fbpx

‘ঘর পাওয়া মানুষের হাসি সব থেকে ভালো লাগে’

আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার পর যখন মানুষের মুখে হাসি ফোটে তখন সব থেকে বেশি ভালো লাগে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে ‘ঈদ উপহার’ হিসাবে প্রায় ৩৩ হাজার পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর তুলে দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমার সব থেকে ভালো লাগে যখন দেখি মানুষ ঘর পাওয়ার পর...বিস্তারিত

প্রতিদিন ১০ হাজার ডলার জরিমানা গুনতে হবে ট্রাম্পকে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদিন ১০ হাজার মার্কিন ডলার করে জরিমানা গুনতে হবে। কর ফাঁকির মামলায় তলব করা নথি জমা না দেওয়ায় নিউইয়র্কের একটি আদালত সোমবার ট্রাম্পকে এ অর্থদণ্ড দেন। খবর ডেইলি সাবাহর। নথি জমা দেওয়ার নির্ধারিত তারিখ ছিল গত ৩ মার্চ, পরে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ মার্চ পর্যন্ত আরেক দফা সময় বাড়ানো হয়।...বিস্তারিত

ইউক্রেনে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রিঙ্ক

অভিজ্ঞ কূটনীতিক ব্রিডগেট ব্রিঙ্ককে ইউক্রেনে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাইস সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর। বিগত প্রায় ৩ বছর ধরে ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূতের পদটি শূন্য ছিল। এমন সময় ব্রিডগেট ব্রিঙ্ককে ইউক্রেনে নিয়োগ দেওয়া হলো যখন রাশিয়া দেশটিতে ভয়ানক সামরিক হামলা চালাচ্ছে। রুশ আগ্রাসন...বিস্তারিত

‘দেশের বিচার ব্যবস্থা এখন অন্তরীণ’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  দুঃখ ও হতাশা নিয়ে বলেছেন, আজ আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই,সন্তানদেরও ভবিষ্যতের কোনো নিরাপত্তা নেই,  মানুষের শিক্ষা, চিকিৎসারও কোনো নিশ্চয়তা নেই। সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত  ইফতার মাহফিলে দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বর্গীদের মতো দেশের অর্থসম্পদ ও শান্তি...বিস্তারিত

শাহবাজের সৌদি সফর নিয়ে সমালোচনায় বিরোধীরা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  ‘বিশাল বহর’ নিয়ে সৌদি যাচ্ছেন। এ নিয়ে শাহবাজের সমালোচনা করছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই)।   ডনের খবরে বলা হয়, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিনদিনের এ সফরে শাহবাজ শরিফের সঙ্গে মন্ত্রিসভার সদস্য, শরীক দল ও পরিবারের সদস্য মিলিয়ে মোট...বিস্তারিত

শান্তিতে নোবেল মনোনয়ন পেলেন পাকিস্তানের সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রকল্পের প্রতিষ্ঠাতা

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানে সুদবিহীন ক্ষুদ্রঋণ কর্মসূচি আখুওয়াত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আমজাদ সাকিব। দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি এ মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, ২০২২ সালে বিশ্বজুড়ে ৩৪৩ প্রার্থীকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫১ জন ব্যক্তি এবং ৯২টি প্রতিষ্ঠান রয়েছে।...বিস্তারিত

জাফর ইকবাল হত্যাচেষ্টায় হামলাকারীর যাবজ্জীবন

লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার মামলায় হামলাকারীর যাবজ্জীবন এবং আরও একজনকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে চারজনকে। সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।  রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মমিনুর রহমান টিটু এ তথ্য জানিয়েছেন। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ফয়জুল হাসান। আর চার বছরের কারাদণ্ড...বিস্তারিত

নাহিদ হত্যায় ঢাকা কলেজের ৬ ছাত্র শনাক্ত

রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে ডেলিভারিম্যান নাহিদ মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যায় জড়িত অস্ত্রধারী ছয়জনের নাম-পরিচয় নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা।  ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন সোমবার জানিয়েছেন, তারা সবাই ঢাকা কলেজের। ঘটনার সময় কয়েকজন হেলমেট পরা ছিল। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এরমধ্যে নিহত নাহিদকে কুপিয়ে জখমকারী ইমনকে আটক করা হয়েছে।...বিস্তারিত

লেবাননে গোলাবর্ষণ করেছে ইসরাইল

ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের একটি এলাকায় ভারি কামানের গোলাবর্ষণ করেছে। সোমবার ভোরে দক্ষিণ লেবাননের মাজদাল এবং জিবকিন শহরের মধ্যবর্তী অঞ্চলে গোলাবর্ষণ করে ইসরাইল। খবর আলজাজিরার। এ সময় ইসরাইলি সেনারা ভারি কামানের ২৩টি গোলাবর্ষণ করে। তবে এসব হামলায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরাইলের দাবি, দক্ষিণ লেবাননের ওই এলাকা থেকে ইসরাইল অভিমুখে একটি রকেট নিক্ষেপ করার...বিস্তারিত

‘বাংলাদেশের জন্যই ভারতের পূর্ব সীমান্তে শান্তি বিরাজ করছে’

বাংলাদেশের মতো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী থাকায় ভারতের পূর্ব সীমান্তে শান্তি বিরাজ করছে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  শনিবার (২৩ এপ্রিল) একাত্তরের যুদ্ধে অংশ নেওয়া আসামভিত্তিক প্রবীণ সৈনিকদের এক সংবর্ধনা অনুষ্ঠানে  অংশ নিয়ে রাজনাথ সিং এ কথা বলেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে ভারত এ...বিস্তারিত

‘গোপনে’ শাহবাজ-পুতিনের চিঠি বিনিয়ম

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে গোপনীয়তার সঙ্গে  চিঠি বিনিময় করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নীরবে বিনিয়ম করা চিঠিতে তারা দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছেন বলে ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাদের মধ্যে...বিস্তারিত

রাশিয়ার বিরুদ্ধে যেভাবে জিততে পারে ইউক্রেন, জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যদি সঠিক অস্ত্র পায়, তবে রাশিয়ার বিরুদ্ধে জিতবে ইউক্রেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন। সোমবার কিয়েভ সফর থেকে ফেরার পর তিনি এ কথা বলেন। খবর বিবিসির। কিয়েভের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে অস্টিন বলেন, সেখানকার পরিস্থিতি দেখে মনে হয়েছে সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে। তিনি বলেন, ইউক্রেনে লড়াই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, তাই দেশটির দূরপাল্লার...বিস্তারিত

সেই মা-ছেলেকে আটকের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার অন্যতম আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্না এবং তার ছেলে ঈসা আব্দুল্লাহকে আটকের ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে এ বিষয়ে কথা বলেন তিনি। মা-ছেলেকে আটকের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাকে সন্ধ্যার পরে অনেকেই ফোন করেছিল। আমি...বিস্তারিত

কলাবাগান মাঠে থানা নির্মাণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা হবে কি না, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। থানার জন্য মেয়রকে বিকল্প জায়গা খোঁজার কথা বলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ডিসি জায়গাটি...বিস্তারিত

ইউক্রেনের চারটি অস্ত্র গুদাম উড়িয়ে দিয়েছে রাশিয়া

ইউক্রেনের খারকিভে শনিবার রাতভর হামলা চালিয়ে নয়টি সামরিক স্থাপনাসহ চারটি অস্ত্র গুদাম উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্র  মন্ত্রণালয়।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই গুদামগুলোতে আর্টিলারি অস্ত্র মজুত ছিল বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, রাশিয়ার মিসাইল হামলায় ওই এলাকার আরও চারটি অস্ত্র...বিস্তারিত

মকবুলের কাছে থেকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পাওয়া গেছে: পুলিশ

রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষকালে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেফতার বিএনপি নেতা মকবুল হোসেন সরদারের কাছ থেকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার থেকে রিমান্ডে রয়েছেন বিএনপির এ সাবেক নেতা। রিমান্ডের প্রথম দিনেই জিজ্ঞাসাবাদে গুরুত্ব তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন নিউমার্কেট জোনের পুলিশের অতিরিক্ত কমিশনার শাহেনশাহ। তিনি বলেন, ‘তার (মকবুল)...বিস্তারিত

যুদ্ধে ইউক্রেন জিতবে: ‘বিশ্বাস’ মার্কিন পররাষ্ট্র দফতরের

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনে জয়ী হবে বলে বিশ্বাস মার্কিন পররাষ্ট্র দফতরের। রবিবার (২৪ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি আশা করছেন আজ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন কিয়েভে আসবেন। তবে এনিয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউজ। তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস...বিস্তারিত

নিত্যপণ্যের দাম নিয়ে খেললে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

মহামারির মধ্যে ‘সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা’ দেখা দিলেও আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিত্য মজুতদারদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যারা মানুষের এ প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো রকমের খেলা খেলতে যাবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’ রোববার সকালে দেশের বিভিন্ন স্থানে ৪০টি নতুন ফায়ার স্টেশনের উদ্বোধনী...বিস্তারিত

ইরাকে ইরানের সঙ্গে আলোচনায় বসছে সৌদি

কয়েক মাস বন্ধ থাকার পর বাগদাদে আবারও আলোচনায় বসছে ইরান ও সৌদি আরব। ইরাক এ আলোচনায় মধ্যস্থতা করছে। ইরানের গণমাধ্যম নূরনিউজ শনিবার এ খবর প্রকাশ করেছে। ডেইলি সাবাহর। এর আগে মধ্যপ্রচ্যের গুরুত্বপূর্ণ দেশ দুটির মধ্যে আরও চার দফা আলোচনা হয়েছে। চতুর্থ দফা আলোচনা হয়েছে গত বছরের সেপ্টেম্বরে। পঞ্চম দফা আলোচনায় ইরাক এবং ওমানের প্রতিনিধিরাও উপস্থিত...বিস্তারিত

ছাত্রলীগ ও পুলিশের ইন্ধনে নিউমার্কেটের সংঘর্ষ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সম্প্রতি নিউমার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে- তা ছাত্রলীগ ও পুলিশের ইন্ধনে। এজন্য তারাই দায়ী। অথচ উল্টো তারা বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। শুক্রবার বিকালে রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত দোয়া ও ইফতার...বিস্তারিত