জাপানের ক্ষমতাসীন দলের বিপুল জয়
0
0
জাপানের ক্ষমতাসীন দল এবং এর জোট শরিকেরা রোববার সংসদীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে। এ জয় সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার পর বেশ অর্থপূর্ণ। বার্তা সংস্থা এপির বরাতে এ খবর জানা গেছে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং এর জুনিয়র কোয়ালিশন পার্টনার কোমেইটো কম শক্তিশালী উচ্চকক্ষের অর্ধেক আসনের জন্য সংখ্যাগরিষ্ঠ ২৪৮ আসনের নির্বাচনে তাদের সম্মিলিত আসন ১৪৬-এ উন্নীত করেছে।
এর ফলে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ২০২৫ সালের নির্ধারিত নির্বাচন পর্যন্ত বাধা ছাড়াই জাপানের ক্ষমতায় থাকতে পারবেন।
এ জয় কিশিদাকে দীর্ঘমেয়াদী নীতি, যেমন—জাতীয় নিরাপত্তার স্বাক্ষর। কিন্তু, এখনও অস্পষ্ট ‘নতুন পুঁজিবাদী’ অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধোত্তর শান্তিবাদী সংবিধান সংশোধনে তাঁর দলের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দেবে।
(0)