিচার বিভাগের ভূমিকা সংবিধানের অভিভাবকের। আইনসভা নাগরিকদের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। আমি বিশ্বাস করি, সংবিধানের এই দুই ধারার মিলন এবং ভারসাম্যই দেশে একটি কার্যকর এবং সময়নিষ্ঠ বিচার ব্যবস্থার রোডম্যাপ তৈরি করবে। দিল্লির বিজ্ঞান ভবনে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের যৌথ সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারতের...বিস্তারিত

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, ভারতের কাছে সহযোগিতা চাওয়ায় যা বললেন ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের অবস্থা এতটাই দেউলিয়াপনা হয়েছে যে র‌্যাবের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা তোলার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চেয়েছে। কিন্তু এই গুম-খুন হত্যার নির্দেশদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ভারতের কাছে সহযোগিতা চাওয়ায় এই সরকারকে ধিক্কার জানাই।’  ‘এই সরকার সংবিধানকে পাশ কাটিয়ে ঠিক বাকশালের মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। গণতন্ত্রের...বিস্তারিত

অভিনেত্রী সুবাহকে তালাকের নোটিশ পাঠালেন সংগীতশিল্পী ইলিয়াস

মডেল-অভিনেত্রী শাহ হূমায়রা সুবাহকে তালাক দিয়েছেন সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন। গত ১৩ মার্চ সুবাহকে তালাকের নোটিশ পাঠান তিনি। খবরটি নিশ্চিত করেছেন ইলিয়াস নিজেই। তিনি জানান, তালাকের নোটিশ যথানিয়মে সুবাহর বরাবর পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটা কার্যকর হবে। গত বছরের ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। এর কয়েকদিন পর খবরটি প্রকাশ্যে আনেন তারা।...বিস্তারিত

আল- আকসা মসজিদে ইহুদী সেনাদের তাণ্ডব

অধিকৃত পূর্ব জেরুসালেম শহরের আল-আকসা মসজিদে ইহুদীবাদী ইসরাইলি সেনাদের তাণ্ডবে কমপক্ষে ৪২ ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার ফিলিস্তিন রেড ক্রিসেন্ট এমন তথ্য জানিয়েছে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ বলেছে, পবিত্র রমজান মাসের শেষ জুমার দিন আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাদের তাণ্ডবে কমপক্ষে ৪২ ফিলিস্তিনি আহত হয়েছেন। এসব আহত ফিলিস্তিনিদের অধিকাংশই শরীরের উপরিভাগে আঘাত পেয়েছেন। এছাড়া গুরুতরভাবে আহত ২২...বিস্তারিত

টেনিস তারকা বরিস বেকারের কারাদণ্ড

করফাঁকিসহ চারটি অভিযোগে জার্মান টেনিস তারকা বরিস বেকারকে আড়াই বছরের জন্য কারাদণ্ডাদেশ দিয়েছেন লন্ডনের একটি আদালত। শুক্রবার (৩০ এপ্রিল) বেকারের উদ্দেশ্যে বিচারক বলেন, আপনাকে সতর্ক করার পরও আপনি বিষয়টি আমলে নেননি। তাই আপনাকে আড়াই বছরের কারাদণ্ড পেতে হচ্ছে। ৫৪ বছর বয়সী এই জার্মান টেনিস তারকার বিরুদ্ধে আনা অভিযোগ হলো সাড়ে তিন লাখ পাউন্ড সাবেক স্ত্রীর...বিস্তারিত