fbpx

আল জাজিরার সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

আল জাজিরার খ্যাতিমান সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গত ১১ মে ফিলিস্তিনি বংশোদ্ভুত মার্কিন এই সাংবাদিককে অধিকৃত জেনিন শহরের শরণার্থী শিবিরে অভিযানের সংবাদ সংগ্রহের সময় মাথায় গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এ হত্যাকাণ্ড...বিস্তারিত

যখন টক শোতে কথা বলেন কেউ তো মুখ চেপে ধরেনি: প্রধানমন্ত্রী

বাংলাদেশে সবাই নিজের মত প্রকাশ করতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগে বাংলাদেশে একটিমাত্র টেলিভিশন স্টেশন ছিল, ১৯৯৬ সালে তার সরকারের সময়ই বেসরকারি খাতে টেলিভিশন, রেডিও ‘উন্মুক্ত করে’ দেওয়া হয়। সরকারপ্রধান বলেন, এখন সবাই কথা বলতে পারেন, টক শো করতে পারেন। অবশ্য এটা আমি জানি, অনেক কথা বলার পর বলবেন— আমাদের...বিস্তারিত

২৭৪০০ রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ২৭ হাজার ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। এ ছাড়া এ যুদ্ধে রাশিয়ার ২০০ যুদ্ধবিমান, ১ হাজার ২২০টি ট্যাংক, ১৬৪টি হেলিকপ্টার ও ৪১৫টি ড্রোন ধ্বংস করারও দাবি করেছে ইউক্রেন। খবর আনাদোলুর। ইউক্রেনের সেনাবাহিনী সোমবার এ দাবি করেছে। দেশটির সেনাপ্রধান গণমাধ্যমকে এ তথ্য জানান। গত কয়েক...বিস্তারিত

টিটিই শফিকুল নির্দোষ: তদন্ত কমিটি

রেলমন্ত্রীর তিন আত্মীয়কে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে জরিমানা করায় বরখাস্তের ঘটনার টিটিই শফিকুল ইসলামকে সম্পূর্ণ নির্দোষ বলা হয়েছে। তদন্ত কমিটির জমা দেওয়া প্রতিবেদনে এমনটিই বলছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে প্রতিবেদন জমা নেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম। তদন্ত কমিটি গঠনের পর পাঁচ কার্যদিবসে তথা ১২ মে এ রিপোর্ট জমা...বিস্তারিত

ঢাকায় বসে সমালোচনার আগে গ্রাম ঘুরে আসুন: প্রধানমন্ত্রী

যারা শহরে বসে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সমালোচনা করেন, তাদের গ্রামে গিয়ে সারাদেশের উন্নয়ন চিত্র দেখে আসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক দ্বিতীয় জাতীয় সম্মেলন’ এ যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। সমালোচকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, আমার অনুরোধ থাকবে, সারা দেশটা আপনারা একটু ঘুরে দেখবেন।...বিস্তারিত

দুই শিশুর বাবার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জাপানি মায়ের

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার বাবা বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করেছেন শিশু দুটির মা নাকানো এরিকো। সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে এ আবেদন করা হয়। আদালত আগামী ২৩ মে শুনানির জন্য দিন ধার্য করেছেন। আদালত আজ শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল...বিস্তারিত

আমিরাতের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ড. মোমেনের সাক্ষাৎ

সংযুক্ত আরব আমিরাতের নবনির্বাচিত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। রোববার আবুধাবিতে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ড. মোমেন।আমিরাতের প্রতি সংহতি জানাতে শনিবার দেশটিতে এক দিনের সংক্ষিপ্ত সফরে যান মন্ত্রী। সাক্ষাতে সদ্যপ্রয়াত আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও...বিস্তারিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আইসিইউতে

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকালে তাকে হাসপাতলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে জানান, রোববার ড. মঈন খান তার নিজ এলাকা নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদল ও যুবদলের কিছু সংখ্যক নেতাকর্মী...বিস্তারিত

ধর্ষণ মামলায় রাজস্থানের মন্ত্রীর ছেলেকে গ্রেফতারে পুলিশের অভিযান

ভারতের রাজস্থানের মন্ত্রী মহেশ জোশির ছেলেকে গ্রেফতারের জন্য রোববার সকালে জয়পুরে হানা দেয় দিল্লি পুলিশের একটি দল। পুলিশের ১৫ জনের ওই দল মন্ত্রীর দুটি বাসভবনে তল্লাশি চালায়। কিন্তু অভিযুক্তের কোনো হদিস পায়নি তারা। রোহিতের খোঁজে শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশের ওই দলটি। খবর এনডিটিভির। গত ৮ মে দিল্লিতে ২৩ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ...বিস্তারিত

রেদোয়ানের মুক্তির দাবিতে এলডিপির ৫ দিনের কর্মসূচি

কর্নেল (অব.) ড. অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের মুক্তির দাবিতে দলের পক্ষ থেকে ৫ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। রোববার এলডিপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও...বিস্তারিত

পুলিশের হাত কেটে নিল আসামিরা

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্যের বাম হাতের কব্জি পর্যন্ত কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে সন্ত্রাসীরা।  রোববার সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লালারখীল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার সকালে ওই এলাকার ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামি মৃত আলী হোসেনের ছেলে কবির আহমদকে...বিস্তারিত

আমাকে এখনও হত্যার ষড়যন্ত্র চলছে: ইমরান খান

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের ভেতর ও বাইরের একাধিক চক্র এখনও তাকে হত্যার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি এ সংক্রান্ত একটি ভিডিও রেকর্ড করার দাবি করেছেন, যেখানে তিনি সব হুমকিদাতা ও ষড়যন্ত্রকারীর নাম ও প্রমাণ তুলে ধরেছেন। খবর জিও নিউজের। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে শনিবার তেহরিক-ই-ইনসাফ পার্টি আয়োজিত এক বিশাল জনসমাবেশে দেওয়া...বিস্তারিত

লকডাউনের মধ্যেই উত্তর কোরিয়ায় ৩ দিনে আক্রান্ত ৮ লাখ

মাত্র তিন দিনের মধ্যে উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট লাখ ২০ হাজার ৬২০ জন। এদের মধ্যে তিন লাখ ২৪ হাজার ৫৫০ রোগী হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। খবর দ্য গার্ডিয়ানের। পরিস্থিতি সামাল দিতে গত বৃহস্পতিবারই দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে শীর্ষ নতা কিম জং উনের প্রশাসন। বৃহস্পতিবার কোভিডে প্রথম...বিস্তারিত

ছেলেদের ম্যাচে রেফারি হলেন নারী পুলিশ কর্মকর্তা

দেরিতে হলেও আরব বসন্তের ছোঁয়া লাগল এবার রেফারিংয়ে। আরব বিশ্বের প্রথম নারী রেফারি হিসাবে ছেলেদের কোনো জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন মরক্কোর বুশরা কারবৌবি।  ম্যাচে তার সহকারী ছিলেন আরেক নারী রেফারি ফাতিমা জারমৌমি। মরক্কোর জাতীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট থ্রোন কাপের ফাইনালে শনিবার মুখোমুখি হয়েছিল এএসফার ও মোঘরের তেতুয়ান। এই ম্যাচ পরিচালনা করেই ইতিহাস...বিস্তারিত

পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য আসেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে গ্রেফতার প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিষয়ে বাংলাদেশে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য (ডকুমেন্ট) আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি এ কথা জানান। ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম। পি কে হাওলাদারের গ্রেফতারের বিষয়ে জানতে চাওয়া হলে...বিস্তারিত

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্‌যাপন করবে। ‘জগতের সকল প্রাণী সুখী হোক’—এ অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ-এর এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করেন ভক্তরা। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের...বিস্তারিত

পশ্চিমবঙ্গে গ্রেফতার পিকে হালদার

বাংলাদেশের আর্থিক খাতের শীর্ষ জালিয়াত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতারের খবর পাওয়া গেছে।শনিবার ভারত সরকারের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। এর আগে শুক্রবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অন্তত সাত থেকে আটটি জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডির গোয়েন্দারা। ভারতে পিকে হালদারের সম্পদের খোঁজে অভিযানের সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনীর বিপুল...বিস্তারিত

দাফনের হিসাব দেখিয়ে সিদ্দিকের প্রশ্ন, ‘বেঁচে থাকার কী লাভ?’

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। জীবনের হিসাব-নিকাশ মেলাতে ব্যস্ত তিনি। ইদানীং দাফনের হিসাব দেখিয়ে এই অভিনেতা জানতে চান, ‘বেঁচে থাকার কী লাভ?’ গত মঙ্গলবার (১০ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দাফনের প্রয়োজনীয় উপকরণের তালিকা ও মূল্য প্রকাশ করেন সিদ্দিক। সেখানে কাফন, লোবান, আতর, গোলাপ জল, সুরমা, আগরবাতী, কাটি, টিস্যু গামছাসহ মোট ১১টি উপকরণ...বিস্তারিত

নোটের তুলনায় কার্ডে করোনা সংক্রমণ বেশি!

করোনা সংক্রমণ ঠেকাতে নগদ অর্থ লেনদেনকে অনেকটাই নিরুৎসাহিত করা হয়েছিল; কিন্তু এই সিদ্ধান্ত ছিল একেবারেই ভুল, জানালেন আমেরিকার বিশেষজ্ঞরা। সম্প্রতি আমেরিকার ব্রিঘম ইয়াং বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকাশিত হয়েছে প্লস ওয়ান নামের একটি জার্নালে। ওই গবেষণার গবেষকরা বলছেন, স্পর্শ এড়াতে নগদহীন কেনাকাটায় জোর দেওয়ার সিদ্ধান্ত ছিল একটি বড় ভুল। বরং করোনা সংক্রমণ রোধের ক্ষেত্রে নগদ অর্থ...বিস্তারিত

আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ

সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আজ শনিবার এ পদের জন্য তাকে নির্বাচিত করেন দেশটির ফেডারেল সুপ্রিম কাউন্সিল। খবর প্রকাশ করেছে বিবিসি, আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গতকাল শুক্রবার আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আলে নাহিয়ান মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স...বিস্তারিত