fbpx

টোকিও থেকে ওয়াশিংটনের পথে প্রধানমন্ত্রী

জাপানে চারদিনের সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওর স্থানীয় সময় শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধানমন্ত্রী তার জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের দ্বিতীয় ধাপে আজ ওয়াশিংটনের উদ্দেশ্যে টোকিও ছাড়লেন। যুক্তরাষ্ট্র সফর শেষে...বিস্তারিত

কণ্ঠশিল্পী ন্যান্সির পুরস্কার চুরি: স্বামীসহ গৃহকর্মী কারাগারে

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য অলংকার চুরির মামলায় গৃহকর্মী মোছা. তাহমিনা ও তার স্বামী শাকিলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার...বিস্তারিত

৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরিচ্যুত কনস্টেবল শওকত

শওকত হোসেন ‘মানবিক’ পুলিশ হিসেবে পরিচিত পুলিশ কনস্টেবল শওকত হোসেন চাকরিচ্যুত হয়েছেন। ১৬ এপ্রিল তার চাকরিচ্যুতির আদেশ হয়। আদেশে সই করেছেন সিএমপির বন্দর বিভাগের উপ-কমিশনার শাকিলা সুলতানা। আদেশে বলা হয়, ৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এর আগে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় বিভাগীয় পদক্ষেপ নেয় পুলিশ। চাকরিচ্যুতির আদেশে...বিস্তারিত

নির্যাতন-নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের গতি ততই তীব্র হবে: ফখরুল

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেফতারের নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতাকর্মীদের ওপর সরকারের নির্যাতন-নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের গতি ততই তীব্র হবে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ও উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে...বিস্তারিত

গৃহবধূ হত্যার ২৮ বছর পর দু’জনের যাবজ্জীবন

দীর্ঘ ২৮ বছর পর চকরিয়ার রাজাখালীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা মামলায় দু‘জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় অভিযুক্ত একজন মারা যাওয়ায় তাকে সাজা থেকে বাদ দেওয়া হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সাইফুল...বিস্তারিত

প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্বে’ পৌঁছেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-জাপান বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ‘ব্যাপক অংশীদারত্ব’ থেকে সফলভাবে ‘কৌশলগত অংশীদারত্বে’ পৌঁছেছে। খবর বাসসের। তিনি বলেন, প্রধানমন্ত্রী কিসিদা এবং আমি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের আদ্যোপান্ত আলোচনা করেছি। আমরা খুব খুশি যে, আমরা বাংলাদেশ-জাপান বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পকর্কে ‘ব্যাপক অংশীদারত্ব’ থেকে ‘কৌশলগত অংশীদারত্বে’ পৌঁছাতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক...বিস্তারিত

পদ্মা সেতু থেকে ১০ মাসে ৬৬০ কোটি টাকা টোল আদায়: কাদের

উদ্বোধনের পর থেকে অর্থাৎ গত বছরের ২৬ জুন থেকে চলতি বছরের ২৫ এপ্রিল পর্যন্ত পদ্মা সেতুতে মোট ৬৬০ কোটি ২৪ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৬ এপ্রিল) সকালে সেতু বিভাগের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ...বিস্তারিত

ঢাকায় গরুর মাংসের কেজি ৮০০ টাকা, খাসি ১৩০০

রাজধানীর বিভিন্ন বাজারে আবারও বেড়েছে গরুর মাংসের দাম। এখন প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, যা কিছুদিন আগেও ছিল ৭৫০ টাকা। এদিকে খাশির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ টাকা প্রতি কেজি। ক্রেতাদের অভিযোগ, ঈদের বাড়তি চাহিদাকে কাজে লাগিয়ে গরুর মাংসের দাম বাড়ানো হয়েছে। যদিও বিক্রেতারা বলছেন, ঈদের কারণে...বিস্তারিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল হওয়া একটি ট্রাকে দ্রুতগতির বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শরীয়তপুরের সখিপুর উপজেলার সাইফুল (৩৫) ও হাজেরা খাতুন (৬০), নড়িয়া উপজেলার মো. আরিফ কাজি। তবে নিহত আরেক নারীর পরিচয়...বিস্তারিত

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছেন।’ (২০ এপ্রিল) পদ্মা সেতুতে যানবাহন চলাচল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ওবায়দুল...বিস্তারিত

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ নারী নিহত

টাঙ্গাইলের কা‌লিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং মাস্টার রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও...বিস্তারিত

যে ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

দেশের আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে ঢাকাসহ ৪ বিভাগের দু-একটি স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। কিন্তু বুধবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়নি। বুধবার সকালের বুলেটিনে ঢাকা বাদে অন্য তিন বিভাগের বৃষ্টির পূর্বাভাস বহাল রেখেছে আবহাওয়া বিভাগ। তাপমাত্রা কিছুটা কমলেও গরমে এখন সারাদেশের মানুষের জীবন দুর্বিষহ। মঙ্গলবার দেশের সর্বোচ্চ...বিস্তারিত

ঈদযাত্রা শিমুলিয়া ঘাটে মোটরসাইকেলের ঢল

ঈদযাত্রায় দেশের দক্ষিণবঙ্গগামী যাত্রীদের চাপ বেড়েছে। কেউ নিজস্ব গাড়ি, বাস কিংবা মোটরসাইকেলে ছুটছেন গ্রামের বাড়ি। তবে পদ্মা সেতু দিয়ে ২০ এপ্রিলের আগে চলাচলের অনুমতি না থাকায় ফেরিঘাটে যেতে হচ্ছে মোটরসাইকেলকে। ফলে ছুটির প্রথম দিনেই মোটরসাইকেলের উপচেপড়া ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে। বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকেই শিমুলিয়া ৪ নম্বর ফেরিঘাটে জড়ো হতে থাকেন মোটরসাইকেল আরোহীরা। ভোর...বিস্তারিত

যাত্রী চাপ বেড়েছে কমলাপুরে, সময়মতো ছাড়ছে ট্রেন

ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে সোমবার (১৭ এপ্রিল)। প্রথম দুদিন (সোম ও মঙ্গলবার) যাত্রীদের তেমন ভিড় দেখা না গেলেও আজ বুধবার যাত্রীর চাপ বেড়েছে। ভোর থেকেই যাত্রীর চাপ কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশ করতে দেখা যায় যাত্রীদের। সময়মতো ট্রেন ছাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন ঘরেফেরা যাত্রীরা। কমলাপুর স্টেশন ঘুরে...বিস্তারিত

ভারতে টিভি লাইভে সাবেক সংসদ সদস্যকে গুলি করে হত্যা

টেলিভিশনের সরাসরি সম্প্রচারে থাকার সময় ভারতের সাবেক সংসদ (রাজ্যসভা) সদস্য আতিক আহমেদ ও তার ভাই আশরাফকে পুলিশের সামনেই গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজ শহরে (এলাহাবাদ) চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, হত্যা ও হামলার একটি মামলায় বৃহস্পতিবার গ্রেফতারের পর আতিক আহমেদকে শনিবার রাতে...বিস্তারিত

রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে

তীব্র গরমে হাঁসফাঁস করছে সারাদেশ। সর্বোচ্চ তাপমাত্রা প্রতিদিন নতুন উচ্চতায় গিয়ে ঠেকছে। সহসায় এ অবস্থা থেকে উত্তরণে কোনো আশার বাণী শোনাতে পারছেন না আবহাওয়াবিদরা। তবে রোববার (১৬ এপ্রিল) দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এরইমধ্যে দেশের আট জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।...বিস্তারিত

শেষ রাতের দিকে আগুন লাগা নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেষ রাতের দিকে আগুন লাগার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তদন্ত শেষে নিশ্চিত না হয়ে নাশকতার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। রোববার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনি বাজারে জনসাধারণের মাঝে ঈদসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি অগ্নিকাণ্ডের পেছনে একটি কারণ থাকে। সেই কারণ হতে...বিস্তারিত

কুমিল্লায় পরিবহন নেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় পরিবহন নেতা রেজাউল করিম হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের শান্তি রঞ্জন শীলের ছেলে তাপস চন্দ্র শীল (২৫), একই এলাকার আউয়াল কমিশনারের বাড়ির মৃত রেজাউল করিমের স্ত্রী মোসা. আলো আক্তার (৩০) ও...বিস্তারিত

আল-আকসায় অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা

রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ এই সময়ে শুধু মুসলমানরাই মসজিদে প্রবেশ করতে পারবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু’র কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে নেতানিয়াহু, সামরিকবিষয়ক মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও তথাকথিত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বেঠক করেছেন। সেখান থেকেই সিদ্ধান্ত...বিস্তারিত

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন সমাধান নয়, বাতিল করুন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, এই আইন সংশোধন কোনো সমাধান নয়। এটি বাতিল করুন। বুধবার (১২ এপ্রিল) টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান গণমাধ্যমে এ বিষয়ে একটি বিবৃতি দেন। এতে টিআইবি জানায়, ডিজিটাল নিরাপত্তা আইনের অগ্রহণযোগ্যতা শুধু মৌলিক অধিকার পরিপন্থি ধারার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আইনটির যথেচ্ছ অপব্যবহারের ফলে...বিস্তারিত