fbpx

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা দূর করবে তুরস্ক: এরদোগান

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান উত্তেজনা দূর করতে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকপরবর্তী যৌথ সংবাদ সম্মেলন শেষে বৃহস্পতিবার এ কথা জানান এরদোগান।  খবর ইয়েনি শাফাকের। এর আগে দুই নেতা আঞ্চলিক ও দ্বিপক্ষীয় নানা ইস্যুতে প্রায় তিন ঘণ্টা আলাপ করেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কী নিয়ে আলোচনা...বিস্তারিত

বিচারপতি নাজমুল আহসানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফআরএম নাজমুল আহসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করেন...বিস্তারিত

‘পুষ্পা’র মতো রক্তচন্দন কাঠ পাচার করতে গিয়ে ধরা

করোনাকালেও ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’ জ্বরে কাঁপছে বক্স অফিসসহ সিনেপ্রেমীর।  ছবিটি মুক্তির পর থেকে এর কেন্দ্রীয় চরিত্র আল্লু অজুর্নের সংলাপ, নাচের স্টেপ অনুকরণে বিভোর চলচ্চিত্র তারকা, ক্রিকেটার, নেটিজেনদের অনেকে। তবে এবার বলতে গেলে পুষ্পার আসল অনুসরণটি করে বসলেন বেঙ্গালুরুর এক চন্দন কাঠ পাচারকারী। বৃহস্পতিবার ঠিক পুষ্পার আল্লু অর্জুনের আদলে একেবারে ফিলমি কায়দায় রক্তচন্দন কাঠ পাচার...বিস্তারিত

চিঠিতে খুশি নিপুণ, মানছেন না জায়েদ

সব জল্পনা-কল্পনার শেষে নতুন নেতৃত্ব পেয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে মাত্র ১৩ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের পদটি বাতিল হতে পারে। সমাজকল্যাণ মন্ত্রণালয়...বিস্তারিত

গণঅভ্যুত্থান ঘটিয়ে সরকারের পতন করতে হবে: আসম রব

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতীয় সরকারের অনিবার্যতার ওপর গুরুত্বারোপ করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন ও গণঅভ্যুত্থান সংঘটিত করে সরকার পতনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করতে হবে। এই জাতীয় সরকারই রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আ...বিস্তারিত

সু চির বিরুদ্ধে দুর্নীতির আরও একটি অভিযোগ

ক্ষমতাচ্যুত ও কারাবন্দি নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরও একটি দুর্নীতির অভিযোগ এনেছে মিয়ানমার জান্তা সরকার। এ নিয়ে এই নেতার বিরুদ্ধে ১১ অভিযোগ আনা হলো।  বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে সু চির বিরুদ্ধে নতুন করে আনা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে। খবর আলজাজিরা। আলজাজিরার বরাত দিয়ে মিয়ানমার সামরিক বাহিনীর জানিয়েছে, সু চি তার মায়ের নামে একটি...বিস্তারিত

পতাকা থেকে কালেমা তাইয়েবা বাদ দিচ্ছে সৌদি আরব

পতাকা থেকে কালেমা তাইয়েবা বাদ দিচ্ছে সৌদি আরব। সেখানে আরবি ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম। সৌদি আরবের শূরা কাউন্সিল পতাকা পরিবর্তনের পক্ষে সায় দিয়েছে। প্রায় ৫০ বছরের পুরোনো রাজকীয় ডিক্রির খসড়া সংশোধনের পক্ষে ভোট দেয় শূরার সব সদস্য। সেই সাথে বদলাচ্ছে দেশটির জাতীয় সংগীত। জাতীয় পতাকা, প্রতীক ও সংগীত সংস্কারের এই প্রস্তাব...বিস্তারিত

শপথ নেওয়ার আগেই মারা গেলেন বিচারপতি নাজমুল আহাসান

সুপ্রিমকোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফআরএম নাজমুল আহসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিমকোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেন, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন বিচারপতি এফআরএম নাজমুল আহসান। চিকিৎসার জন্য...বিস্তারিত

সিয়াম-পরীর ছবিতে জাফর ইকবালের গান

শিক্ষাবিদ, জনপ্রিয় সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল প্রথমবারের মতো গান লিখেছেন। গানটি তিনি লিখেছেন আবু রায়হান জুয়েল পরিচালিত সিয়াম ও পরীমনি অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর জন্য। চমকপ্রদ এ খবরটি পরিচালক আবু রায়হান জুয়েল চ্যানেল আই অনলাইনকে জানিয়ে বলেন, স্যার এই প্রথম গান লিখলেন। মুহম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের...বিস্তারিত

৬ ঘণ্টার মধ্যে রিয়াজের শ্বশুরের আত্মহত্যার ভিডিও সরানোর নির্দেশ

রাজধানীর ধানমণ্ডিতে ফেসবুক লাইভে এসে নিজের মাথায় নিজেই পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন মো. আবু মহসিন খান (৫০)।  চিত্রনায়ক রিয়াজের শ্বশুরের ফেসবুক লাইভের সেই আত্মহত্যার ভিডিও ৬ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএস মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। বুধবার রাত সোয়া ৯টার দিকে মহসিন...বিস্তারিত

‘দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, দুর্নীতি করে কেউ পার পাবে না। তিনি বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন-বিআরটিসির ভবন আধুনিকায়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, বিগত সরকারের সময় বাংলাদেশ...বিস্তারিত

আন্তর্জাতিক স্বীকৃতির দারপ্রান্তে তালেবান: মুত্তাকি

আফগানিস্তানের তালেবান সরকার শিগগিরই আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির। তিনি বলেছেন, আমরা আন্তর্জাতিক স্বীকৃতির দারপ্রান্তে, সেই লক্ষ্যে কাজ করছি। তবে শর্তের বিষয় তালেবান সরকার কোনো ছাড় দেবে না। বুধবার অসলোতে পশ্চিমা শক্তির সঙ্গে বৈঠক শেষে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মানবিক সংকট কমাতে ওয়াশিংটনকে আফগানিস্তানের...বিস্তারিত

জায়েদ খানের পদ বাতিল প্রসঙ্গে যা বললেন সোহান

নতুন নেতৃত্ব পেয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে মাত্র ১৩ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের পদটি বাতিল হতে পারে। সমাজকল্যাণ মন্ত্রণালয় হয়ে বুধবার (২...বিস্তারিত

ইউরোপে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পূর্ব ইউরোপে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। খবর বিবিসি ও এপি নিউজের।  পেন্টাগন জানায়, নর্থ ক্যারোলিনার ঘাঁটি থেকে জার্মানি ও পোল্যান্ডে পাঠানো হবে প্রায় দুই হাজার সেনা। আগে থেকে জার্মানিতে থাকা এক হাজার সেনাকে মোতায়েন করা হবে রোমানিয়ায়। পেন্টাগন...বিস্তারিত

বিশ্ববিদ্যালয়ে ফিরছে আফগান নারীরাও

আফগানিস্তানে পাবলিক বিশ্বব্যিালয়গুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে। বুধবার চালু হওয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোতে পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নিয়েছে মেয়ে শিক্ষার্থীরাও। যদিও মেয়ে শিক্ষার্থীদের বিষয়ে তাদের নতুন কোনো পরিকল্পনা ঘোষণা করেনি তালেবান প্রশাসন। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে নানগারহার বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোতে প্রবেশে ভিন্ন দরজা ব্যবহার করেছেন নারী শিক্ষার্থীরা। তালেবান শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পুরুষ শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা থাকার...বিস্তারিত

আর্জেন্টিনায় কোকেন সেবনে ২০ জনের মৃত্যু

আর্জেন্টিনায় কোকেন সেবনের পর অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭৪ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।  দেশটির বুয়েনস আয়ার্স প্রদেশের বেশ কয়েকটি শহরে এ ঘটনা ঘটেছে। তবে ধারণা করা হচ্ছে, তাদের গ্রহণ করা মাদকটিতে একটি বিষাক্ত উপাদান মিশ্রিত ছিল। বুধবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবর ডয়েচে ভেলে ও বেকার্সফিল্ডের। একজন সরকারি কর্মকর্তার বরাত...বিস্তারিত

উত্তেজনার মধ্যে আজ ইউক্রেন যাচ্ছেন এরদোগান

ইউক্রেন ও রশিয়ার মধ্যে মধ্যস্থতা করতে আজ ইউক্রেন সফর যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  বৃহস্পতিবার সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে— ইউক্রেন ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। ইউক্রেন ও রাশিয়ার দুই প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও এরদোগান বর্তমানে বিভিন্ন ফ্রন্টে চ্যালেঞ্জের মুখোমুখি। রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে সামরিক...বিস্তারিত

সরকার ভুল পথে পা বাড়িয়েছে: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, তাড়াহুড়ো করে ইসি গঠন আইন করে সরকার ভুল পথে পা বাড়িয়েছে। চাতুর্যপূর্ণ ইসি আইন বর্তমান সরকারের জন্য বুমেরাং হবে ।  বুধবার রাজধানীর পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ পিয়াসের...বিস্তারিত

সপরিবারে করোনায় আক্রান্ত মেয়র আতিক

দ্বিতীয় বারের মতো সপরিবারে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নমুনা পরীক্ষায় তাদের সংক্রমণ ধরা পড়েছে বলে উত্তর সিটির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান জানিয়েছেন। জানা গেছে, এই মুহূর্তে তিনিসহ পরিবারের সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে ডাক্তারের পরামর্শে প্রয়োজনে তিনি হাসপাতালে ভর্তি হবেন। এর আগে...বিস্তারিত

করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো

করোনায় আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেন তিনি। তিনি লিখেছেন,আমার কোরোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। আমি ভালো আছি এবং এই সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনেই দুরত্ব রক্ষা করে কাজ করব। পোস্টের শেষে তিনি সবাইকে ভ্যাকসিন নেয়ার জন্য অনুরোধ জানান। বিক্ষোভের মুখে বাড়ি ছেড়ে সপরিবারে আত্মগোপনে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন...বিস্তারিত