fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

চীনের সব সফটওয়্যার নিষিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে

চীনের সফটওয়্যার নিজ দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মনে করে টিকটকের পাশাপাশি চীনের মালিকানাধীন সব সফটওয়্যার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের বরাতে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আজ সোমবার (৩ আগস্ট) বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মাইক পম্পেও বলেছেন, চীনের শাসক দল কমিউনিস্ট পার্টির কাছে সরাসরি তথ্য পৌঁছে দেয়-...বিস্তারিত

আফগানিস্তানের জেলে আইএসের হামলায় ২৪ জন নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের একটি কারাগারে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এক বিবৃতিতে ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। রোববার (২ আগস্ট) রাতভর এই বন্দুকযুদ্ধ চলাকালে বিপুল সংখ্যক কয়েদি কারাগার থেকে পালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার বিকেলে কারাগারের প্রবেশ মুখে গাড়ি বোমার বিস্ফোরণের মধ্য...বিস্তারিত

শিগগিরই খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন

বিশেষ শর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব এম মাহাবুব উদ্দিন খোকন। সোমবার (৩ আগস্ট) তিনি এ প্রসঙ্গে বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে ম্যাডামের যথাযথ চিকিৎসা হচ্ছে না। ওনার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য দ্রুত সরকারের কাছে আবেদন করা হবে।’ তবে আবেদনের দিন-তারিখ...বিস্তারিত

মহাকাশ থেকে নিরাপদে পৃথিবীতে ফিরলেন ২ নভোচারী

ডৌগ হার্লি ও রবার্ট বেহনকেন নামে দুই মার্কিন নভোচারী মহাকাশে সফল অভিযান শেষ করে নিরাপদেই পৃথিবীতে ফিরেছেন। নাসার ওই দুই নভোচারীকে নিয়ে স্পেসএক্স ড্রাগন ক্যাপসুল ফ্লোরিডার উপকূলে পেনসাকোলার দক্ষিণে মেক্সিকো উপসাগরে অবতরণ করেছে। প্রায় ৪৫ বছর পর এই প্রথম কোনো মার্কিন মহাকাশ-ক্যাপসুল সমুদ্রে অবতরণ করল। নাসার প্রশাসক জিম ব্রাইডেনস্টাইন বলেন, আশেপাশে নৌকার উপস্থিতি আমাদের প্রত্যাশায়...বিস্তারিত

করোনায় ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু

দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৮৪ জন। একই সময়ে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৬ জন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৪২ হাজার ১০২ জনের। সোমবার (৩ আগস্ট) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত...বিস্তারিত

৭ থেকে ১০ দিনের মধ্যে দেশ বন্যামুক্ত হবে

এই পরিস্থিতির শুরুটা হয় জুনের শেষ দিকে। এরপর জুলাই কেটে গেল, আগস্টের প্রথম সপ্তাহ চলছে। পুরোটা সময় দেশ বন্যার কবলে। এ অবস্থা থেকে পুরোপুরি নিস্তার পেতে আরও ৭ থেকে ১০ দিন লাগতে পারে। সোমবার (৩ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজি এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘২৯, ৩০, ৩১ জুলাই বৃষ্টির একটা ধাপ গেছে।...বিস্তারিত

আগস্টের ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা অব্যাহত রয়েছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১৫ ও ২১ আগস্টের ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা অব্যাহত রয়েছে জা‌নি‌য়ে সবাইকে উন্নয়ন-অগ্রযাত্রায় বিরোধী অপশক্তি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জা‌নিয়েছেন। রোববার (২ আগস্ট) রাতে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় তিনি একথা বলেন। সম্প্রতি আওয়ামী লীগের প্রয়াত নেতাদের জন্য আয়োজিত স্মরণসভায় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত...বিস্তারিত

রাস্তাতেই নষ্ট হলো ২২ হাজার চামড়া

এবারও ন্যূনতম মূল্য জোটেনি, আর তাই রাস্তাতেই নষ্ট হলো হাজার হাজার চামড়া। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ভোক্তা অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর হিসেবে নষ্ট চামড়ার পরিমাণ ২২ হাজার। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, নগরীর আড়তদার সিন্ডিকেট সরকার নির্ধারিত দামের চেয়ে একেবারে কমমূল্যে ৫০ টাকা কিংবা ১০০ টাকা দরে চামড়া কিনতে চাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে করে জেলার বিভিন্ন অঞ্চল থেকে চামড়া নিয়ে...বিস্তারিত

করোনামুক্ত হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক

করোনামুক্ত হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। রোববার (২ আগস্ট) এক টুইটে কোয়েল মল্লিক লিখেন, প্রত্যেকের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো শব্দ আমাদের কাছে নেই। আমরা প্রত্যেকে সুস্থ হয়ে উঠেছি। কোভিড-১৯ পরীক্ষায় সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। গত ১০ জুলাই কোয়েল মল্লিক টুইটে জানান, রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক ও নিসপাল সিংহসহ কোয়েল মল্লিক...বিস্তারিত

দেশের ১৬টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৬টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে...বিস্তারিত

ধামরাইয়ে যাত্রীবাহী বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

ঢাকার ধামরাইয়ে ঢাকাগামী একটি পিকআপের সঙ্গে ফাল্গুনী পরিবহনের খুলনাগামী অপর একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় পিকআপের ভেতরে থাকা চালকসহ ৩ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই পিকআপের যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। গোলড়া...বিস্তারিত

করোনামুক্ত হয়ে ঘরে ফিরলেন অমিতাভ

‘বলিউডের শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের পরিবারকে রীতিমতো গ্রাস করেছিল করোনা। এই পরিবারের চার সদস্য একসঙ্গে করোনায় আক্রান্ত হন। গত ১১ জুলাই বিগ বি ও অভিষেক করোনায় সংক্রমিত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবশেষে এই বলিউড অভিনেতা হাসপাতাল থেকে ছাড়া পেলেন। তাঁর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ রোববার (২ আগস্ট) বিকেলে টুইট করে বাবার কোভিডমুক্ত...বিস্তারিত

অবশেষে করোনাভাইরাসের দুর্বলতা আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

পুরো বিশ্ব এখন কোভিড-১৯ রোগের কার্যকর ওষুধ ও প্রতিরোধ ব্যবস্থা অনুসন্ধানে বিভোর। এরই মধ্যে করোনাভাইরাসের একটি বিশেষ দুর্বল দিক আবিষ্কারের দাবি করে বসেছেন বিজ্ঞানীরা। শুধু পানি দিয়ে করোনাভাইরাসকে কাবু করা যেতে পারে বলে দাবি করেছেন সাইবেরিয়ার নভোসাবিরস্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজির বিজ্ঞানীরা। রুশ সংবাদমাধ্যম স্পুটনিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায়...বিস্তারিত

সীমান্তে ভুল করলে ভারতকে কঠোর জবাব দেবে পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ভারতকে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় কোনো ধরনের ভুল করলে কঠোরভাবে তার জবাব দেবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার (১ আগস্ট) ঈদুল আজহার নামাজের পর মুলতানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্ণবাদী মোদি সরকার বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করছে। পাকিস্তান এর তীব্র বিরোধিতা করছে। কুরেশি বলেন, ‘৫...বিস্তারিত

কাশ্মীর ইস্যুতে তুরস্ক পাকিস্তানের পাশে থাকবে

কাশ্মীর ইস্যুতে তুরস্ক পাকিস্তানের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে। শনিবার (০১ আগস্ট) পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মধ্যকার ফোনালাপের পর ইসলামাবাদ এ তথ্য জানিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের পর কাশ্মীরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন। পাকিস্তান প্রেসিডেন্টের দফতর...বিস্তারিত

প্রধানমন্ত্রী প্রতিকূলতা জয় করছে, বিএনপি সমালোচনায় লিপ্ত রয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবিলায় যখন সরকার সফলতা দেখাচ্ছে, তখন একটি মতলবি মহল এ সফলতার দুর্গে ফাটল ধরানোর অপচেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২ আগস্ট) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে কৃষক লীগের রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী...বিস্তারিত

দেশের ৩৩ জেলা বন্যাকবলিত, মৃতের সংখ্যা ৪৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ১৪ হাজার ৪১০ মেট্রিক টন চাল বরাদ্দ এবং ৯ হাজার ২২১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আজ রোববার (২ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় সূত্র জানায়- ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর,...বিস্তারিত

‘বেগম জিয়ার অসুস্থতা নিয়ে আবারও রাজনীতি করছে বিএনপি’

কারামুক্তির আগে চার বার উচ্চ আদালতে জামিন আবেদন করেছিলেন বেগম খালেদা জিয়া। এমনকি লন্ডনে নিয়ে চিকিৎসার আবেদন করা হলেও আবেদন খারিজ করে দেয় আদালত। শারীরিক অসুস্থতা ও পরিবারের আবেদনে গত ২৫ মার্চ ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপি নেত্রী। গত শনিবার (১ আগস্ট) নেত্রীর সঙ্গে দেখা করেন দলের সিনিয়র নেতারা। পরে দলটির মহাসচিব মির্জা ফখরুল...বিস্তারিত

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৫৪ জনে। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৮৬৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জনে। একদিনে সুস্থ হয়েছেন আরও ৫৮৬...বিস্তারিত

সুশান্তের প্রেমিকা রিয়া নিখোঁজ

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে তার কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর খোঁজ পাচ্ছেন না পুলিশ। রিয়ার যথাসাধ্য খোঁজ করা সত্ত্বেও তার কোন সন্ধান মেলেনি বলে জানিয়েছে বিহার পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে। তিনি বলেছেন, ‘তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, আর এখন পর্যন্ত রিয়া চক্রবর্তীকে...বিস্তারিত