হোম জাতীয় সেতুর নাট-বল্টুর মেরামতের কাজ চলছে
সেতুর নাট-বল্টুর মেরামতের কাজ চলছে

সেতুর নাট-বল্টুর মেরামতের কাজ চলছে

0
0

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টুর মেরামতের কাজ চলছে। আজ সোমবার (২৭ জুন) সকাল থেকে এ মেরামতের কাজ শুরু হয়।

এর আগে, পদ্মা সেতুর এক প্রান্তে রেলিংয়ের নাট-বল্টু খুলছেন এমন ভিডিও এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। রবিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ও ভিডিওতে দেখা যায় এক যুবক সেতুর রেলিংয়ের নাট-বল্ট খুলছেন। তার বাড়ি পটুয়াখালীতে।

পরে রবিবার (২৬ জুন) বিকেলে বায়েজিদকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করে সিআইডি। পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও করা বায়েজিদ তালহার নামের সেই যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *