fbpx

নোয়াখালীতে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতার ঢামেকে মৃত্যু

নোয়াখালীর মাইজদীর গুলিবিদ্ধ সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মো. দুলাল হোসেন (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে মারা গেছেন। সোমবার (২৯ মে) রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও আন্ডারচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিহাব উদ্দিন শাহীন এ মৃত্যুর...বিস্তারিত

টুকু-আমানের আপিল খারিজ, সাজা বহাল

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমান উল্লাহ আমান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আমান উল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিচারিক (নিম্ন) আদালতের দেওয়া রায়ের বিষয়ে করা আপিল খারিজ করে বিচারিক আদালতের সাজা...বিস্তারিত

দেশে একদিনে ১৫৯ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৩৯ জন ঢাকা মহানগর, ১৫ জন গাজীপুর, ২ জন নেত্রকোনা, ১ জন নোয়াখালী, ১ জন সিরাজগঞ্জ ও ১ জন সিলেট জেলার বাসিন্দা। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর...বিস্তারিত

কেরানীগঞ্জে সংঘর্ষ: হাইকোর্টে আগাম জামিন পেলেন নিপুণ রায়

ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন মাসের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৯ মে) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার আগাম জামিন মঞ্জুর করে আদেশ দেন। জামিন আবেদনের শুনানিতে ছিলেন ব্যারিস্টার বদরোজ্জা বাদল,...বিস্তারিত

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মেহেদী হাছান জসিমকে গুলি করে হত্যার দায়ে আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন। লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ আসামির...বিস্তারিত

এবার উৎপাদন বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্রে

কয়লা না থাকায় ২৫ মে একটি ইউনিট বন্ধ করা হয়েছে। দ্বিতীয় ইউনিট চলবে ২ জুন পর্যন্ত। কয়লা আসার কথা জুনের শেষে। তখন আবার উৎপাদনে যাবে পায়রা বিদ্যুৎকেন্দ্র কয়লা না থাকায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। ডলার-সংকটে বিল বকেয়া থাকায় কয়লা সরবরাহ বন্ধ হয়ে গেছে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎকেন্দ্রে। এখন যে কয়লা আছে, তা...বিস্তারিত

সংঘাত-অশান্তি চাই না, মানুষের উন্নতি চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার (জুলিও কুরি শান্তি পদক) পেয়েছেন, শান্তির বাণী শুনিয়েছেন। কিন্তু তাকে জীবনটা দিতে হয়েছে। আমরা আর অশান্তি চাই না, সংঘাতও চাই না। শান্তি চাই, মানুষের জীবনযাত্রার উন্নতি চাই।’ রোববার (২৮ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছরপূর্তি’ উদযাপন...বিস্তারিত

ঝড়-বৃষ্টি কমে ফের আসছে তাপপ্রবাহ

রোববার সারাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির প্রবণতা কম থাকতে পারে। এতে তাপমাত্রা বেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিন গরম ক্রমাগত বাড়তে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১...বিস্তারিত

দোয়া চেয়ে পরীক্ষার হলে, ফিরে মায়ের জানাজায় অনিক

মায়ের কাছে দোয়া চেয়ে সকালে এসএসসি পরীক্ষায় বসেছিল অনিক। পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরে মায়ের জানাজায় অংশ নিতে হয় তাকে। শনিবার (২৭ মে) পরীক্ষা শেষে মামার বাড়িতে গিয়ে মায়ের লাশ দেখতে পায় শফিকুল ইসলাম অনিক। অনিক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোল্লাবাড়ির কামাল হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন অনিকের মা...বিস্তারিত

মায়ের-ডাক’-এর সমাবেশ ‘আমারও ইচ্ছা করে, বাবার সঙ্গে স্কুলে যাই, বাবাকে ফিরিয়ে দিন’

গুমের শিকার হওয়া ব্যক্তিদের ফিরে পেতে রাস্তায় দাঁড়িয়েছে তাঁদের সন্তানেরা ,লামিয়া এখন শিশু থেকে কৈশোরে। কিন্তু বাবাকে দেখে না ১০ বছর। বাবার খোঁজের দাবি জানিয়ে অনেকের সঙ্গে সে-ও বেশ কয়েকবার দাঁড়িয়েছে রাস্তায়। আজ শনিবারও তেমনি দাঁড়িয়েছে। বাবার ছবি হাতে নিয়ে অঝোরে কাঁদছিল কিশোরী লামিয়া ইসলাম। অন্য বন্ধুদের মতো তাঁরও ইচ্ছা করে বাবার হাত ধরে হাঁটতে,...বিস্তারিত

কুয়েত ২১ হাজার টাকা বেতনের ভিসা কেন ৭ লাখ টাকা?

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। জীবন জীবিকার তাগিদে ছুটে যাওয়া, দেশটিতে এখন আড়াই লাখেরও বেশি বাংলাদেশির বসবাস। তাদের বেশিরভাগই আখুদ আকামাধারী ভিসায় (সরকারি প্রজেক্ট) পাড়ি জমিয়েছেন। প্রবাসে যাওয়ার আগে খুব কম সংখ্যক মানুষ আখুদ ভিসা সম্পর্কে ধারণা রাখেন। অধিকাংশ ক্লিনার কোম্পানিতে কাজ করেন। যাদের বেতন মাত্র ৭৫ দিনার। বাংলাদেশি অর্থে এই টাকার পরিমাণ মাত্র ২১...বিস্তারিত

শর্তসাপেক্ষে এসকর্ট পাচ্ছেন ৪ দেশের রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতদের বাইরে চলাফেরায় পুলিশের স্থায়ী এসকর্ট সুবিধা প্রত্যাহার নিয়ে নানা আলোচনা চলছেই। এরমধ্যে শর্তসাপেক্ষে রাষ্ট্রদূতদের পুলিশের নেতৃত্বে এসকর্ট সুবিধা বহাল থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৭ মে) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাগো নিউজকে দূতাবাসগুলোর চাহিদা সাপেক্ষে এসকর্ট সুবিধা বহাল থাকার কথা জানিয়েছেন। তিনি...বিস্তারিত

ভিসানীতির শর্ত দিয়ে ভালো নির্বাচন চাওয়া দুঃখজনক: সিপিডি

বাংলাদেশিদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির শর্ত আরোপ করে ভালো নির্বাচন চাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় ভিসানীতির বিষয়ে সরকারকে সাবধানতা অবলম্বনের পরামর্শও দিয়েছেন তিনি। শনিবার (২৭ মে) ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘স্টট অফ দ্য বাংলাদেশ ইকনোমি’...বিস্তারিত

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের বাহুবলে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। শুক্রবার (২৬ মে) রাত দেড়টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ১৫ যাত্রী নিয়ে সিলেটে...বিস্তারিত

কোন পথে পিটিআই দলে পদত্যাগের হিড়িক, ঘরে ‘সংযোগবিচ্ছিন্ন’ ইমরান খান

গত ৯ মে সামরিক স্থাপনায় হামলা ইস্যুতে একের পর এক পদত্যাগ করছেন ইমরান খানের দল পিটিআই’র শীর্ষ নেতারা। অনেকেই দলত্যাগ করেছেন, চিরতরে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন কেউ কেউ। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন গ্রেফতার আতঙ্কে। কয়েক হাজার পিটিআই কর্মীকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আর এমন পরিস্থিতির মধ্যেই নিজ বাড়িতে ‘পুরোপুরি সংযোগবিচ্ছিন্ন’ হয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।...বিস্তারিত

ইমরান খানসহ ৮০ পিটিআই নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিসহ দলটির অন্তত ৮০ জন নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। আতাউল্লাহ বলেন, ইমরান খান ও বুশরা ছাড়া পিটিআই নেতাদের মধ্যে এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন আসাদ উমার, মালিকা বোখারি, কাসিম...বিস্তারিত

সরকার গাজীপুরে সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করছে: খসরু

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গাজীপুরের নির্বাচন নিয়ে অনেক কথা বলা যায়। একটা সুষ্ঠু নির্বাচন দেখাতে হবে, তাই গাজীপুরে সরকার সেটা দেখিয়েছে। শুক্রবার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।...বিস্তারিত

মেয়ের ফাঁসি , দ্বিতীয় বিয়ে করায় বাবাকে হত্যা

৬০ বছর বসয়ী হাফেজ আবুল বাশারের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তাকে গলা কেটে হত্যার অভিযোগে মেয়ে নিলুফা আক্তারের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বাশারের স্ত্রী সাহিদা পারভীন (৫৮) ও বড় মেয়ে হাফিজা বেগমকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে...বিস্তারিত

মার্কিন ভিসানীতি প্রধানমন্ত্রীর চাওয়াকে আরও জোরালো করেছে

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের নির্বাচন নিয়ে যে ভিসানীতি ঘোষণা করেছে, তা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়াকে আরও জোরালো করেছে। তবে সুষ্ঠু নির্বাচন করার দায় নির্বাচন কমিশনের। বৃহস্পতিবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয়...বিস্তারিত

অপর্কম ঢাকতে দেশ ছাড়ছেন জাহাঙ্গীর !

আয়তনে দেশের বৃহত্তম রাজধানী লাগোয়া গাজীপুর সিটি করপোরেশনে বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণ হবে। দেশের অন্যতম বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি এই নির্বাচন বর্জন করলেও নির্বাচনের আনুষ্ঠানিকতায় কোনো কমতি রাখেনি নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের আলোচিত-সমালোচিত দল থেকে আজীবন বহিষ্কৃত নেতা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বাড়িয়েছেন নির্বাচনের উত্তেজনার পারদ। নিজে নির্বাচনে অংশ নিতে...বিস্তারিত