fbpx

নিষেধাজ্ঞা-ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় তাই দেখা হবে: কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর সন্ত্রাসী দল বিএনপি চায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে। কাজেই নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় তাই দেখা হবে। শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায়...বিস্তারিত

বিএনপি-জামায়াত যেভাবে জঙ্গি প্রতিষ্ঠা করেছিল, জানালেন জয়

বিএনপি-জামায়াতের রাষ্ট্রীয়ভাবে জঙ্গি প্রতিষ্ঠা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওসহ একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, ‌‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় থাকার সময় কীভাবে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে, তথ্যপ্রমাণসহ তার কিছু নমুনা দেখে আসি এই ভিডিওতে।...বিস্তারিত

ওয়াশিংটনকে দিল্লির বার্তা: শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার

বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকার দুর্বল হলে তা ভারত ও আমেরিকা কারও পক্ষেই সুখকর হবে না বলে মনে করে নয়াদিল্লি। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আমেরিকার বর্তমান ভূমিকায় ভারত যে খুশি নয়, ওয়াশিংটনকে পৌঁছে দেওয়া হয়েছে সেই বার্তাও। একাধিক স্তরের বৈঠকে বাইডেন প্রশাসনকে এ কথা জানিয়েছে নয়াদিল্লি। সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম...বিস্তারিত

আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে : তামিম

আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে : তামিম সংবাদ সম্মেলনে কথা বলছেন তানজিদ তামিম। ছবি : মীর ফরিদ ‘বড় তামিম’ নেই; তার জায়গায় এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন ‘ছোট তামিম’ খ্যাত তানজিদ হাসান তামিম। দেশ সেরা ওপেনার তামিম ইকবালের জায়গায় খেলা মানেই বিরাট চাপ। তামিম ইকবালের ইনজুরির কারণে আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও সুযোগ পেতে পারেন ছোট তামিম।...বিস্তারিত

মোশাররফ করিমের কাছ থেকে কর্মীদের সরাতে পারছিল না গার্মেন্টস কর্তৃপক্ষ

ঢাকার উত্তরখানের ময়নারটেক এলাকার একটি পোশাক কারখানা। সেখানে প্রবেশ করলেন অভিনেতা মোশাররফ করিম। হঠাৎ দেখায় সেখানকার কর্মীরা তাঁকে চিনতে না পারলেও খুব বেশি সময় লাগেনি প্রিয় অভিনেতাকে চিনতে। কিছুক্ষণ পরেই শত শত কর্মী মোশাররফ করিমকে দেখার জন্য পোশাক কারখানার বিভিন্ন ফ্লোর থেকে ভিড় করেন। ভক্তদের পছন্দের এই অভিনেতা অভিনয় করবেন শুনে সেই ভিড় আরও বাড়তে...বিস্তারিত

ড. ইউনূসের বিরুদ্ধ মামলা চলবে কি না, আদেশ রোববার

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার বিচার চলবে কি না, এ বিষয়ে রোববার (২০ আগস্ট) আদেশ দেবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) শ্রম আদালতে অভিযোগ গঠন প্রক্রিয়া বৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছেন সে বিষয়ে শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। এতে বলা হয়,...বিস্তারিত

নিজের কিডনি দিয়ে মেয়ের প্রাণ বাঁচল মা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে সন্তানের জন্য মায়ের দেয়া কিডনি থেকে শিশুর দেহে এই হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় সুপার স্পেশালাইজড হাসপাতালের ৬ষ্ঠ তলায় এই কিডনি দাতা ও গ্রহীতার ছাড়পত্র প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক...বিস্তারিত

আলাপন ‘আমি চাপে থাকি না, চাপে রাখি না’

আগস্টে নতুনভাবে ওটিটিতে আসছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এর মধ্যে ওয়েব সিরিজ ‘অগোচরা’ বিঞ্জে মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার, হইচইতে ‘সাড়ে ষোলো’ মুক্তি পাবে ১৭ আগস্ট। ট্রেলার মুক্তির পর থেকেই দুই সিরিজে ভিন্ন দুটি চরিত্রে প্রশংসা পাচ্ছেন মম। চরিত্রের পেছনের গল্প ও সাম্প্রতিক সময়ের নানা প্রসঙ্গে গত বৃহস্পতিবার তাঁর সঙ্গে কথা বলেছে বিনোদন ট্রেলার প্রকাশের পর...বিস্তারিত

ডেঙ্গুতে আক্রান্ত জেরিন খান

বাংলাদেশের মতো ভারতেও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। মুম্বাইয়েও এই আঁচ লেগেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অভিনেত্রী জেরিন খান মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেরিন খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হাতে স্যালাইনের নল লাগানো। এ ছবিতে নিজের মুখ দেখাননি এই অভিনেত্রী। তবে ক্যাপশনে তিনি লিখেছেন— জীবনের...বিস্তারিত

প্রেমিকার সঙ্গে থাইল্যান্ডে শ্রাবন্তীর ছেলে

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক ২১ বছরে পা রাখলেন। সোমবার ছিল এই তারকা পুত্রের জন্মদিন। এদিকে আগের দিনই ছিল মা শ্রাবন্তীর জন্মদিন। তবে মা-ছেলে মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দুজনের মধ্যে বয়সের ফারাক মাত্র ১৬ বছরের। এবারের জন্মদিন ধুমধাম করে পালন করেছেন ঝিনুক। তবে এ দেশে নয়, থাইল্যান্ডের পাতায়াতে রাজকীয়ভাবে সেলিব্রেশনে মেতেছিলেন তিনি।...বিস্তারিত

ভারতীয় হ্যাকারের দখলে দেশের সরকারি-বেসরকারি ২৫ ওয়েবসাইট!

ভারতীয় একদল হ্যাকারের সাইবার আক্রমণে দেশের ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসেরও তথ্য ফাঁসে হয়েছে বলে জানা গেছে। ১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয়। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি...বিস্তারিত

পুকুরের মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুর থেকে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আনন্দ পালের বাড়িতে ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আনন্দ পালের বাড়িতে অবস্থিত পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। এতে পুকুরে থাকা মাছ মরে...বিস্তারিত

কুলাউড়ার কালা পাহাড়ে আরো এক জঙ্গি আস্তানার সন্ধান

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আরো একটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আটক জঙ্গিদের সঙ্গে নিয়ে মঙ্গলবার (১৫ আগস্ট) পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই আস্তানার সন্ধান পায় সিটিটিসি। সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামানের নেতৃত্বে টানা ছয় ঘণ্টার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোয়াত, মৌলভীবাজার জেলা পুলিশ,...বিস্তারিত

ছেলের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন সাঈদী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পিরোজপুরে বড় ছেলের কবরের পাশেই দাফন করা হবে জানিয়েছে জেলা জামায়াত নেতা। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জেলা পুলিশ সুপারের বরাতে পিরোজপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. জহিরুল হক জানান, হুজুরের লাশ নিয়ে ইতোমধ্যেই লাশবাহী ফ্রিজিং গাড়ি পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে লাশ পৌঁছানোর...বিস্তারিত

ক্যারিয়ারের সেরা ছবির অপেক্ষায় আরিফিন শুভ

জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার পর নিজের শিল্পী জীবনের এক তৃপ্তির কথা বলেন অভিনেতা আরিফিন শুভ। তিনি বলেন, ‘আর যদি কোনও চরিত্রে অভিনয় করা না হয় কিংবা পৃথিবী থেকে বিদায় নিতে হয়, তাতে কোনও আফসোস বা আক্ষেপ থাকবে না’। এর আগে গণমাধ্যমকে আরিফিন শুভ...বিস্তারিত

কিছু স্মৃতিকথা

১৩ আগস্ট আমাদের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে দেরি না করে সকালবেলা কিছু মুখে দিয়েই ঢাকা কলেজের দিকে রওনা দিই। কলেজের মাইনরিটি হোস্টেলে আমাদের সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এক বছরের সিনিয়র বড় ভাই নিখিল সরকার থাকেন, তার রুমে হাজির হই। তিনি আমাকে দেখে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেন রেজাল্ট কী? উত্তরে বললাম, বাণিজ্য শাখা থেকে...বিস্তারিত

বনানীতে ১৫ আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। শহীদদের জন্য ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হবে। এর আগে, সকাল ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।...বিস্তারিত

হারানো বাইক ফিরে পাওয়ায় টিকে গেল শ্যালক-দুলাভাই সম্পর্ক!

বিয়ের পর নতুন একটি পালসার মোটরসাইকেল উপহার পেয়েছিলেন নতুন জামাই সাখাওয়াত হোসেন। কিন্তু বিধি বাম। তার শ্যালক সাগর মোটরসাইকেলটি নিয়ে ঘুরতে বের হন। বাইকটি বাড়ির সামনে রেখে তিনি একটু দূরে যান কাজে। একটু পরে এসে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই। এ নিয়ে দুলাভাই-শ্যালকের মাঝে বাধে দ্বন্দ্ব। এ বিষয়ে সাখাওয়াত নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর...বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুই মার্কিন কংগ্রেসম্যান

ঢাকায় সফররত দুই মার্কিন কংগ্রেসম্যান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির এড কেইস ও রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন। সোমবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারা। জানা গেছে, বিমানবন্দর থেকে নেমে দুই কংগ্রেসম‍্যান কক্সবাজার শহরে অবস্থিত ইন্টার সেকশন কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থাসমূহের কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব‍্যাপী বৈঠক করেন। এরপর তারা উখিয়া উপজেলার...বিস্তারিত

তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ: এগিয়ে এলো শুনানি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার আবেদনের শুনানি কার্যতালিতায় এগিয়ে এনেছেন আপিল বিভাগ। সোমবার (১৪ আগস্ট) বিষয়টির শুনানি জন্য কার্যতালিকায় ১২০০ এরপর ছিল। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগে দ্রুত শুনানির আবেদন করেন আইনজীবী মহসিন রশীদ। আদালতে...বিস্তারিত