fbpx

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একইসঙ্গে তেল-গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক অডিওবার্তায় তিনি এ কথা বলেন। নসরুল হামিদ বলেন, ‘আমরা বেশ কয়েক দিন ধরেই লক্ষ করছি, ৬-৭ মাস ধরে জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বগতি। যে তেল আমরা ৭০ থেকে ৭১ ডলারে...বিস্তারিত

নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২২৯তম সিন্ডিকেট সভায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যক্ষ লাঞ্ছনার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খুলনা সরকারি...বিস্তারিত

আমেরিকায় বসে অফিস করতে চান ওয়াসার এমডি

আমেরিকায় বসে ফের অফিস করতে দ্ইু মাসের ‘ভার্চুয়াল অফিসের’ অনুমতি চাচ্ছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান। আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় ঢাকা ওয়াসা বোর্ড সভার আলোচ্যসূচিতে এ বিষয়টি রাখা হয়েছে। অনুমোদন পেলে ঢাকা ওয়াসা এমডি ঈদের কিছুদিন পর থেকে ভার্চুয়াল অফিস করতে আমেরিকা যাবেন। এর আগে ২০২১ সালের ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই...বিস্তারিত

বিদ্যুতে সাফল্যের বয়ান দুঃসংবাদে পরিণত হয়েছে: আ স ম রব

শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ নিয়ে সরকারের সাফল্য ও আত্মতৃপ্তির বয়ান ইতোমধ্যেই দুঃসংবাদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।  তিনি বলেন, খোদ রাজধানীতে বিদ্যুতের লোডশেডিং অস্বাভাবিক মাত্রায় পৌঁছেছে। লোডশেডিংয়ের কারণে চিকিৎসা, শিক্ষা ও শিল্পকারখানাসহ সর্বক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে। রাজধানীর বাইরে গ্রামাঞ্চলে বিদ্যুতের জন্য হাহাকার চলছে। বিদ্যুতের অভাবে সেচযন্ত্র বন্ধ থাকায়...বিস্তারিত

রিমান্ড শেষে কারাগারে নাট খোলা বাইজীদ

পদ্মা সেতু রেলিংয়ের নাট-বল্ট খুলে টিকটক বানানো বায়েজিদ তালহাকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে শরীয়তপুরের আদালত। বুধবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সামসুল আলম তার জামিন আবেদন নাকচ করে এ নির্দেশ দেন। গত ২৬ জুন পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রেলিংয়ের নাট-বল্ট খোলার ৩৬ সেকেন্ডের একটি...বিস্তারিত

বেতন ও বোনাস বেসরকারি সকল বিভাগের কর্মীদের অধিকার: জি এম কাদের

পবিত্র ঈদুল আজহার আগে গণমাধ্যম, তৈরি পোশাক শিল্প এবং বেসরকারি সকল বিভাগের কর্মীদের বকেয়া বেতনসহ ঈদ বোনাস পরিশোধ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, বেতন ও বোনাস হচ্ছে কর্মজীবি মানুষের অধিকার। তাই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট হতে হবে।  ঈদের আনন্দ যেন সবার...বিস্তারিত

এবার জায়েদ খানের নামে গরুর নামকরণ

আগামী রোববার পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে দেশজুড়ে হাটবাজারে চলছে কুরবানির পশু বেচাকেনার ধুম। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে বড় আকারের গরুগুলোর বিভিন্ন নাম রাখা হয়। এবার ঈদে আলোচিত হচ্ছে ‘হিরো আলম’এবং ‘জায়েদ খান’ নামে গরুর নামকরণ। এ বিষয় এবার কথা বললেন ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় নায়ক ওমর সানী। মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট...বিস্তারিত

ইরানের অস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা

মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমানা দিয়ে যাওয়া অবৈধ অস্ত্রের চালান ও মাদকের ব্যাপারে যদি কেউ কোনো তথ্য দেয় তাহলে তাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী। নৌ বাহিনীর সেন্ট্রাল কমান্ড, যেটির সদর দপ্তর বাহরাইনে, এমন ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর সেন্ট্রাল কমান্ড সুয়েজ খাল ও হরমুজ প্রণালীতে তাদের অভিযান পরিচালনা করে। তারা জানিয়েছে, কেউ তথ্য দিতে...বিস্তারিত

হজের আনুষ্ঠানিকতা শুরু

বৈশ্বিক মহামারি করোনার পর আজ বুধবার থেকে বৃহত্তম পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবের পবিত্র মক্কায় কা’বা তওয়াফের মাধ্যমে হজ কার্যক্রম শুরু করেছেন। এবার করোনার বিধি নিষেধের কড়াকড়ি না থাকায় তাদের বেশীর ভাগই মাস্কবিহীন অবস্থায় হজ কার্যক্রমে যোগ দিয়েছেন। সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ১০ লাখ মুসলিম হজ পালনে মক্কায় সমবেত হয়েছেন। তাদের...বিস্তারিত

আলোকসজ্জা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে যেকোনো ধরনের আলোকসজ্জা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন। দেশবাসীকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র-ইউরোপের অর্থনৈতিক নিষেধাজ্ঞার বাস্তবতায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি...বিস্তারিত

আরাফার দিনে খুতবা পাঠ করবেন ড. মোহাম্মদ বিন আব্দুল কারিম আল ঈসা

বুধবার শুরু হচ্ছে এবারের হজের আনুষ্ঠানিকতা। আগামী শুক্রবার পালিত হবে পবিত্র হজ। এবারের পবিত্র হজে আরাফাতের ময়দানে খুতবা দেবেন শায়খ ড. মোহাম্মদ বিন আব্দুল কারিম আল ঈসা। মসজিদে নামিরাতে নামাজে তিনিই ইমামতি করবেন। ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আশ শায়খ। ২০১৬ সালে...বিস্তারিত

সেনা কর্মকর্তাদের সমালোচনা করলেন জেলেনস্কি

সেনাবাহিনিতে বাধ্যতামূলক নিয়োগ নিয়ে কড়া শর্তের জন্য সেনা-কর্তাদের তিরস্কার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানিয়ে দিলেন, তাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নয়। তার দৈনিক ভিডিও ভাষণে সেনা কর্মকর্তাদের সমালোচনা করেছেন জেলেনস্কি। সেনা কর্মকর্তারা নতুন নিয়ম চালু করেছেন, যে সব মানুষ সেনায় আসতে পারেন, তারা বিনা অনুমতিতে নিজেদের বাসস্থান ছেড়ে অন্যত্র যেতে পারবেন না। এরপরই সামাজিক...বিস্তারিত

বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাতের সময়সূচি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ বুধবার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররমে ঈদের দিন (১০ জুলাই) প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত ৮টা, তৃতীয় জামাত ৯টা, চতুর্থ জামাত ১০টা এবং পঞ্চম জামাত ১০টা ৪৫...বিস্তারিত

এলাকাভিত্তিক লোডশেডিং: প্রধানমন্ত্রী

সম্প্রতি দেশে বিদ্যুতের যে সংকট চলছে তা থেকে আপাতত মুক্তি মিলছে না বলে ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন উপায় একটাই, এলাকাভিত্তিক লোডশেডিং। এখন সে দিকে নজর দিতে হবে। মানুষ যাতে প্রস্তুত থাকে এজন্য আগেই লোডশেডিংয়ের কথা জানানো হবে। বুধবার (৬ জুলাই) সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ এবং...বিস্তারিত

এবার ঢাবিতে ভর্তির সুযোগ পেয়েছেন আবরারের ছোটভাই ফাইয়াজ

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছেন আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ। সোমবার দুপুরে ঢাবির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে আবরার ফাইয়াজ মেধাতালিকায় ৪৪তম স্থানে আছেন। বিষয়টি নিশ্চিত করে ফাইয়াজ বলেন, ঢাবিতে শুধু ‘ক’ ইউনিটে...বিস্তারিত

আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়:মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মনুষ্যত্বহীন সংস্কৃতি জোরদার করেছে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী। তাতে এটি নিশ্চিত করে বলা যায়- আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়।’ ফখরুল বলেন, ‘দেশকে বিএনপিশূন্য করতে বেপরোয়া অমানবিকতায় মেতে উঠেছে সরকার। জনকল্যাণ নয়, বরং দাম্ভিকতা ও মিথ্যার বেসাতি করে জনগণকে...বিস্তারিত

যুক্তরাষ্ট্র ইসরাইলকে বাঁচানোর চেষ্টা করছে

আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ যে গুলিতে নিহত হয়েছিলেন সেটি পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র। তবে পরীক্ষার পর তারা বলেছে, ইসরাইলের স্নাইপারের ছোঁড়া গুলিতেই তিনি নিহত হয়েছেন, সেই রকম নিশ্চিত কোনো সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারেননি। রিপোর্টে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের গুলি ‘খুব সম্ভবত শিরিন নিহত হওয়ার কারণ’। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলেছে, ব্যালাস্টিক বিশেষজ্ঞরা...বিস্তারিত

নায়িকা মৌসুমীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই

চিত্রনায়িকা মৌসুমী বলেছেন, তার নাম ও ছবি ব্যবহারে কিছু ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে নানা বার্তা দেওয়া হচ্ছে। আর সেসব বার্তাকে মৌসুমীর ভেবে কিছু গণমাধ্যম খবর তৈরি করছেন। মৌসুমীর দাবি, তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। বিষয়টি নিয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এ অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি পোস্টে মৌসুমী লিখেছেন, ‘আমার কোনো ফেসবুক আইডি নেই। আর সাংবাদিক ভাইয়েরা...বিস্তারিত

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত কাঁচা চামড়া প্রতি বর্গফুটের দাম ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা। মঙ্গলবার (৫ জুলাই) চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনাসংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, খাসির লবণযুক্ত কাঁচা...বিস্তারিত

শপথ নিলেন কুসিক মেয়র আরফানুল হক রিফাত

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত শপথ গ্রহণ করেছেন । সেই সঙ্গে কাউন্সিলররাও শপথ নিয়েছেন। মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি। এরপর কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত...বিস্তারিত