fbpx

নায়িকাকে জড়িয়ে ধরবেন না অনন্ত জলিল

হলিউড ছবিতে প্রায়শই নায়ক-নায়িকার রোমান্স, চুম্বন ও আলিঙ্গনের দৃশ্য দেখা যায়। সেই হলিউডের ছবিতেই সম্প্রতি কাজ করার ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হয়েছেন অভিনেতা অনন্ত জলিল। সেখানে কাজ করবেন তিনি। তার জন্য কিছু শর্ত আছে তার। এর মধ্যে একটি হলো ছবির শুটিংয়ে নায়িকাকে জড়িয়ে ধরতে পারবেন না। ঢাকাই সিনেমার এই পরিচালক আরও শর্ত দিয়েছেন, স্ত্রী বরষা ছাড়া...বিস্তারিত

জাপানের ক্ষমতাসীন দলের বিপুল জয়

জাপানের ক্ষমতাসীন দল এবং এর জোট শরিকেরা রোববার সংসদীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে। এ জয় সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার পর বেশ অর্থপূর্ণ। বার্তা সংস্থা এপির বরাতে এ খবর জানা গেছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং এর জুনিয়র কোয়ালিশন পার্টনার কোমেইটো কম শক্তিশালী উচ্চকক্ষের অর্ধেক আসনের জন্য সংখ্যাগরিষ্ঠ ২৪৮ আসনের নির্বাচনে তাদের সম্মিলিত আসন ১৪৬-এ উন্নীত...বিস্তারিত

ভক্তদের জন্য সুখবর দিলেন সাকিব আল হাসান

ভক্তদের ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ভক্তদের সঙ্গে দেখা করতে চান তিনি। সাকিবের সঙ্গে দেখা করতে এবং তার স্বাক্ষর করা উপহার নিতে চাইলে সেই পোস্টের কমেন্ট বক্সে একটি ভিডিও বার্তা দিতে হবে সমর্থকদের। যেখানে উল্লেখ করতে হবে, কেন সাকিব আল হাসানের ভক্ত...বিস্তারিত

সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। রবিবার (১০ জুলাই) সকাল থেকেই রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। নামাজ শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদুল আজহা বেশি...বিস্তারিত

আরাফাতের ময়দান লাব্বাইক ধ্বনিতে মুখর

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাকা’ অর্থাৎ হাজির, হে আল্লাহ! আমি হাজির, আপনার কোনও শরিক নেই, আপনার মহান দরবারে হাজির, নিশ্চয়ই সব প্রশংসা, নিয়ামত এবং সব রাজত্ব আপনারই; আপনার কোনও শরিক নেই- এ তালবিয়া পাঠ করতে করতে লাখ লাখ হাজি আজ শুক্রবার (৯ জিলহজ)...বিস্তারিত

প্রধানমন্ত্রী শিনজো আবে আর নেই

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আর নেই। আজ শুক্রবার (৮ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশটির দীর্ঘ সময় জুড়ে ক্ষমতায় থাকা এই প্রধানমন্ত্রী। সকালে দেশটির নারা শহরে নির্বাচনী প্রচারসভায় ভাষণ দেয়ার সময় তেতসুয়া ইয়ামাগমি নামে জনৈক ব্যক্তি পেছন দিক থেকে গুলি করেন। ঘটনাস্থল থেকে তাকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জাপানের...বিস্তারিত

চট্টগ্রামে ৫৭ জনের শরীরে সংক্রমণ শনাক্ত

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৫৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ৪৪ শতাংশ। এ সময় শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার (৮ জুলাই) চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর...বিস্তারিত

ঈদের নামাজে স্বাস্থ্যবিধি মানার আহ্বান

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঈদের নামাজে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোনও ধরনের আলোকসজ্জা করা যাবে না উল্লেখ করে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে ঈদগাহে ও মসজিদে আসতে হবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদ ও ঈদগাহের ওজুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার...বিস্তারিত

সংগীত পরিচালক আলম খান মারা গেছেন

মারা গেছেন বাংলা গানের কিংবদন্তী সুরকার ও সংগীত পরিচালক আলম খান। আজ শুক্রবার বেলা ১১টা ৩২ মিনিটে তার মৃত্যু হয়। গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আরমান খান। আলম খানের আরেক পরিচয় তিনি পপসম্রাট আজম খানের বড় ভাই। বাবার মৃত্যুর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও করেছেন আরমান খান। তিনি লিখেছেন, আব্বা চলে গেলেন না ফেরার...বিস্তারিত

শাহিন আফ্রিদি পুলিশের ডিএসপি হলেন

শাহিন শাহ আফ্রিদি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার। শুধু পাওয়ার প্লে বা নতুন বলের হিসাব কষলে হয়তো সবার সেরাই পাকিস্তানি বাঁহাতি এই পেসার। এবার নামের পাশে বাঁহাতি পেসার ছাড়াও আরেকটি উপাধি যোগ করতে পেরেছেন শহীদ আফ্রিদির মেয়ের জামাই। খাইবার পাখতুন পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) এখন। যদিও পদবিটা সম্মানসূচক। খাইবার পাখতুন অঞ্চলের পুলিশের শুভেচ্ছাদূত হিসেবে...বিস্তারিত

আজই পদত্যাগ করছেন বরিস জনসন

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে আজ তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন। তবে আগামী শরৎকাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম  এই তথ্য জানানো হয়েছে। জনসনের নেতৃত্বাধীন সরকার থেকে একের পর এক মন্ত্রী ও সরকার বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগের পর তিনি এই সিদ্ধান্ত নিলেন। মন্ত্রী ও পদস্থ...বিস্তারিত

সারাদেশে আলোকসজ্জা বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার

বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশে আলোকসজ্জা বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার।  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, লোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ এর আগে গত...বিস্তারিত

জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ দেশটির পশ্চিমাঞ্চলের নারা শহরে প্রচার কর্মসূচির সময় এই গুলির ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে। বক্তৃতা দেওয়ার সময় তিনি পড়ে যান। এ সময় সেখানে গুলির শব্দ শোনা যায়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ৬৭...বিস্তারিত

অভিনেত্রী শর্মিলী আহমেদ না ফেরার দেশে

না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ। শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টা নাগাদ অভেনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা তার ফেসবুক আইডিতে শর্মিলী আহমেদের মৃত্যুর খবর জানান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শর্মিলী আহমেদ। তিনি ‍ ক্যান্সার...বিস্তারিত

ভারত-পাকিস্তান মুখোমুখি

ক্রিকেট বিশ্বে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের দেখা মেলে না প্রায় এক দশক হয়ে গেছে। সমর্থকদের জন্য এই বছরের আগস্টে আসছে সুসংবাদ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে মুখোমুখি হতে যাচ্ছে বিরাট কোহলি ও বাবর আজমরা। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা। সম্প্রচারকারী সংস্থা থেকে শুরু করে বিজ্ঞাপনদাতাদের ব্যস্ততা বেড়ে যায়। এশিয়া কাপের এবারের আসরটি...বিস্তারিত

একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ৭ লাখ

বিশ্বজুড়ে চলমান মহামারিতে গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসময়ে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫২ হাজার ৭৬৮ জন, যা আগের দিনের তুলনায় প্রায় তিন লাখ বেশি। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬১ জনের। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া...বিস্তারিত

ব্রিটেনে বরিস হঠাও আন্দোলন,৪০ মন্ত্রীর পদত্যাগ

ব্রিটিশ রাজনীতিতে তুঙ্গে ডামাডোল। গত চব্বিশ ঘণ্টায় পদত্যাগ করলেন চল্লিশ জন মন্ত্রী। দলের অন্দরে বিদ্রোহের জেরে সরকার বাঁচাতে হিমশিম খাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ফলে প্রশ্ন উঠছে, এবার কি নির্বাচনের দিকে হাঁটছে ব্রিটেন? সম্প্রতি ক্রিস পিনচার ইস্যুতে দলের অন্দরেই বেনজির বিক্ষোভের মুখে পড়েছেন বরিস। পরিস্থিতি জটিল করে মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভূমিকায় প্রশ্ন তুলে ইস্তফা দেন ব্রিটেনের...বিস্তারিত

নায়িকা পরী মনির বিরুদ্ধে নাসিরের মামলা

হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরী মনির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ব্যবসায়ী ও বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল। মামলায় পরীমনির দুই সহযোগীকেও আসামি করা হয়েছে। তারা হলেন- ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ...বিস্তারিত

পাকিস্তানে প্রবল বর্ষণে ৭৭ জনের মৃত্যু

পাকিস্তানে গত তিন সপ্তাহের প্রবল বর্ষণের কারণে অন্তত ৭৭ জনের প্রাণহানি ঘটেছে, এর মধ্যে ৩৯ জনের মৃত্যু হয়েছে বেলুচিস্তান প্রদেশে। এত সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেছে পাকিস্তান।  বুধবার দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এ তথ্য জানিয়েছেন। খবর দ্য নিউজের। তিনি বলেন, প্রবল বর্ষণে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। তা ছাড়া ভারি বর্ষণ...বিস্তারিত

বিদ্যুৎ—সংকট নিরসনে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে

লোডশেডিংয়ের বিড়ম্বনায় সারা দেশ। তীব্র গরমে দিন ও রাতে কয়েকবার বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবন বিপন্ন। সারা দেশেই এই বিদ্যুৎ সংকট চলছে। কোথাও কোথাও দিন ও রাত মিলিয়ে ১১-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ খাতের চলমান সংকট উত্তরণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের উচ্চ পর্যায়ের একটি সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শুরু হওয়া বৈঠকে...বিস্তারিত