fbpx

ভেগে যাচ্ছেন জাহাঙ্গীর ! কিন্তু কেন ?

আয়তনে দেশের বৃহত্তম রাজধানী লাগোয়া গাজীপুর সিটি করপোরেশনে বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণ হবে। দেশের অন্যতম বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি এই নির্বাচন বর্জন করলেও নির্বাচনের আনুষ্ঠানিকতায় কোনো কমতি রাখেনি নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের আলোচিত-সমালোচিত দল থেকে আজীবন বহিষ্কৃত নেতা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বাড়িয়েছেন নির্বাচনের উত্তেজনার পারদ। নিজে নির্বাচনে অংশ নিতে...বিস্তারিত

সুষ্ঠু ভোট হলে ফল যাই হোক মেনে নেবো: জায়েদা খাতুন

ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে ভোট দেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুন। ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে ভোট দিলেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক তা মেনে নেবেন। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক...বিস্তারিত

আওয়ামী লীগ আধুনিক দল নয়, সন্ত্রাসীর আখড়া: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কোনো আধুনিক রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসীদের আখড়া। এরা সবসময় রক্ত-তৃষ্ণায় কাতর থাকে। এ দলটি দেশকে হত্যা, দখল, রক্তারক্তি ও খুনোখুনিতে ভরিয়ে দিতে চাচ্ছে। মঙ্গলবার (২৩ মে) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। শনিবার (২০ মে) দলের কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে রাজবাড়ী জেলা বিএনপির সমাবেশে অংশ নেওয়ার...বিস্তারিত

রাজশাহীতে অনুমতি মেলেনি বিএনপির পদযাত্রার, কঠোর অবস্থানে পুলিশ

রাজশাহীতে বিএনপির পদযাত্রার অনুমতি দেয়নি পুলিশ। সিটি নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মঙ্গলবার (২৩ মে) সকাল থেকেই বিএনপি কার্যালয়সহ মধ্য নগরীজুড়ে কঠোর নিরাপত্তাবলয় পড়ে তোলা হয়েছে। বিভিন্ন সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। তবে বিএনপি বলছে, সিটি নির্বাচন নয়; জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের...বিস্তারিত

স্কুলছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল

রাজধানীর মিরপুরে সিয়াম (১৪) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। নৃশংস এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ছড়িয়ে পড়েছে। রোববার (২১ মে) রাত সাড়ে আটটার দিকে মিরপুরের দারুসসালামের লালকুঠির বসুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম লালকুঠি বসুপাড়া এলাকার মো. আমিনের ছেলে। সে স্থানীয় লালকুঠি এলাকার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম...বিস্তারিত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের নামে মামলা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে (৬৬) আসামি করে মামলা হয়েছে। সোমবার (২২ মে) দুপুর ১২টার দিকে আবুল কালাম আজাদ নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা মামলাটি করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল ইসলাম জানান, আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। মামলায় শুধুমাত্র একজনকে...বিস্তারিত

মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না জানি না: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র বলে কয়ে কিছু করে না, তাই মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না সেই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (২২ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কাতার সফর বিষয়ে সংবাদ সম্মেলনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একটি দৈনিক পত্রিকার এক প্রতিবেদনে যে তথ্য দিয়েছে...বিস্তারিত

অটোচালককে পিটিয়ে মেরে ফেললেন মেম্বারের ছেলে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যের ছেলের মারধরে সোহেল মিয়া (১৯) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। গতকাল রবিবার (২১ মে) দুপুরে উপজেলার সরিষা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোহেল (অটোরিকশাচালক) সরিষা ইউনিয়নের গুইল্লাকান্দা গ্রামের আবু সাঈদের ছেলে। এছাড়া অভিযুক্ত ময়নাল মিয়া সরিষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হাসেমের ছেলে। ঈশ্বরগঞ্জ থানার...বিস্তারিত

দুদিনের সফরে সোমবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

দুইদিনের রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেল ৩টায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। রোববার (২১ মে) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন। আগামী ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরাম অনুষ্ঠিত হবে। কাতারের আমির শেখ তামিম...বিস্তারিত

সরকার-জনগণ মুখোমুখি: ফখরুল

সরকার দেশের জনগণকে তাদের মুখোমুখি দাঁড় করিয়ে রেখেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছি। এখন সিদ্ধান্ত হবে বাংলাদেশ কি গণতান্ত্রিক হবে নাকি পরনির্ভরশীল ও ফ্যাসিস্ট রাষ্ট্র হবে? একদিকে একটি শাসকগোষ্ঠী ও অন্যদিকে জনগণ। দেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়ে আছে সরকার। তারা অন্যায়ভাব র্যাব, পুলিশ ও দলীয় গুন্ডা দিয়ে জনগণের...বিস্তারিত

বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব ধ্বংস করছে’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে মাঠ গরমের চেষ্টা করছে, কিন্তু পারছে না। পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে যেভাবে জাতীয় নির্বাচন হয় বাংলাদেশেও ঠিক সেভাবে হবে। এর বাইরে নির্বাচন করার কোনো সুযোগ নেই। বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব ধ্বংস করছে। আগামী নির্বাচনে বিএনপি অংশ...বিস্তারিত

পাকিস্তান বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করে তাদের পেছনে ফেলে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। আমরা সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছি। শনিবার (২০ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায়...বিস্তারিত

সরকারের সময় কখন শেষ হবে, জনগণই তা ঠিক করবে: কাদের

বর্তমান সরকারের সময় কখন শেষ হবে, তা দেশের জনগণ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২০ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী ওলামা লীগের প্রথম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এ কথা বলেন। বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির সরকার পতনের ঝড়...বিস্তারিত

বিএনপির কর্মসূচির ধরন পরিবর্তন হতে পারে যেকোনো সময়

ঈদুল ফিতরের পর বিএনপিতে বিভাগীয় লংমার্চ কর্মসূচির আলোচনা থাকলেও সেখান থেকে সরে এসেছে দলটি। আগামী ঈদুল আজহার আগ পর্যন্ত নেতাকর্মীদের চাঙ্গা রাখতে আগের মতো সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যদিও দলটির নেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, সরকার পতনের এক দফার চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার শেষ মুহূর্তে এসে ধারাবাহিকতা বজায় রেখে সিদ্ধান্ত নিয়েছেন তারা। সাম্প্রতিক কর্মসূচি গতানুগতিক...বিস্তারিত

সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল

৩১ মে থেকে প্রতিদিন ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল অফিসগামীসহ যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। এখন মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে এ রেল বন্ধ থাকবে শুক্রবার। বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান...বিস্তারিত

কমিউনিটি ক্লিনিক বিশ্বে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীর সন্তোষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উদ্ভাবিত কমিউনিটি ক্লিনিক বিশ্বজুড়ে স্বীকৃতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা সারাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।’ বৃহস্পতিবার (১৮ মে) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক হয়। শেখ হাসিনা বলেন, ‘আমি নিজেও জানতাম না...বিস্তারিত

কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না: কাদের

কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা কোনো স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৮ মে) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। কাদের বলেন, বিএনপির আমলে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত বাংলাদেশে আজ শেখ হাসিনার নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিএনপির শাসনামলে তাদের সৃষ্ট জঙ্গিবাদী...বিস্তারিত

বান্দরবানে কুকি চিনের গুলিবর্ষণে ২ সেনাসদস্য নিহত

বান্দরবানের রুমায় পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর দুজন সৈনিক নিহত ও দুই কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা...বিস্তারিত

ডিমও নিম্ন-মধ্যবিত্তের নাগালের বাইরে, ডজন ১৫০ টাকা

ডিমের দাম ঈদুল ফিতরের আগে কিছুটা কমেছিল। সেসময় ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছিল ১৩০ টাকায়। ঈদের পরই পাল্টে যায় পরিস্থিতি। বাড়তে থাকে দামও। সর্বশেষ তিন-চারদিনের ব্যবধানে ডজনপ্রতি ৫ টাকা বেড়েছে। এতে খুচরা বাজারে ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৫০ টাকা। ডজনপ্রতি এ ডিমের দাম ঠেকেছে ১৫০ টাকায়। মাছ-মাংসের চড়া দামের পর ডিমের বাজারেও এখন...বিস্তারিত

বাবার কবরের পাশে শায়িত হবেন চিত্রনায়ক ফারুক

  গাজীপুরের কালীগঞ্জে বাবার কবরের পাশে শায়িত হবেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান দুলু পাঠান ওরফে চিত্রনায়ক ফারুক। উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে শায়িত আছেন তার বাবা আজগর হোসেন পাঠান। সেখানেই ফারুকের মরদেহ দাফন করা হবে। সোমবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক...বিস্তারিত