হোম জাতীয় হলি আর্টিজানে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা
হলি আর্টিজানে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা

হলি আর্টিজানে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা

0
0

রাজধানীতে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার ছয় বছর আজ। হামলায় নিহতদের উদ্দেশে আজ সকাল সাড়ে ৭টায় শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের ওই ভবনের সামনে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

প্রথমেই ফুলেল শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তার পর ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী শ্রদ্ধা নিবেদন করেন।

রাজধানীর গুলশানে ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিসান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। অস্ত্রের মুখে তারা দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। সেদিন জঙ্গিরা ২০ জন দেশি-বিদেশি নাগরিককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

নিহতদের মধ্যে নয় জন ইতালিয়, সাত জন জাপানি, তিন জন বাংলাদেশি এবং এক জন ভারতীয় ছিলেন। সে রাতে অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তাও

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *