fbpx

নির্বাচন প্রসঙ্গে ইসি রাশেদা প্রয়োজনে প্রশাসনে রদবদল আনা হবে

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, প্রয়োজন হলে নির্বাচনকালীন প্রশাসনেও রদবদল আনা হবে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পথে হাটছে কমিশন। বুধবার (২৩ আগস্ট) মুন্সীগঞ্জে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। এ সময় তিনি জেলা নির্বাচন অফিসে ভোটার আইডি কার্ডের সংশোধনীতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন...বিস্তারিত

জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ৯৬ জনের বিচার শুরু

নাশকতার অভিযোগে করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে ২০১২ সালে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা এই মামলায় তাদের বিচার শুরু হলো। বুধবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন...বিস্তারিত

দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে দেশটির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ২২ থেকে ২৪ আগস্ট ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল...বিস্তারিত

বাবার লাশ নেওয়ার পথে কাঁদতে কাঁদতে অজ্ঞান ছেলে, হাসপাতালে মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে হৃদরোগে আরিফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা নুরুল ইসলাম ও মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হৃদরোগ ইন্সটিটিউট চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছেলে আরিফ। আরিফুল ইসলাম কাউখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।এলাকাবাসী জানান, সম্প্রতি...বিস্তারিত

যৌন নির্যাতন থেকে রক্ষা পেতে কক্সবাজারে আওয়ামী লীগ নেতাকে হত্যা: পুলিশ

যৌন নির্যাতন থেকে রক্ষা পেতে কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিনকে হোটেল কক্ষে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে সন্দেহজনক আটক হওয়া আশরাফুল ইসলাম (১৮)। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন কক্সবাজার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। এর আগে সোমবার (২০ আগস্ট) রাতে টেকনাফের হোয়াইক্যং থেকে তাকে...বিস্তারিত

সাঈদীকে নিয়ে প্রবাসী ছেলের লেখালিখি, খুলনায় গ্রেফতার মা

মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর তাকে নিয়ে লেখালিখির জেরে প্রবাসী ছেলেকে না পেয়ে তার মাকে গ্রেফতারের অভিযোগ উঠেছে। রবিবার (২০ আগস্ট) খুলনার খালিশপুর থানায় ঘটনাটি ঘটে। গ্রেফতার হয়েছেন আনিছা সিদ্দিকা (৬০) সহ আরও দুজন। তারা হলেন বাড়ির ভাড়াটিয়া মোঃ রকিবুল ইসলাম(২৪) ও মোঃ তামিম ইকবাল(১৯)। গ্রেফতারকৃত আনিছা...বিস্তারিত

সাহস থাকলে বাংলাদেশে আসে না কেন: প্রধানমন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে বসে বড় বড় কথা বলছে। সাহস থাকলে বাংলাদেশে আসে না কেন? হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। সাহস থাকলে দেশে আসুক। দেশের মানুষ তাদের ছাড়বে না। ভয়াল একুশ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর...বিস্তারিত

গাইবান্ধায় শিশুর ছুরিকাঘাতে শিশু নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুর ছুরিকাঘাতে আরেক শিশু নিহত হয়েছে। সোমবার সকালে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, শনিবার সকালে উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। আর অভিযুক্ত শিশু স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল...বিস্তারিত

নেইমারের চাওয়া: ২৫ কক্ষের বাড়ি, ৮টি গাড়ি, ব্যক্তিগত বিমান….

আল হিলাল থেকে নানা ধরনের সুবিধা আদায় করে নিয়েছেন নেইমার আল হিলাল থেকে নানা ধরনের সুবিধা আদায় করে নিয়েছেন নেইমারইনস্টাগ্রাম আল হিলালে নেইমার বেতন পাবেন বছরে ১০ কোটি ইউরো। আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো আর আল ইত্তিহাদে করিম বেনজেমা যা পাবেন, তার চেয়ে কম। কিন্তু আল হিলাল থেকে নানা ধরনের সুবিধা আদায় করে নিয়েছেন নেইমার। এই...বিস্তারিত

সাহেদের তিন বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন (জাহাঙ্গীর) এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার (১০ আগস্ট)...বিস্তারিত

২১ আগস্ট নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ৫৮ মিনিটে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি...বিস্তারিত

‘দুই সম্পাদকের কারাদণ্ড মেনে নেওয়ার মতো নয়’

দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমানের কারাদণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। শনিবার (১৯ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী যৌথ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, সকল প্রতিবাদী কণ্ঠ নির্মূল করার সরকারি নীলনকশা...বিস্তারিত

ডেঙ্গু রোগী এক লাখ ছুঁইছুঁই

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ১৩৪ জন। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৯ হাজার ৯৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত এক দিনে মারা গেছেন ১০ জন। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৪৭৬ জনে পৌঁছালো।রবিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন...বিস্তারিত

ভারত যেটা করেছে নিশ্চয় সেটা এই অঞ্চলের উপকারে আসবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও শেখ হাসিনার বিষয়ে ওয়াশিংটনকে অনুরোধ করেছে দিল্লি– ভারতের সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। কিন্তু এ বিষয়ে সরাসরি মন্তব্য করেননি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকা সফর উপলক্ষে রবিবার ( ২০ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভারত সরকার অত্যন্ত পরিপক্ব সরকার। তারা একটি শক্তিশালী গণতান্ত্রিক...বিস্তারিত

ইংল্যান্ডকে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন নারী ফুটবল দল। প্রথমবারের মতো বিশ্বকাপ নিজদের করে নিলো স্পেন। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। একের পর এক আক্রমণ চালিয়েও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি তারা। রোববার (২০ আগস্ট) সিডনিতে অল ইউরোপ ফাইনালে মাঠে নামে স্পেন ও ইংল্যান্ড। ম্যাচের ২৯ মিনিতে লিড নেয়...বিস্তারিত

দর্জির সঙ্গে স্ত্রীর পরকীয়া, প্রেমিকের হাতে প্রবাসী স্বামী খুন

শরীয়তপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিকের ধারালো কাঁচির (কেচি) আঘাতে আলাউদ্দিন ব্যাপারী (৩৪) নামে এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। আলাউদ্দিন ব্যাপারী ওই এলাকার মকবুল হক ব্যাপারীর ছেলে। অভিযুক্ত আব্দুল্লাহ মৃধা একই এলাকার ওবায়দুল্লাহ মৃধার ছেলে। রোববার (২০ আগস্ট) সকালে সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে ভেদরগঞ্জ...বিস্তারিত

ছাত্রদল নেতাদের মুক্তি দিতে বিএনপির ৪ ঘণ্টার আল্টিমেটাম

শুক্রবারের গণমিছিলের পর ছাত্রদলের গ্রেফতার ছয় কর্মীকে মুক্তি দিতে সরকারকে ৪ থেকে ৬ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ আগস্ট) নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে তিনি এ আল্টিমেটাম দেন। মির্জা ফখরুল বলেন, ‘গতকালের গণমিছিল পরবর্তী ছাত্রদলের ৬...বিস্তারিত

বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে পূর্ণ সমর্থন আছে ভারতের: প্রণয় ভার্মা

বাংলাদেশের উন্নয়নে ভারত পাশে থাকতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে পূর্ণ সমর্থন আছে ভারতের। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে দুই দেশ এক হয়ে কাজ করার অঙ্গীকারের...বিস্তারিত

আওয়ামী লীগ নেতার হাতে নারী এমপি লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি

জামালপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তদন্ত...বিস্তারিত

শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন মার্কিন কংগ্রেসম্যান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরের বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো। বাংলাদেশের অভাবনীয় উন্নতি বাকি বিশ্বের জন্য উদাহরণ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ গত দেড় দশকে যে সাফল্য দেখিয়েছে তা অর্জনের জন্য অন্যান্য দেশের চেষ্টা করা উচিত বলে মন্তব্য...বিস্তারিত