হোম বিনোদন করোনামুক্ত হয়ে ঘরে ফিরলেন অমিতাভ
করোনামুক্ত হয়ে ঘরে ফিরলেন অমিতাভ

করোনামুক্ত হয়ে ঘরে ফিরলেন অমিতাভ

0
0

‘বলিউডের শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের পরিবারকে রীতিমতো গ্রাস করেছিল করোনা। এই পরিবারের চার সদস্য একসঙ্গে করোনায় আক্রান্ত হন। গত ১১ জুলাই বিগ বি ও অভিষেক করোনায় সংক্রমিত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবশেষে এই বলিউড অভিনেতা হাসপাতাল থেকে ছাড়া পেলেন। তাঁর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

আজ রোববার (২ আগস্ট) বিকেলে টুইট করে বাবার কোভিডমুক্ত হওয়ার খবর জানিয়েছেন তার ছেলে অভিষেক বচ্চন। কিছুক্ষণ পর ৫টা ২২ মিনিটে তিনি নিজের হাসপাতালে অবস্থানের কথাটিও জানিয়েছেন টুইট বার্তায়।

ওদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যর শরীরেও করোনাভাইরাস পাওয়া গিয়েছিল। কিন্তু তাঁরা বাসাতেই কোয়ারেন্টিন ছিলেন। প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা চললেও শ্বাসকষ্ট হওয়ায় তাঁদের গত ১৭ জুলাই নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১১ দিন পর ২৮ জুলাই করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান ঐশ্বর্য এবং আরাধ্যা।

উল্লেখ্য, গত ১১ জুলাই রাত ১০টা নাগাদ টুইটারে করোনা আক্রান্ত হওয়ার নিজেই দিয়েছিলেন ৭৭ বছরের বিগ বি। বর্ষীয়ান অভিনেতা বলেন, করোনা পজিটিভ ধরা পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার ও তাঁর বাড়িতে যাঁরা কাজ করেন, তাঁদেরও পরীক্ষা হয়েছে। গত ১০ দিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, সবাইকে করোনা পরীক্ষা করে নেওয়ার আরজি জানান তিনি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *