হোম জাতীয় সারাদেশে আলোকসজ্জা বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার
সারাদেশে আলোকসজ্জা বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার

সারাদেশে আলোকসজ্জা বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার

0
0

বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশে আলোকসজ্জা বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার।  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, লোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এর আগে গত মঙ্গলবার করোনাভাইরাস মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি, বিদ্যুতের ঘাটতি এবং ক্রমবর্ধমান খাদ্য সংকটের পরিস্থিতিতে বিদ্যুত ব্যবহারে সকলকে সচেতন হয়ে সঞ্চয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *