fbpx

পদ্মা সেতুতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার সামনের সড়কে বাসের ধাক্কায় মাইক্রোবাস উল্টে মাইক্রোবাসে থাকা এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। টোল প্লাজার জাজিরা অংশের প্রায় দেড়শ’ মিটার দূরে এক্সপ্রেসওয়েতে শনিবার (২ জুলাই) বিকেল পৌনে তিনটায় এ দুর্ঘটনা ঘটে। পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই আরোহীর নাম আব্দুল হক মোল্লা...বিস্তারিত

পাকিস্তানে মোবাইল-ইন্টারনেট যেকোনো সময় বন্ধ হতে পারে

চরম বিদ্যুৎ সংকটের মধ্যেই পাকিস্তানের ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ড (এনআইটিবি) হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো সময় দেশটির মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। এ সিদ্ধান্তের ফলে পাকিস্তানের জনসাধারণ বিপাকে পড়েছেন। এক টুইটে এনআইটিবি জানিয়েছে, দীর্ঘ সময় দেশে (পাকিস্তানে) বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। ফলে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে...বিস্তারিত

‘পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি প্রমাণ করতে পারলে ধন্যবাদ দেবে বিএনপি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা অতীতের মতো নির্বাচনের ফাঁদে পা দেব না। আমরা যে কথা বলেছি, এই সরকারের অধীনে নির্বাচন নয়, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন নয়, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নয়- এ সিদ্ধান্তে যদি শেষ দিন পর্যন্ত থাকতে পারি, তাহলে শেখ হাসিনা সরকার থাকতে পারবে না।’ ‘তার (প্রধানমন্ত্রী) নির্বাচন করার...বিস্তারিত

আরেকটি মাইলফলের সামনে দাঁড়িয়ে সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের নেতৃত্বে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এবার মিশন টি-টোয়েন্টি।  তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শনিবার থেকে মাঠে নামছে বাংলাদেশ। দলে দেশসেরা অলরাউন্ডার সাকিব থাকলেও নেতৃত্বের ভার পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে। আর এই সিরিজেই সাকিব আল হাসানের সামনে হাতছানি দিচ্ছে অনন্য এক রেকর্ড। আর মাত্র ৯২ রান করলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে...বিস্তারিত

রুশ বাহিনীর হাতে আরও দুই ব্রিটিশ নাগরিক আটক

ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভাড়াটে সেনা হিসেবে অংশ নেওয়ার অভিযোগে আরও দুই ব্রিটিশ নাগরিককে আটক করেছে রাশিয়া। শনিবার মস্কো সমর্থিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর তাস নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, দুই ব্রিটিশ সেনাকে ‘ভাড়াটে’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে। আটক হওয়া দুই ব্রিটিশ নাগরিকের নাম হলেন- ডিলান হিলি (২২), তিনি ক্যামব্রিজশায়ারের...বিস্তারিত

ই-কমার্স সেক্টরে বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ডিজিটাল বাংলাদেশে নিত্য-নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি হচ্ছে, নানা ধরনের স্টার্টআপ নতুন উদ্যোগ বাজারে আসছে। ই-কমার্স সেক্টরে বিশাল একটি ক্ষেত্র তৈরি হয়েছে বাংলাদেশে।  তিনি বলেন, বাংলাদেশের জনগণ ই-কমার্স থেকে কেনাকাটা করতে আগ্রহবোধ করছে, স্বচ্ছন্দ্যবোধ করছে। যদিও এটা বলতেই হয় যে, দু’একটি ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে, যেটা আমরা আশা করি না। সার্বিকভাবে ই-কমার্স...বিস্তারিত

পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় শুক্রবার (১ জুলাই) ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে ২৬ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। সেতু খুলে দেওয়ার পর এটাই টোল আদায়ের রেকর্ড। শনিবার (২ জুলাই) দুপুরে এ তথ্য জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন। তিনি বলেন, নিরবচ্ছিন্নভাবে...বিস্তারিত

২০ টাকার কম রিচার্জ করা যাবে না গ্রামীণফোনে

দেশের বৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন রিচার্জের সর্বনিম্ন সীমা বাড়িয়েছে। এখন থেকে অপারেটরটির গ্রাহকদের সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে হবে।  এর আগে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত। গ্রামীণফোন গ্রাহকদেরকে এসএমএস দিয়ে বিষয়টি জানিয়ে দিচ্ছে। এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান গণমাধ্যমকে বলেন, আমাদের বিভিন্ন প্রোডাক্টের সুবিধা সরলীকরণ করার অংশ হিসেবে ফ্লেক্সিলোডের...বিস্তারিত

আগামী ১০ জুলাই রোববার পবিত্র ঈদুল আজহা

বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গামাটি ও শেরপুরে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই শুক্রবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস গণনা। তারই পরিপ্রেক্ষিতে আগামী ১০ জুলাই রোববার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হয় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। এতে...বিস্তারিত

বানভাসিদের পাশে মৌসুমী ফাউন্ডেশন

এবার মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন নিয়ে কাজে নেমে পড়লেন চিত্রনায়ক ওমরসানী। জানা গেলো, সিলেট বিভাগে বন্যাদুর্গতের পাশে দাঁড়াচ্ছে ফাউন্ডেশনটি। সদস্যদের নিয়ে ফেসবুকে একটি ছবিও পোস্ট করা হয়েছে। যেখানে মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন লেখা টি-শার্ট পরা সানী। ফাউন্ডেশনটি জানায়, প্রিয়দর্শিনী মৌসুমীর অনুমতিক্রমে তারা বর্তমানে চলমান সিলেট বিভাগ এবং অন্যান্য জায়গার বন্যা পরিস্থিতি নিয়ে একটি তহবিল গঠন করেছে। এখান...বিস্তারিত

‘হলি আর্টিজানে হামলার পর ঘুরে না দাঁড়ালে পদ্মা সেতু হতো না’

হলি আর্টিজানে জঙ্গি হামলার পর বাংলাদেশ ঘুরে দাঁড়াতে না পারলে পদ্মা সেতু ও মেট্রো রেলের মতো প্রকল্পগুলো বাস্তবায়ন করা যেত না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। হলি আর্টিজানে হামলার সময় জিম্মিদের উদ্ধারে অভিযানে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে শুক্রবার শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা...বিস্তারিত

ইংল্যান্ডের নতুন অধিনায়ক জস বাটলার

ওয়েন মরগ্যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার দুদিনের মধ্যে সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক খুঁজে নিল ইংল্যান্ড। তার স্থলাভিষিক্ত হতে যিনি ছিলেন সম্ভাব্য তালিকায় সবার উপরে সেই জস বাটলারই হলেন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা বৃহস্পতিবার বাটলারকে সীমিত ওভারের দুই সংস্করণের ক্রিকেটের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড...বিস্তারিত

নুপুর শর্মাকে নিয়ে যা বললেন ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট শুক্রবার নুপুর শর্মার কড়া সমালোচনা করেছেন।  নুপুর শর্মা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র ছিলেন। মহানবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার কারণে তাকে বিজেপি থেকে বহিস্কার করা হয়। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে মন্তব্য করে সারা দেশে উত্তেজনা উসকে দেওয়ার জন্য নুপুর শর্মার ‘দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।’ এসব...বিস্তারিত

ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ইয়ার লাপিদ

চাপ সামলাতে না পেরে প্রধানমন্ত্রীত্ব ছেড়েছেন নাফতালি বেনেট। তার জায়গায় ইয়ার লাপিদ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। বেনেট প্রধানমন্ত্রী হওয়ার এক বছরের মাথায় দেশটির নতুন নেতা আত্মপ্রকাশ করলেন ইয়ার লাপিদ। খবর বিবিসির আগামী ১ নভেম্বর ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সে পর্যন্ত দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন লাপিদ। এর আগে, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ইসরাইলের পার্লামেন্ট...বিস্তারিত

হাজী সেলিম প্যারোলে মুক্ত

বড় ভাই হাজী কায়েসের জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। শুক্রবার (১ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাকে মুক্তি দেয়া হয়। দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে গত ২২ মে তাকে কারাগারে পাঠায় আদালত। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয়...বিস্তারিত

সেনা বাড়াতে যেসব পদক্ষেপ নিচ্ছে রাশিয়া

ইউক্রেন যুদ্ধ যত গড়াচ্ছে, রাশিয়াও সেনাবাহিনীতে সেনাসদস্যদের সংখ্যা বাড়াচ্ছে। যা নিয়ে দেশের ভেতর নানান অসন্তোষও শুরু হয়েছে। রাশিয়ার নাগরিকদের সেনাবাহিনীতে এক বছর বাধ্যতামূলকভাবে কাজ করতে হয়। ইউক্রেন যুদ্ধে এ ধরনের তরুণদের অল্প মেয়াদের চুক্তির ভিত্তিতে পাঠানো হচ্ছে। গোড়া থেকেই এমন ব্যক্তিদের যুদ্ধে পাঠানো হয়েছে। এর পাশাপাশি পেশাদার সেনা আছে। বিভিন্ন বেসরকারি সেনা সংস্থা অথবা নিরাপত্তা...বিস্তারিত

‘নির্ধারিত সময়ের আগেই পদ্মা সেতুর টাকা উঠে আসবে’

টার্গেটকৃত সময়ের অনেক আগেই পদ্মা সেতুর খরচের টাকা উঠে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আগামী ২৫ বছরের মধ্যে খরচের টাকা উঠে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক আগেই আমরা এই সেতুর টাকা তুলে ফেলতে পারবো। কারণ, এই সেতুর যোগাযোগটা আরও বিস্তৃত হবে। কাজেই ১৮ থেকে ২০ বছরের মধ্যে...বিস্তারিত

এরদোগানকে ধন্যবাদ জানালেন ম্যাক্রোঁ

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে আগের অবস্থান থেকে সরে আসায় তুরস্কের প্রশংসা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র্যোঁ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানান।  খবর আনাদোলুর। তিনি বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে। নিষিদ্ধঘোষিত কুর্দি সশস্ত্র সংগঠন পিকেকে সমর্থন করায় এতদিন ন্যাটোতে...বিস্তারিত

হলি আর্টিজানে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা

রাজধানীতে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার ছয় বছর আজ। হামলায় নিহতদের উদ্দেশে আজ সকাল সাড়ে ৭টায় শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের ওই ভবনের সামনে শ্রদ্ধা নিবেদন করেন তারা। প্রথমেই ফুলেল শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তার পর ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা, মার্কিন...বিস্তারিত

পদ্মা সেতুর নাট খোলার ঘটনায় আরেক যুবক গ্রেফতার

পদ্মা সেতুর নাট খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আপলোডের ঘটনায় আরেকজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৮ জুন) ভোরে নোয়াখালী থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। গ্রেফতার হওয়া যুবকের নাম মো. মেহেদী (২৫)। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের রব নগরকান্দী গ্রামে। জানা যায়, পদ্মা সেতু উদ্বোধনের পর...বিস্তারিত