fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

পঞ্চম শ্রেণির সমাপনী হবে না, বার্ষিক পরীক্ষার সিদ্ধান্ত

চলতি বছর কেন্দ্রীয়ভাবে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্ব স্ব স্কুলে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় অন্য পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী...বিস্তারিত

শিশুশিল্পী দীঘি এবার পর্দায় ফিরছেন শান্তর নায়িকা হয়ে

‘কাবুলিওয়ালা’, ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘১ টাকার বউ’, ‘অবুঝ শিশু’সহ বেশ কিছু সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। দীর্ঘ কয়েক বছর চলচ্চিত্র থেকে দূরে থাকলেও দীঘির জনপ্রিয়তা মোটেই কমেনি। সেই ছোট্ট দীঘি এখন চলচ্চিত্রের নায়িকা হয়ে ফিরছেন। নবাগত নায়ক শান্ত খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান...বিস্তারিত

‘বন্ধ সিনেমা হল চালু করতে আর্থিক সহায়তা দেবে সরকার’

মালিকরা বন্ধ সিনেমা হল পুনরায় চালু করতে চাইলে সরকার তাদের ঋণ দিয়ে আর্থিক সহায়তা দেবে। এ জন্য বিশেষ তহবিল গঠনেরও প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এমন আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে...বিস্তারিত

দেশে মহামারি করোনাভাইরাসে ৪৫ জনের মৃত্যু

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৫৪৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৮১...বিস্তারিত

‘সেপ্টেম্বরে গণপরিবহনের আগের ভাড়ায় ফিরে যাবার সিদ্ধান্ত’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনের আগের ভাড়ায় ফিরে যাবার সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুমিল্লা জোন, বিআরটিএ এবং বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে। পরিবহনে মাস্ক...বিস্তারিত

সাহেদ ও স্বাস্থ্য কর্মকর্তাদের দুর্নীতির প্রমাণ মিলেছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) লাইসেন্স নবায়নবিহীন রিজেন্ট হাসপাতালকে ডেডিকেট কোভিড হাসপাতালে রূপান্তর, মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) করতে অনিয়ম, কিংবা সরকারি হাসপাতালে বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষা করেও অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন ঘটনার প্রমাণ পেয়েছে। অনুসন্ধান পর্যায়ে নথিপত্র ও সাহেদ কিংবা স্বাস্থ্যের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই-বাছাই পর্যায়ে প্রমাণ পেতে শুরু করেছে সংস্থাটি। এরইমধ্যে...বিস্তারিত

পুষ্টিতে ভরপুর ভাতের মাড় ! অপচয় করছেন প্রতিদিনই

বেশিরভাগ মানুষই ভাত রান্নার পর মাড় ফেলে দেন। কিন্তু ভাতের মাড়ে থাকে হরেক রকম পুষ্টিমান। গবেষণায় দেখা গেছে, ভাতের মাড়ে উল্লেখযোগ্য হারে ভিটামিন বি এবং ভিটামিন ই রয়েছে। এছাড়া এতে রয়েছে আমিষ, শর্করা, লৌহ, ফসফরাস ও অন্যান্য পুষ্টি উপাদান। আমরা মাড় নিয়ে না ভাবলেও বিশ্বের বিভিন্ন দেশ নানা গবেষণা চালিয়ে যাচ্ছে। চীনা বিজ্ঞানী মি. লিন...বিস্তারিত

বীর উত্তম সি আর দত্ত মারা গেছেন

মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত এ খবর...বিস্তারিত

দুই কিশোরের আবিষ্কার, জুতা থেকে চার্জ হবে ফোন !

আজ থেকে ঠিক ৫ বছর আগে ভারতের ২ কিশোর এমন একটা উপায় আবিষ্কার করেছে, যেটার মাধ্যমে আপনি ফোন চার্জ দিতে গিয়ে নিজের ফিটনেস ধরে রাখতে পারবেন। ভারতের দিল্লির বাসিন্দা মোহাক ভাল্লা এবং আনন্দ গঙ্গাধারণ। দু’জনেরই বয়স ২০ বছর। শৈশবের এই দুই বন্ধু দশম শ্রেণিতে পড়ার সময়ই এমন কিছু একটা তৈরি করার মনস্থির করেন। পদার্থবিদ্যারই একটি...বিস্তারিত

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

দেশের ১৫ অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়- রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী,...বিস্তারিত

দুই তারকাকে সবার আগে বিক্রি করতে চায় বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। সেই হারের পর ক্লাবের প্রেসিডেন্ট জোসেফ বার্তেম্যু ঘোষণা দিয়েছিলেন বড়সড় পরিবর্তন আনা হবে ক্লাবে। যার অংশ হিসেবে বরখাস্ত করা হয়েছে হেড কোচ কিকে সেতিয়েন ও টিম ডিরেক্টর এরিক আবিদালকে। শুধু টিম স্টাফ নয়, বার্সেলোনার নজর রয়েছে খেলোয়াড়দের ওপরও। বেশ কিছু খেলোয়াড়কে...বিস্তারিত

ভ্যাকসিন যেখানে দ্রুত পাওয়া যাবে সেখান থেকেই আনা হবে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন,‘করোনাভাইরাস থেকে জনগণকে মুক্তি দিতে যেখান থেকে দ্রুত ও সাশ্রয়ী মূল্যে কার্যকর ভ্যাকসিন বা টিকা পাওয়া যাবে সেখান থেকেই সংগ্রহ করা হবে।’ সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোভিড-১৯ প্রাদুর্ভাব রোধে তাইওয়ান সরকারের পক্ষ থেকে পাঠানো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ৪২ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে এ পর্যন্ত মোট মারা গেলেন ৩ হাজার ৯৮৩ জন। অর্থাৎ, মৃতের সংখ্যা এখন ৪ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪৮৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৭ হাজার...বিস্তারিত

বাহুবলীর প্রভাস এবার ‘আদিপুরুষ’ রাম হয়ে ফিরছেন

এবার পুরাণের জনপ্রিয় চরিত্র ‘রাম’ হয়ে ফিরছেন প্রভাস। ‘আদিপুরুষ’ নামের বিগ বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত ১৮ আগস্ট ইনস্টাগ্রামে এ অভিনেতা নিজেই জানিয়ে দেন এ খবর। প্রভাসের অভিনয়জীবনের ২২তম ছবি হতে যাচ্ছে ‘আদিপুরুষ’। শোনা যাচ্ছে সিনেমাটিতে প্রভাসের বিপরীতে সীতা চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের মিষ্টি মেয়ে কীর্তি সুরেশ। আর খল চরিত্র রাবণের ভূমিকায় অভিনয় করবেন...বিস্তারিত

অপো’র শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন সিয়াম ও নুসরাত ফারিয়া

এ প্রজন্মের জনপ্রিয় দুই চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া একসঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। তারকাবহুল এই চলচ্চিত্রে র‌্যাব অফিসার সিয়ামের বিপরীতে রোমান্স করবেন বাঘ বিশেষজ্ঞ নুসরাত ফারিয়া। বর্তমানে করোনার কারণে ছবিটির শুটিং কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে নতুন করে জানা গেল, সিয়াম-ফারিয়া দুজনে বিখ্যাত চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান...বিস্তারিত

এবার সুপারহিরো লুকে চমকে দিতে আসছেন ‘দ্য রক’

ফার্স্ট লুকেই চমকে দিয়েছে ‘দ্য রক’খ্যাত অভিনেতা ডোয়াইন জনসনের নতুন ছবি ‘ব্ল্যাক অ্যাডাম’-এর প্রথম পোস্টার। শনিবার (২২ আগস্ট) ডিসি ফ্যানডম প্যানেল থেকে প্রকাশ করা হয় পোস্টারটি। যদিও রক তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একদিন আগেই ছবিটি শেয়ার করেছেন। প্রথম পোস্টার নিয়ে রক ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমার ধারনা এর জন্য যথেষ্ট অপেক্ষা করা হয়েছে। আমি নিজে মনে...বিস্তারিত

মহাত্মা গান্ধীর চশমা বিক্রি হলো ২ কোটি ৮৮ লাখে

যুক্তরাজ্যের একটি নিলাম ঘরে মোহনদাস করমচাঁদ গান্ধীর একজোড়া চশমা ৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার (প্রায় ২ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকায়) বিক্রি হয়েছে ! গত শুক্রবার (২১ আগস্ট) রাতে ইনস্টাগ্রামে ইস্ট ব্রিস্টল অকশনসের পক্ষ থেকে লেখা হয়, ‘মাত্র চার সপ্তাহ আগেই চশমাটি আমরা আমাদের ডাকবাক্সে পেয়েছিলাম। এক ভদ্রলোক সেটি ওখানে রেখে গিয়েছিলেন; চশমাটি...বিস্তারিত

কিম জং উন কোমায়, ক্ষমতা নিচ্ছেন ছোট বোন !

মাত্র কয়েকদিন আগেই বোনের ক্ষমতা বাড়িয়ে দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এর মধ্যেই প্রকাশ্যে এল এক বিস্ফোরক তথ্য। দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিক দাবি করেছেন, কিম জং উনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি কোমায় রয়েছেন। এই পরিস্থিতিতে দেশের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন তার ছোট বোন কিম ইয়ো জং। খবর ডেইলি মেইল, ফক্স নিউজ...বিস্তারিত

তালেবানের ওপর পাকিস্তানের নিষেধাজ্ঞা

অর্থনৈতিক কালোতালিকা এড়াতে তালেবানদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। এ নিষেধাজ্ঞায় আফগান বিদ্রোহীদের পক্ষে প্রধান সমঝোতাকারী মুল্লাহ আব্দুল ঘানি বারাদারসহ হাক্কানি পরিবারের বেশ কয়েকজন সদস্যের নাম রয়েছে। তালিকায় রয়েছেন হাক্কানি নেটওয়ার্কের বর্তমান প্রধান ও তালেবানের উপ-প্রধান সিরাজুদ্দিনের নামও। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) কালোতালিকা এড়ানোর প্রচেষ্টা হিসেবে তালেবানের...বিস্তারিত

করোনাভাইরাস আজীবন থাকতে পারে : ব্রিটিশ বিজ্ঞানীর দাবি

ব্রিটিশ বিজ্ঞানী স্যার মার্ক ওয়ালপোর্ট জানিয়েছেন- করোনাভাইরাস কোনো না কোনো আদলে আজীবন থাকতে পারে। এমন ক্ষেত্রে নিয়মিত বিরতিতে মানুষজনের ভ্যাকসিন নেয়ার দরকার হতে পারে। বিবিসির রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে তিনি বলেন, ‘১৯১৮ সালে যতো জনসংখ্যা ছিল তার চেয়ে এখন বিশ্বের জনসংখ্যা অনেক বেশি। মহামারি নিয়ন্ত্রণ করতে হলে ‘গোটা বিশ্বের মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে।...বিস্তারিত